০১:৪৯ পি.এম
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, মাদ্রাসায় বলাৎকার বা অশালীন কর্মকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। তিনি আরও জানান, সরকার এই ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়েই নজর রাখছেন। শরিয়াহ অনুযায়ী হারাম ও হালাল কাজের বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: রাজপথে সরকারকে জবাব দিতে হবে: নাহিদ ইসলাম
ধর্মমন্ত্রী আরও বলেন, অন্যায় করলে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’
সম্মেলনে তিনি দেশের ইমাম সমাজকে উসকানিমূলক কথা না বলে শান্তি প্রতিষ্ঠায় মার্জিত ভাষায় দাওয়াত দেয়ার আহ্বান জানান।
এ সময় মন্ত্রী খুদবায় সমাজের অসংগতি, মাদক এবং চাঁদাবাজির অপরাধ সম্পর্কে তুলে ধরার নির্দেশও দেন।
আরও পড়ুন: পোশাক শিল্প রক্ষায় সরকারের প্রতি খেলাফত আন্দোলনের আহ্বান
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন