ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

এআইয়ের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যের আরও অর্থ বরাদ্দের ঘোষণা


এআইয়ের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যের আরও অর্থ বরাদ্দের ঘোষণা

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : যুক্তরাজ্য সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান সক্ষমতা এবং এর সঙ্গে সম্পর্কিত সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় এআই নিরাপত্তা খাতে অতিরিক্ত অর্থ বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।

শনিবার এই পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তুরুপের তাস লাতিনো ভোটাররা

বুধবারের বার্ষিক বাজেট হালনাগাদ ঘোষণার পূর্বে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এআই থেকে অর্থনৈতিক সুফল পুরোপুরি পেতে হলে আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি সেবা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলা, জৈবিক হুমকি এবং এআইয়ের সহায়তায় সৃষ্ট নতুন ধরনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে তুলতে হবে।’

সাম্প্রতিক সময়ে এআইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের তৈরি এআই মডেলগুলো নিরাপত্তাসংক্রান্ত কিছু ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ার পর সরকারগুলোর ওপর প্রযুক্তিটি নিয়ন্ত্রণ আরোপ এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার জন্য চাপ বৃদ্ধি পেয়েছে।

বাজেটে এআই-সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউটে অতিরিক্ত ১২ কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এই অর্থ ডলারে প্রায় ১৬ কোটি ১০ লাখের সমান।

এটি বাজারে ছাড়ার আগে সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোর নিরাপত্তা পরীক্ষা করে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

এছাড়া, জৈবিক হুমকি শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি জাতীয় এআই বায়োসিকিউরিটি ল্যাব প্রতিষ্ঠায় ১০ কোটি পাউন্ড বিনিয়োগ করা হবে।

যুক্তরাজ্যের এআই বিষয়ক মন্ত্রী কানিষ্কা নারায়ণ মন্তব্য করেছেন, ‘এআই যত শক্তিশালী হচ্ছে, যুক্তরাজ্যেরও তত বেশি সক্ষমতা অর্জন করতে হবে, যাতে জনগণকে সুরক্ষা দেওয়া যায় এবং নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে নেওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘এর অর্থ হলো, সাইবার হামলা থেকে শুরু করে জৈবিক ঝুঁকি পর্যন্ত নতুন নতুন হুমকির মোকাবিলায় এগিয়ে থাকা এবং আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তির আরও বেশি অংশ নিজেদের দেশে গড়ে তোলা।’

পরিকল্পনার আওতায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করতে এআই ভিত্তিক সরঞ্জাম তৈরিতেও বিনিয়োগ করা হবে।

আরও পড়ুন: ইউরোপের ১০ দেশের সুপারমার্কেটে সাইবার হামলা, খাদ্যপণ্য ফেলে দিতে বাধ্য

সম্প্রতি বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে এআই মডেল। এর পরিপ্রেক্ষিতে হ্যাকিং থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও প্রতিষ্ঠান দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার অংশ হিসেবে বেশ কিছু ওয়েবসাইট বন্ধ রাখা হয়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যাংক, হাসপাতাল এবং সরকারি ব্যবস্থায় সাইবার হামলা চালানো হতে পারে।

গত মাসে জানা যায়, প্রশিক্ষণের সময় ওপেনএআইয়ের একটি অনিয়ন্ত্রিত এআই মডেল নিরাপত্তাব্যবস্থার বাধা অতিক্রম করে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য পরিসংখ্যান বিষয়ক একটি ওয়েবসাইট হ্যাক করেছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রচারণা ব্যয় ১২ বিলিয়ন ডলার ছাড়াতে পারে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ, মূল্য ৩৯ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ, মূল্য ৩৯ লাখ টাকা

কুমিল্লা (দক্ষিণ), ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে।

আজ শনিবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) উপজেলার সোনাপুর এলাকায় এই অভিযানটি চালায়।

বিজিবি সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান শুরু করে। এই সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ আজ শনিবার দুপুরে এই তথ্য প্রকাশ করেন।

তিনি আরও জানান, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমানগন্ডা বিওপির টহলদল এই অভিযানটি সম্পন্ন করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই ৩০ অক্টোবর শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


নাটোরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই ৩০ অক্টোবর শুরু

নাটোর, ২৪ অক্টোবর, ২০২৬ : নাটোরের গোপালপুরে নর্থ বেঙ্গল চিনিকলের আখ মাড়াই কার্যক্রম আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। চিনিকলের প্রস্তুতি হিসেবে আজ ওয়াটার ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

চলতি মৌসুমে ১২৫ মাড়াই দিবসের কার্যক্রম চলবে। এক লাখ ৮০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭’শ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার চলতি মৌসুমে আখের মূল্য কুইন্টাল প্রতি ২৬ টাকা বৃদ্ধি করেছে, যা গত মৌসুমের তুলনায়। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয় মূল্য ৬৫১ টাকা এবং সেন্টারগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

চিনিকল এলাকায় প্রায় ১৮ হাজার একর জমিতে আখের আবাদ করা হয়েছে। সরকার পাঁচ হাজার ৪৫৪ জন আখচাষীকে উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষের জন্যে দুই কোটি ৭১ লক্ষ টাকার প্রণোদনা প্রদান করেছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, আখ মাড়াই কার্যক্রমের প্রস্তুতি হিসেবে আজ শনিবার কারখানার সার্বিক পরিচ্ছন্নতার জন্যে ওয়াটার ট্রায়াল অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ৯ অক্টোবর কারখানার বয়লার ফায়ারিং সম্পন্ন হয়। এই আগুনের বাষ্পের মাধ্যমে পুরো মৌসুমের আখ মাড়াই কার্যক্রম পরিচালিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে পরিকল্পিত উন্নয়ন, আধুনিক পর্যটন সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, 'কুয়াকাটা বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোর একটি। যথাযথ পরিকল্পনা ও উন্নয়ন করা হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।'

আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গতকাল (শুক্রবার) পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল খান প্যালেসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব মন্তব্য করেন।

কুয়াকাটার অনন্য পর্যটন সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, একই সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ, বিস্তীর্ণ বালুকাবেলা এবং প্রাকৃতিক সৌন্দর্য এই পর্যটনকেন্দ্রকে স্বতন্ত্র আকর্ষণ দিয়েছে।

এসময়, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকত হিসেবে গড়ে তুলতে পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং মানসম্মত আবাসন সুবিধাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি।

মন্ত্রী সমুদ্রসৈকত এলাকায় আধুনিক গণশৌচাগার, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, বসার স্থান, পর্যটক তথ্যকেন্দ্র, গাড়ি পার্কিংয়ের সুবিধা এবং জরুরি চিকিৎসাসেবা চালুর আহ্বান জানান।

পর্যটকদের জন্য নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ, উদ্ধার কার্যক্রম জোরদার এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা চালুর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি।

কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠী ও ব্যবসায়ীদের সম্পৃক্ত করা হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

পর্যটন ব্যবস্থাপনায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়লে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পেতে পারে বলে জানান মন্ত্রী।

সমন্বিত পরিকল্পনা ও উন্নয়ন উদ্যোগের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকত হিসেবে গড়ে তোলা সম্ভব। এর ফলে বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখা যাবে, তিনি বলেন।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান উপস্থিত ছিলেন।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিও সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি ও বেসরকারি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং সাংবাদিকরা সভায় অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম মন্তব্য করেছেন, সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। এলাকাবাসীকে নিশ্চিত করতে হবে যে, সড়কগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হচ্ছে কি না।

মন্ত্রী আরও বলেছেন, সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজের অগ্রগতি নিশ্চিত করা আবশ্যক।

শনিবার মানিকগঞ্জ সদর উপজেলায় তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও মোনাজাত করেন।

অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, "নির্বাচনের সময় আমরা যখন মাঠে-ময়দানে ছিলাম, তখন এলাকাবাসীর অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই দাবি পূরণে আজ আমরা সড়ক উন্নয়নের কাজ শুরু করেছি। এজন্য মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর নির্দেশনায় এসব সড়কের উন্নয়নকাজ শুরু হচ্ছে।"

তিনি বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নয়, এখন দেশ গড়ার সময়, এলাকা গড়ার সময়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের দলাদলিতে জড়ানো যাবে না। এলাকাবাসীকে নিজেদের এলাকার উন্নয়নকাজের বিষয়ে সচেতন থাকতে হবে এবং কাজের মান বুঝে নিতে হবে।’

উদ্বোধন করা তিনটি সড়কের মধ্যে রয়েছে, তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়ক, গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়ক এবং গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়ক।

তরা ব্রিজ-গিলন্ড বাজার সড়কটির দৈর্ঘ্য ১ হাজার ৭০০ মিটার এবং প্রস্থ ১২ ফুট। সড়কটির উন্নয়নকাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকার বেশি। আগামী ৩০ মে ২০২৭ সালের মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গিলন্ড জামে মসজিদ থেকে মুন্নু ফেব্রিকস হয়ে গিলন্ড জিপিএস সড়কের এক কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় হবে ৮৬ লাখ ১৪ হাজার টাকার বেশি। আগামী ২ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা রয়েছে।

অন্যদিকে, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন অফিস থেকে চান্দইর বাজার হয়ে শাহা সুফি বন্দে আলী মাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজের আওতায় ১ হাজার ৪৮০ মিটার সড়ক সংস্কার করা হবে। সড়কটির প্রস্থ ৩ দশমিক ০৫ মিটার। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকার বেশি। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে কাজটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, মানিকগঞ্জের রাস্তাঘাটসহ সব এলাকার উন্নয়নকাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। এজন্য তিনি এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, ‘বিগত ১৭ বছরে মানিকগঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। সম্পদের সীমাবদ্ধতা থাকায় সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তবে পর্যায়ক্রমে সব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জের উন্নয়নে যা যা প্রয়োজন, তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে আমি নিয়ে আসব। আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। ইনশাল্লাহ , মানিকগঞ্জের সব প্রয়োজনীয় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%