ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: সিনেটর ক্রিস ভ্যান হোলেন


ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: সিনেটর ক্রিস ভ্যান হোলেন

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সহায়তা করতে গিয়ে মার্কিন নাগরিকদের গ্রেফতার করার ঘটনায় যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ইসরাইলি বাহিনীর এই ধরনের আচরণের তীব্র সমালোচনা করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নীরবতার বিষয়েও প্রশ্ন তুলেছেন।

সিনেটরের মতে, শীর্ষ পর্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিবাদ না করার ফলেই ইসরাইল ক্রমাগতভাবে আরও বেপরোয়া হয়ে উঠছে এবং একের পর এক অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে।

এই ঘটনা ঘটে অধিকৃত পশ্চিম তীরে, যেখানে স্থানীয় ফিলিস্তিনিরা জলপাই সংগ্রহ করছিলেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাহায্য করতে গিয়ে সেখানে উপস্থিত হন মার্কিন প্রতিনিধিদের একটি দল। তাদের মধ্যে ছিলেন ব্র্যাড ল্যান্ডার, যিনি আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ তাদের সবাইকে গ্রেফতার করে। পরে ব্র্যাড ল্যান্ডারকে মুক্তি দেওয়া হলেও, তার সঙ্গে থাকা অন্যান্য মার্কিন আন্দোলনকারী এবং কয়েকজন ধর্মযাজক এখনও বন্দি রয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে তুরুপের তাস লাতিনো ভোটাররা

এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে সিনেটর ভ্যান হোলেন স্পষ্ট করে জানান, একজনকে মুক্তি দিলেই সব কিছু মিটে যায় না, ইসরাইল সরকারের উচিত বাকিদেরও অবিলম্বে মুক্তি দেওয়া। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "যদি ইসরাইল আমেরিকানদের সঙ্গেও এমন আচরণ করতে পারে, তবে সাধারণ ফিলিস্তিনিদের ওপর তারা কতটা নির্যাতন চালাচ্ছে, তা সহজেই অনুমান করা যায়।"

সূত্র: আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি রাফেল কবির, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইসিটি দপ্তরের স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে প্রকৌশলী রাফেল কবির সভাপতি এবং প্রকৌশলী মো. মামুন অর রশিদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আজ সংগঠনটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১০৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান রয়েছেন। উপদেষ্টা হিসেবে ড. মারুফ মল্লিক, প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল এমপি, প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী, প্রফেসর ড. আতিকুর রহমান এবং প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু দায়িত্ব পালন করবেন।

কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি পদে প্রকৌশলী রূপম রাজ্জাক দায়িত্ব পেয়েছেন। অন্যান্য সহ-সভাপতিরা হলেন- প্রকৌশলী হাসিবুর রশিদ, প্রকৌশলী হাসিব মুস্তাবসির, ইমতিয়াজ মির্জা, প্রকৌশলী এ কে আজাদ কল্লোল, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ আমিনুল হাকিম এবং জান্নাতুল হক শাপলা।

এতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফুয়াদ হাসান দায়িত্ব পেয়েছেন। অন্যান্য যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন- প্রকৌশলী সজিব বড়ুয়া, মহিউদ্দিন আহমেদ সৈকত, প্রকৌশলী শফিউল আযম ফাহিম এবং প্রকৌশলী আবদুল আজিজ।

সাংগঠনিক সম্পাদক পদে জুবায়ের রিয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী রফিকুল ইসলাম রোহান, দপ্তর সম্পাদক পদে মো. মিজানুর রহমান মুন এবং সহ-দপ্তর সম্পাদক পদে প্রকৌশলী ফারজাদ খান মিরন দায়িত্ব পেয়েছেন।

অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- অর্থ সম্পাদক প্রকৌশলী মো. রুহুল রাব্বি, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, গবেষণা সম্পাদক ড. আরমান আহমেদ সিদ্দিকী ও প্রকৌশলী ইমাম আহসান ইয়ামীন, পরিকল্পনা সম্পাদক রাশেদুল হাসান রবিন, মিডিয়া বিষয়ক সম্পাদক ইয়াছির ওয়ারদাদ (তন্ময়), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোশারেফ হোসেন সিকদার, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জুয়েল, সহ-আইন বিষয়ক সম্পাদক হাসান আল বান্না, ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী সাজ্জাদ হোসাইন মিলন, ই-কমার্স বিষয়ক সম্পাদক আনোয়ার সাদাত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. গোলাম ফারুক সরকার।

এছাড়া রয়েছেন ক্রীড়া সম্পাদক আল শাহারিয়ার, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. তুহিনুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান ফারাবি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শারমিন হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী শায়েরুল হক জোয়ার্দার, যুব বিষয়ক সম্পাদক প্রকৌশলী সানাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মুকিতুজ জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম তানিম, কৃষি বিষয়ক সম্পাদক প্রকৌশলী নূর আলম সুমন, উদ্যোক্তা ও স্টার্টআপ বিষয়ক সম্পাদক নিশাত আনজুম, জলবায়ু বিষয়ক সম্পাদক প্রকৌশলী হারিসুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত রশিদ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন ওবায়দুর রহমান চন্দন, প্রকৌশলী এস ওয়াজেদ আলী, ফেরদৌস আলম ইপন, প্রকৌশলী মো. ফাত্তাহুল আলম, প্রকৌশলী কানাজ ইফাত রিসভা, প্রকৌশলী সেজান আহমাদ, প্রকৌশলী আশিকুর খান আসিফ, প্রকৌশলী মো. মাহফুজ উল হাসান, প্রকৌশলী আবু জাফর আনসারী বিন কায়েস, প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন (সবুজ), প্রকৌশলী ইমতিয়াজ সোহান, প্রকৌশলী শাহীন হাওলাদার, প্রকৌশলী সাঈদ হাসান সাব্বির, নাজিবা ওয়াজিহা মাহবুব, এহসানুল হক শুভ্র, প্রকৌশলী ফারহান হাবিব, প্রকৌশলী মাহমুদুল হাসান আসিফ, প্রকৌশলী রাসেল আহমেদ এবং প্রকৌশলী শাহাদাৎ হোসেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও রয়েছেন প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান শিমুল, প্রকৌশলী সোহাগ আল আমিন, রেদওয়ানুল হক বাবু, মাহমুদুর রহমান সানজিদ, আবুল বাশার, নিয়ামুল হুদা খান তৌহিদ, মো. কামরুল হাসান চঞ্চল, প্রকৌশলী মাহাবুবুল ইসলাম মেহেদী, প্রকৌশলী মো. বেলাল উদ্দিন, সাব্বির হোসেন শুভ, প্রকৌশলী মো. আলমগীর মিঞা, গোলাম মোস্তফা, আরফান আলী রনি, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, মো. আরিফ বিন খন্দকার, মারকাজুল হাসনাইন আলিফ, মো. রাকিব হাসান, প্রকৌশলী মো. মঈনুল হাসান (রনি), আকতারুজ্জামান জীবন, তাসলিমুর রহমান, আরিফুর রহমান, মোহাম্মদ এম রহমান (রেদোয়ান), গিয়াসউদ্দিন আল মামুন, রিয়াজুর রহমান, জাহিদুল ইসলাম, প্রকৌশলী জামাল উদ্দিন, মো. শাহাদৎ রশিদ, মাহমুদ হাসান, মো. মহিউদ্দিন, সোলাইমান কবীর আহমেদ, আজম হোসেন খান এবং আসাদুজ্জামান রিংকু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করতে এই কমিটি গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়, দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ ও তরুণ প্রযুক্তিবিদদের নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটি ফোরামের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করবে। পাশাপাশি সদস্যদের যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে এটি কাজ করবে।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এনআইসিটিএফ-এর প্রথম কমিটি অনুমোদন দেয়। টেলিযোগাযোগ ও আইসিটি খাতের জাতীয়তাবাদী ব্যক্তিত্বদের সুপারিশে সেই কমিটি গঠিত হয়। তখন গঠনতন্ত্র প্রণয়ন এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনআইসিটিএফ একটি শক্তিশালী ও কার্যকর পেশাজীবী সংগঠন হিসেবে এগিয়ে যাবে। দলটি বিএনপির ভিশনের সাথে মিল রেখে দেশের আইসিটি পলিসি, ডিজিটাল গভর্নেন্স, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স শিল্পের বিকাশ এবং ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিতে কাজ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তরিত করা হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য বিএমইউতে স্থানান্তরিত করা হলো

রাজশাহী, ২২ অক্টোবর, ২০২৬ : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে তাকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানিয়েছেন, মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।

এদিকে, বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতা দেখা দেওয়ায় তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়।

তিনি তার সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন। সকলের কাছে তিনি দোয়া কামনা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে কৃষকরা আধুনিক পদ্ধতিতে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


দিনাজপুরে কৃষকরা আধুনিক পদ্ধতিতে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত

দিনাজপুর, ২২ অক্টোবর, ২০২৬ : সদর উপজেলার সবজি চাষীরা এখন আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগাম জাতের শীতকালীন সবজি চাষ ও ফসল পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. আনিসুজ্জামান গতকাল বুধবার বাসস’কে জানান, দিনাজপুরকে দেশের শস্য ভাণ্ডার হিসেবে চিহ্নিত করা হয়। জেলার সব উপজেলায় অধিকাংশ শস্য উৎপাদিত হয়ে থাকে। চলতি বছরে সদর উপজেলা সহ সব উপজেলায় কৃষকরা আধুনিক পদ্ধতি ব্যবহার করে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত রয়েছেন। কৃষকরা শীতের আগমনে মৌসুমের শুরুতেই আগাম জাতের শীতকালীন সবজি বাজারজাত করে অধিক লাভের প্রত্যাশা করছেন। শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে এবং ভালো দামে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি মাসে শীতকালীন সবজি বাজারে আসে। এই সময়ে আমদানি বেশি থাকায় কৃষকরা ন্যায্য মূল্য পান না। তবে বর্ষার শেষ দিকে কার্তিক মাসের প্রথম থেকে বাজারে সবজির দাম ও চাহিদা উভয়ই বেশি থাকে। এই বিষয়টি মাথায় রেখেই সবজি চাষীরা চলতি বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে সবজি চাষযোগ্য উঁচু জমি প্রস্তুত করে চাষাবাদ শুরু করেছেন।

সরেজমিনে দিনাজপুর সদর উপজেলার নশিপুর কর্ণাই, গোলাপগঞ্জ, সুন্দরবন, ফাজিলপুর ও আউলিয়াপুর গ্রামের শীতকালীন শস্য ক্ষেতের মাঠ পরিদর্শন করে এই চিত্র দেখা গেছে।

সদর উপজেলার কর্ণাই গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৪২) বাসস’কে জানান, তিনি চলতি বছরে তার ৬০ শতক জমিতে ৩ ভাগে আগাম জাতের সবজি চাষ শুরু করেছেন। এর মধ্যে আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, কাঁঠালি বেগুন ও টমেটো চাষ করেছেন। তিনি বলেন, বর্ষা মৌসুম শেষ এবং আশ্বিন মাসের মাঝামাঝি হতে সবজি চাষ শুরু করেছি। বর্তমানে ক্ষেতের সবজি অনেকটা বেড়ে উঠেছে। কিন্তু অসময়ে বৃষ্টি হওয়ার বিষয়টি মাথায় রেখেই সবজি ক্ষেতে পানি নিষ্কাশনের জন্য ৩ ফুট পর পর ড্রেন করে পানি নেমে যাওয়ার ব্যবস্থা করেছি। ফলে সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে।

সবজি ক্ষেত থেকে বৃষ্টির পানি সহজেই নেমে যাচ্ছে। বৃষ্টির পানিতে যাতে সবজির কোনো ক্ষতি না হয়, সেজন্য সার্বক্ষণিক পরিচর্যার কাজ চলমান রেখেছি।

রফিকুলের সবজি ক্ষেতে আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো ও মুলা আগামী ১০/১৫ দিনের মধ্যে বাজারে তুলতে পারবেন। তিনি আশা করছেন, কার্তিক মাসের মাঝামাঝি সময়ে তার ক্ষেতের সবজি বাজারে বিক্রি করতে পারবেন। এ সময় সবজি বাজারজাত করতে পারলে তিনি ভালো দাম পাবেন এবং লাভবান হবেন।

সদর উপজেলার উলিপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক (৪৮) বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা কয়েকজন কৃষক আগাম জাতের এসব শীতকালীন সবজি চাষ করছি। এভাবেই আগাম জাতের সবজি চাষে আমরা লাভবান ও সফল হয়েছি। আধুনিক পদ্ধতি ব্যবহার করায় আমাদের পরিশ্রম ও খরচ দুটোই কমেছে। এবার একইভাবে কয়েক ধরনের সবজি চাষ করেছি। আশা করছি মৌসুমের আগেই সবজি বিক্রি করে ভালো দাম পাব।

ফুলবাড়ী উপজেলার আলাদিপুর গ্রামের কৃষক সহিদ মিয়ার (৩৮) সাথে কথা বলে জানা গেছে, তিনি এবার ৩২ শতক জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করেছেন। ইতোমধ্যেই প্রায় ২১ হাজার টাকা খরচ হয়েছে এবং বাজারজাত করা পর্যন্ত খরচ হবে প্রায় ২৫ হাজার টাকা। সহিদ আশা করছেন, ৮ থেকে ১০ দিনের মধ্যে তিনি বাজারে ফুলকপি তুলতে পারবেন।

তিনি বলেন, ‘গত বছর এই জমিতেই ১ লক্ষ ৩০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছিলাম। এবার ভালো কিছু আশা করছি। কপির পাশাপাশি শিম ও শসা চাষ করেছি। এবারে তার সবজির ফলন অনেক ভালো হয়েছে। গত বছরে তুলনায় এবারে আরও অধিক লাভবান হওয়ার আশা করছেন।

জেলার ফুলবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বাসস’কে বলেন, ‘আগাম জাতের সবজি চাষ লাভজনক ফসল। তাই অনেক চাষী এই পদ্ধতি অনুসরণ করছেন। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় পাঠানো যায়। কৃষি বিভাগ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও রোগবালাই দমনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো.আফজাল হোসেন বাসস’কে জানান, চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলায় ২৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের সবজি চাষের লক্ষ্যমাত্রা ৭ হাজার ২৫০ হেক্টর জমিতে। এছাড়াও ৩৬ হাজার ২৫০ হেক্টর জমিতে এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে কৃষকরা এখন সবজি চাষসহ সব ধরনের কৃষি পণ্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে ২ জনের তিন দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে ২ জনের তিন দিনের কারাদণ্ড

নোয়াখালী, ২১ অক্টোবর, ২০২৬ : সদর উপজেলার এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চলাকালীন গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।

দণ্ডিতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার ডেমা এলাকার মো. তুহিন (৪৫) এবং অন্যজন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মো. রুবেল মিয়া (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ঘটনাস্থলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা জরিমানা করেন।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%