০২:২৬ পি.এম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগে তার বন্ধু মারুফ তালুকদারকে পুলিশ আটক করেছে। জানা গেছে, মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
শুক্রবার রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
আকরাম সরকার ওই গ্রামের আব্দুর রহিম সরকারের পুত্র। অভিযুক্ত মারুফ তালুকদার গয়হাট্টা খোশালপুর গ্রামের মোহাম্মদ তালুকদারের সন্তান। পারিবারিক সূত্রে জানা গেছে, মারুফ আকরামের বন্ধু।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
আকরামের বাবা আব্দুর রহিম জানিয়েছেন, শুক্রবার বিকেলের দিকে মারুফ ফোন করে আকরামকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর সন্ধ্যার পর থেকে আকরামের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজার চেষ্টা করেও তার সন্ধান পাননি। পরে মারুফের বাড়িতে গিয়ে তার আঙিনায় আকরামের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় অভিযুক্ত মারুফ বাড়ির একটি কক্ষে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মারুফকে আটক করে। পরে আকরামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন