ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্কে বারান্দা থেকে ধাক্কা, মায়ের মৃত্যু ও মেয়ের গুরুতর আহতাবস্থা


নিউইয়র্কে বারান্দা থেকে ধাক্কা, মায়ের মৃত্যু ও মেয়ের গুরুতর আহতাবস্থা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক নারী এবং তার শিশুকে ফেলে দেওয়ার ঘটনায় মায়ের মৃত্যু ঘটেছে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এক ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে, যিনি এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার অলিনভিল অ্যাভিনিউয়ের ২৫৫০ নম্বর ভবনে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নারী ও শিশুর নিচে পড়ে যাওয়ার কারণে হওয়া আঘাতের চিহ্ন দেখতে পায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী তখন তার এক বছরের কম বয়সী মেয়েকে কোলে ধরে ছিলেন। এ অবস্থায় দুজনকেই বারান্দা থেকে নিচে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ বছর বয়সী ওই নারীর মৃত্যু ঘটে। বর্তমানে শিশুটি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার কিছুক্ষণ পর হুডি পরা এক ব্যক্তিকে ওই এলাকা থেকে চলে যেতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থলের আশপাশের নজরদারি ক্যামেরার ভিডিও পরীক্ষা করছে। তদন্তকারীদের ধারণা, ভিডিওতে দেখা ব্যক্তিই মা ও শিশুটিকে বারান্দা থেকে ফেলে দিতে পারে।

পুলিশ ওই নারীর সাবেক প্রেমিককে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। হুডি পরা ব্যক্তির সঙ্গে সাবেক প্রেমিকের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ঘটনার আগে ওই নারীর অ্যাপার্টমেন্টে গোলমালের শব্দ শুনেছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই ঠিকানায় আগে পারিবারিক সহিংসতার ইতিহাস রয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

তবে নারী ও শিশুটি ঠিক কত তলা থেকে নিচে পড়ে যান, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের জন্য বিধবার টিপসই নিয়ে ভুয়া কাবিননামা তৈরি, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


ফ্যামিলি কার্ডের জন্য বিধবার টিপসই নিয়ে ভুয়া কাবিননামা তৈরি, অতঃপর...

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নে বিধবা নারীর টিপসই নিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পাটুলী গ্রামের এক নারীর স্বামী প্রায় এক যুগ আগে মারা যান। চার বছর আগে তার দ্বিতীয় ছেলের বিয়ে হয়। বিয়ের সময় এলাকার আব্দুল কদ্দুছকে উকিল শ্বশুর হিসেবে নিয়োগ করা হয়। এই কারণে আব্দুল কুদ্দুছের বাড়িতে যাতায়াত ছিল। স্থানীয় আব্দুস ছাত্তারের মাধ্যমে মাঝে মাঝে ওই বিধবা নারীর কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হতো। প্রতি বারই ওই নারী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

প্রায় দেড় মাস আগে আব্দুস ছাত্তার তাকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে দোকানে নিয়ে যান। নিরক্ষর ওই নারীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট ছবি সংগ্রহ করেন। কিছুদিন পর একটি খাতায় তার কাছ থেকে দুটি টিপসইও নেন।

সম্প্রতি আব্দুল কুদ্দুছের সঙ্গে ওই বিধবা নারীর বিয়ের এফিডেভিট ও কাবিননামার কাগজ দেখিয়ে গ্রামের মানুষের মধ্যে প্রচার করা হয়। পরে স্থানীয় মসজিদের ইমাম ও সভাপতির কাছে বিচার চাইতে যান ভুক্তভোগী নারী।

গত সোমবার সন্ধ্যায় পাটুলী গ্রামে শালিস অনুষ্ঠিত হয়। শালিসে নারীর মুখ থেকে বিস্তারিত শোনেন উপস্থিত লোকজন। তবে অভিযুক্ত ছাত্তার শালিসে উপস্থিত না থাকায় আগামীকাল বুধবার পুনরায় শালিস হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, হতদরিদ্র ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কৌশলে এফিডেভিট ও ভুয়া কাবিননামা তৈরি করেছেন আব্দুল কুদ্দুছ। পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী অফিসের সীল যুক্ত কাবিননামায় ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়েছে এবং ৫০ হাজার টাকা আদায় দেখানো হয়েছে। কাবীননামায় সাক্ষী হিসেবে আব্দুল মান্নান ও সাইফুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। কিন্তু তারা কেউ বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।

কাবীননামায় স্বাক্ষীরা জানান, আব্দুস ছাত্তার টাকার বিনিময়ে এই কাজ করেছেন। তার সঙ্গে আব্দুল হেকিম মাস্টার নামে একজন জড়িত রয়েছেন। শালিসে আব্দুস ছাত্তারকে উপস্থিত থাকতে বলা হলেও তিনি আসেননি।

ভুক্তভোগী নারী বলেন, "ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে একদিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নিয়েছেন ছাত্তার। আরেকদিন ফোন দিয়ে ছাত্তারের দোকানে নিয়ে কাগজে টিপসই নিয়েছেন। এখন গ্রামে ছড়িয়ে বেড়াচ্ছেন আমাকে কদ্দুছ বিয়ে করেছেন। আমার পাঁচ সন্তান ও নাতনি রয়েছে, গ্রামে মানুষের মাঝে মুখ দেখাতে পারছি না। আমি বিচার চাই।"

বিয়ের কাবিনে সাক্ষী হিসেবে নাম উল্লেখ থাকা আব্দুল মান্নান ও সাইফুল ইসলাম জানান, তারা ওই বিয়ের বিষয়ে কিছুই জানতেন না। আব্দুস ছাত্তার টাকার বিনিময়ে এসব করেছেন। তার সঙ্গে জড়িত রয়েছেন আব্দুল হেকিম মাস্টার নামে আরেক ব্যক্তি।

পৌরসভার ১, ২ ও ৩ ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার গোলাম মোস্তফা দাবি করেছেন, তার সীল ও স্বাক্ষর জাল করে কাবিননামাটি তৈরি করা হয়েছে। তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।

উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, "আমার বিএনপির কেউ ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়েছে এমন কিছুর সত্যতা পাইনি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগের ভাষ্য, ভুক্তভোগী নারীর সম্মানহানীর বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় টয়লেট অচল, মাঝ আকাশে জরুরি অবতরণ করল ডালাসগামী বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


ছয় টয়লেট অচল, মাঝ আকাশে জরুরি অবতরণ করল ডালাসগামী বিমান

মাদ্রিদ থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী একটি বিমান জরুরি অবতরণের জন্য নিউইয়র্কে ঘুরিয়ে নেওয়া হয়েছে, কারণ বিমানের আটটি টয়লেটের মধ্যে ছয়টি অচল হয়ে পড়েছিল। বোয়িং ৭৭৭ বিমানটিতে তখন ২৮৭ জন যাত্রী ও ক্রু উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে স্পেনের মাদ্রিদ থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করা আমেরিকান এয়ারলাইনসের বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সাধারণত, মাদ্রিদ থেকে ডালাসের এই যাত্রা ১০ ঘণ্টারও বেশি সময় নেয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কর্মীরা জানালে যে পর্যাপ্ত সংখ্যক সচল টয়লেট নেই, তখন বিমানটিকে নিউইয়র্কে অবতরণ করানো হয়।

বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে সাধারণত আটটি টয়লেট থাকে, কিন্তু ওই বিমানে মাত্র দুটি টয়লেট সচল ছিল। নিউইয়র্কের বিমানবন্দরের দিকে যাওয়ার সময় পাইলট বিমান নিয়ন্ত্রণকক্ষে জানান, বিমানে মাত্র দুটি টয়লেট কাজ করছে। বিমান নিয়ন্ত্রণকক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

বিমানটিতে চার ঘণ্টারও বেশি সময়ের জ্বালানি ছিল, ফলে উড়োজাহাজটির স্বাভাবিক অবতরণ ওজনের চেয়ে বেশি ছিল। অতিরিক্ত ওজনে অবতরণ করলে ব্রেক অতিরিক্ত গরম হয়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

এ অবস্থায় পাইলট ‘প্যান-প্যান’ সংকেত দেন, যা একটি আন্তর্জাতিক জরুরি সংকেত, যা তাৎক্ষণিক মনোযোগ প্রয়োজন এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয়, তবে এটি জীবনহানির আশঙ্কাজনক জরুরি অবস্থা বোঝায় না।

বিমানটি নিরাপদে নিউইয়র্কে অবতরণ করে। তিন ঘণ্টারও বেশি সময় সেখানে থাকার পর পরে আবার ডালাসের উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটির গতিপথ পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটের তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

ঘটনা সম্পর্কে মন্তব্য জানতে আমেরিকান এয়ারলাইনসের কাছে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশেষজ্ঞদের মতে, উড়োজাহাজের টয়লেট ব্যবস্থা বেশ জটিল। বায়ুচাপের সাহায্যে এগুলো কাজ করে এবং পাইপে কোনো কিছু আটকে গেলে বা অন্য কোনো ত্রুটি হলে টয়লেট অচল হয়ে যেতে পারে।

ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক এক প্রকৌশলী জানিয়েছেন, উড়োজাহাজের টয়লেটের পাইপ খুব সরু হওয়ায় সেখানে বিভিন্ন জিনিস আটকে যেতে পারে। যাত্রীদের ফেলে দেওয়া বিভিন্ন বস্তু, এমনকি চামচ বা কোমল পানীয়ের ক্যানও পাইপে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব সমস্যা সমাধান করতে কখনো কখনো কয়েক দিন সময় লেগে যেতে পারে, কারণ কোথায় আটকে আছে তা খুঁজে বের করতে অনেক পাইপ খুলতে হয়।

সূত্র: সিএনএন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

দেশের মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্যব্যবস্থায় একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। এই প্রেক্ষাপটে, স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করার জন্য বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ এবং থাইল্যান্ডের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালের আদলে ওয়ান-স্টপ ইমার্জেন্সি সার্ভিস মডেল চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিএমইউ’র এই সুপার স্পেশালাইজড হাসপাতাল আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গরূপে চালু হবে। তবে এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে। হাসপাতালের জন্য একটি আলাদা পরিচালনা পর্ষদ দ্রুত গঠন করা হবে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ পাবেন না।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী জানিয়েছেন, ‘আশা করছি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু করতে পারব। প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে এ হাসপাতালটি।’ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিএমইউর উপাচার্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একজন উপ-উপাচার্যকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, হাসপাতালের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য সহায়ক সেবা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে দক্ষ প্রতিষ্ঠানের কাছে আউটসোর্স করা হবে। বিএমইউ’র বর্তমান চিকিৎসক ও নার্সরা এখানে কাজ করবেন না। চিকিৎসক, নার্সসহ অন্যান্য জনবল বাইরে থেকে নিয়োগ দেওয়া হবে। সরকারি চাকরি ছেড়ে এখানে যোগ দিতে আগ্রহী হলে তারা পারবেন। সব জনবলই চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।

নতুন কাঠামোয় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ না দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর বিনিময়ে হাসপাতাল থেকেই তাদের ভালো বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ‘আগামী ৮ অক্টোবর সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। এর পরই যতদ্রুত সম্ভব প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘যত দ্রত সম্ভব সুপার স্পেশালাইজড হাসপাতালটি চালু করব। তবে এটি ধাপে ধাপে চালু করতে হবে, কারণ হাসপাতালের অনেক কিছুই সংস্কার করতে হবে। আমরা সব কিছু নিয়ম মেনে করতে চাই।’

সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালনা সহজ করার জন্য এবং চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে গত ১৩ জুলাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশে উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

বিএমইউর কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে জানা গেছে, বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালটি পরিচালিত হবে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির মাধ্যমে। এখানে বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ এবং সরকারের ১০ শতাংশ শেয়ার থাকবে। হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতেই এই করপোরেট মডেল প্রয়োজন। এতে ভালো বেতন দিয়ে যোগ্য ও দক্ষ চিকিৎসকদের আনা সহজ হবে। হাসপাতালটি চালু হলে দেশের মানুষের বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের জন্য বিদেশ গমনের প্রবণতা কমবে।

এর আগে, সুপার স্পেশালাইজড হাসপাতালটি পুরোদমে চালু করার জন্য এবং সব ধরনের জটিলতা নিরসন করতে গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিএমইউ উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সীকে সদস্যসচিব করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

বিশ্বমানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালে কার্ডিও অ্যান্ড সেরিব্রোভাসকুলার সেন্টার, হেপাটোবিলিয়ারি অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা সেন্টার, কিডনি রোগ ও ইউরোলজি সেন্টার এবং জরুরি ও ট্রমা সেন্টারের মতো পাঁচটি বিশেষায়িত কেন্দ্র থাকবে। এছাড়া, হাসপাতালটিতে ১৪টি অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ, ১০০ শয্যার জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি কেবিন, ২২টি ভিআইপি কেবিন এবং ২৫টি ডিলাক্স কেবিন থাকবে।

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দেশি-বিদেশি দক্ষ জনবল নিয়োগের জন্য হাসপাতালটিতে স্থায়ী নিয়োগের পরিবর্তে সব নিয়োগই হবে চুক্তিভিত্তিক। ১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭৫০ শয্যার এই হাসপাতাল ২০২২ সালের সেপ্টেম্বরে উদ্বোধন হয়। তবে এখন পর্যন্ত এর জন্য নির্দিষ্ট জনবল নিয়োগ দেওয়া হয়নি। বিএমইউর বর্তমান কর্মী ও বাজেট দিয়েই এখানে সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


মধ্যরাতে আগুনে পুড়ল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিনেমা হল

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ফলে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশে অবস্থিত এলপিজি সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়দের মতে, রাতের বেলায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে তা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় ব্যবসায়ীরা অনেক মালামাল বের করে আনতে পারেননি।

জানা গেছে, পুরোনো একটি জমিদার বাড়িতে পরিচালিত ঝলমল সিনেমা হলটি দীর্ঘদিন ধরে গৌরীপুরের মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%