ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প


নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম ফক্স নিউজকে দায়ী করেছেন। ট্রাম্পের অভিযোগ, এই সংবাদমাধ্যমটি ডেমোক্র্যাট নেতাদের নিয়মিত টেলিভিশনে উপস্থিতির সুযোগ দিয়ে রক্ষণশীল প্রার্থীদের নির্বাচনী অবস্থানকে দুর্বল করেছে। খবর আনাদোলু এজেন্সির।

বুধবার (৪ নভেম্বর) তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, ‘এই পরাজয়ের দায় ফক্স নিউজের। তারা ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয়গুলোকে প্রচারের সুযোগ দিয়েছে।’

পোস্টে নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর নাম উল্লেখ করে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন, কেন ফক্স নিউজ ডি ব্লাসিওকে সম্প্রচারে আমন্ত্রণ জানিয়েছে এবং দেশ পরিচালনা নিয়ে পরামর্শ দেওয়ার সুযোগ দিয়েছে? ট্রাম্প দাবি করেন, মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ডি ব্লাসিওর ভাবমূর্তি ছিল প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুন: ‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, চীনের বিপাকে ছবি

ফক্স নিউজের বিভিন্ন উপস্থাপক ও সম্পাদকীয় সিদ্ধান্তের সমালোচনা করে আসছেন ট্রাম্প নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়ে। যখন তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে সংবাদমাধ্যমটির কিছু বিশ্লেষক ও উপস্থাপকের মতপার্থক্য তৈরি হয়েছে, তখন তিনি প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন।

এদিকে মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটদের সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে দলটি। এর ফলে কংগ্রেসে ট্রাম্পের দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণ কমে যেতে পারে। এতে তার আইন প্রণয়ন ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন বাধা তৈরি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিফের বান্ধবী জেরিকার রিমান্ড ৩ দিন বাড়াল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


তাহসিফের বান্ধবী জেরিকার রিমান্ড ৩ দিন বাড়াল আদালত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে, পুলিশ তাকে ৪ দিনের রিমান্ডে নেয়।

বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।

৪ দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন জেরিকা তাসনিম দিশা। ঘটনার পূর্বে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ এ গিয়েছিলেন। মামলার অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে দিশাকে একটি মোটরসাইকেল গ্যারেজে একসঙ্গে অবস্থান করতে দেখা গেছে।

এছাড়া, ভিকটিম তাহসিফের সঙ্গে দিশা রেস্টুরেন্টে অবস্থানসহ মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছিলেন। নিহত তাহসিফের মোবাইল কললিস্ট (সিডিআর) পর্যালোচনায় দেখা যায়, ঘটনার পূর্বে দিশার সঙ্গে তাহসিফের একাধিকবার ফোনালাপ হয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, প্রাথমিকভাবে তাহসিফ হত্যাকাণ্ডের সঙ্গে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, অন্যান্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেফতার, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অপর আসামি দীপের দেয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য ক্রস-চেক (মুখোমুখি যাচাই) করার জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় ৩০ অক্টোবর রাতে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে, এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর আমার ছেলে কে এম তাহসিফ সাউরি আনুমানিক সন্ধ্যা ৬টার পর দীপ নামে তার এক জুনিয়রের ডাকে বাসা থেকে বাইরে যায়। রাত বেশি হলেও ছেলে ফিরে না আসায় তার মা বারবার ফোনে যোগাযোগ করলে সে জানায়, কিছুক্ষণের মধ্যে ফিরবে। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তার ফোন থেকে মায়ের ফোনে ভয়েজ মেসেজ পাঠায়, ‘রওনা দিয়েছি, আসছি’। কিন্তু রাত পেরিয়ে পরের দিন বিকেল হলেও সে ফিরে আসেনি।

২৮ অক্টোবর বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোনের মাধ্যমে আমাকে জানায়, রাজারবাড়ি ঘাট উত্তরখান এলাকাতে তুরাগ নদ থেকে আমার সন্তানের মরদেহ উদ্ধার হয়েছে। এরপর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌপুলিশ আমার কাছে আমার সন্তানের মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় রীতি সম্পন্ন করে ২৯ অক্টোবর বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশনা প্রদান করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯ অনুযায়ী বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা প্রয়োজন।

বিশেষ কোনো ক্ষেত্র ব্যতীত, এই আদেশটি শুধুমাত্র প্রবিধি-৪ এ বর্ণিত ব্যবস্থাপনা কমিটির জন্য প্রযোজ্য হবে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অ্যাডহক কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে বোর্ডের পূর্ববর্তী নির্দেশনাসমূহ অনুসরণ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, চীনের বিপাকে ছবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, চীনের বিপাকে ছবি

পাপুয়া নিউগিনিতে ৩২ কেজি ওজনের একটি সন্দেহজনক কামানের গোলা উদ্ধার হওয়ার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও চীনের তৈরি সামরিক গোলা হিসেবে এটি চিহ্নিত করা হয়েছে, চীন দাবি করেছে যে, এটি আসলে কামানের গোলার নকশায় তৈরি একটি মদের বোতল।

মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চীনা দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয় যে, বস্তুটি কোনো বিপদের সৃষ্টি করবে না। তবে দূতাবাসের এই দাবির প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

গত শুক্রবার পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরসবির একটি নির্মাণস্থলে বাণিজ্যিক পণ্যবাহী কনটেইনারের ভেতর থেকে ৩২ কেজি ওজনের বস্তুটি উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ চারজন চীনা নাগরিককে গ্রেফতার করেছে।

দেশটির কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বস্তুটি সচল বিস্ফোরক কিনা তা পরীক্ষা করছিল। এ সময় দেশটির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক আবিষ্কার’ হিসেবে উল্লেখ করেন।

বুধবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) একটি প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানানো হয়, বস্তুটি চীনের তৈরি টাইপ-৫৯ মডেলের ১৩০ মিলিমিটার আর্টিলারি শেল। এতে রাসায়নিক বিস্ফোরক ও ফিউজ রয়েছে। তবে বিবিসি জানায়, তারা এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

পাপুয়া নিউগিনির পুলিশ এর আগে বস্তুটিকে নিছক নকল বা নিষ্ক্রিয় গোলা হিসেবে চিহ্নিত করার ধারণা নাকচ করেছিল। দেশটির সংবাদমাধ্যম পোস্ট কুরিয়ার এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে চীনা দূতাবাসের দাবি, চীন থেকে এ ধরনের অবৈধ সামরিক অস্ত্র পাপুয়া নিউগিনিতে পাচার করা প্রায় অসম্ভব। বিবৃতিতে বলা হয়, দেশটিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বিশ্বের অন্যতম কঠোর আইন ও বিধিবিধান রয়েছে।

তবে চীনের এই ব্যাখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ৩২ কেজি ওজনের মদের বোতল কেমন হতে পারে? অন্য একজন মন্তব্য করেছেন, বস্তুটিতে মদের বোতল হিসেবে শনাক্ত করার মতো কোনো লেবেলও ছিল না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ ৪৯১ মিলিয়ন ঘনফুট কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ ৪৯১ মিলিয়ন ঘনফুট কমেছে

মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহ ৪৯১ মিলিয়ন ঘনফুট কমে গেছে। বুধবার সকাল ৮টা থেকে এই রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে এবং এটি ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত চলবে বলে পেট্রোবাংলা পূর্বে জানিয়েছিল।

দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু দেশীয় ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস ও আমদানি করা এলএনজি মিলিয়ে জাতীয় গ্রিডে ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছিল। পেট্রোবাংলা জানায়, সামিট এলএনজি টার্মিনাল বন্ধ থাকলে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। আমদানি করা এলএনজি থেকে সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হতে পারে বলে সংস্থাটি জানিয়েছিল।

তবে বুধবার সকাল ৮টায় রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ার পর সকাল ১০টায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২ হাজার ৭৯ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৫৬৫ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৫১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল।

অর্থাৎ, ওই সময় মোট সরবরাহ করা গ্যাসের পরিমাণ পেট্রোবাংলার পূর্বাভাসের তুলনায় ১৭১ মিলিয়ন ঘনফুট কম ছিল। চারদিন ধরে সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে মঙ্গলবার গুজব হিসেবে চিহ্নিত করেছে পেট্রোবাংলা।

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

পেট্রোবাংলা ওই বিজ্ঞপ্তিতে দাবি করে, রক্ষণাবেক্ষণের সময় সারা দেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। তবে কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

দেশে আমদানি করা এলএনজি সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। একটি পরিচালনা করছে সামিট গ্রুপ এবং অন্যটি যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি।

সামিটের টার্মিনালের দৈনিক গ্যাস সরবরাহের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট, আর এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট। দুটি টার্মিনালের সম্মিলিত সক্ষমতা দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। এর আগে মহেশখালীর এলএনজি টার্মিনালে সমস্যা দেখা দেওয়ার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছিল।

পেট্রোবাংলা জানিয়েছে, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%