১০:০২ পি.এম
দুই বছর পর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তান পাচ্ছে। আইসিসি এই প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা করেছে। ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তবে ভারত পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না। দুই দেশের মধ্যে হাইব্রিড মডেলের চুক্তি অনুযায়ী, ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। যদিও আইসিসি বিকল্প মাঠের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
হাইব্রিড মডেলের চুক্তির আওতায়, আইসিসির প্রতিযোগিতা যদি কোনো একটি দেশে আয়োজন করা হয়, তবে অন্য দেশকে নিরপেক্ষ মাঠে খেলতে হয়। গত বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হলেও ভারতের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই পথে হেঁটে ভারতের ম্যাচ দুবাইয়ে আয়োজন করা হতে পারে।
আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, তারা ভারতের ম্যাচ বাদ দিয়ে প্রতিযোগিতার বাকি সব ম্যাচ আয়োজন করতে আগ্রহী। নিরপেক্ষ কেন্দ্র হিসাবে আমিরশাহীর সম্ভাবনা বেশি বলে মনে করছেন ওই সূত্র।
সংবাদ সংস্থাকে ওই সূত্র জানায়, “ভারতকে বাদ দিয়ে গ্রুপ পর্ব ও নকআউটের সব ম্যাচ আয়োজন করতে চাই আমরা। সংযুক্ত আরব আমিরাতকে নিরপেক্ষ কেন্দ্র হিসাবে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের কাছাকাছি হওয়ায় দুবাইয়ে যাতায়াতের খরচও কম হবে।”
ভারতীয় দল প্রতিযোগিতার নকআউট পর্বে ওঠার অন্যতম প্রধান দাবিদার। তাই বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা অনেকটাই নির্ভর করছে ভারতের পারফরম্যান্সের উপর। ভারত নকআউট পর্বে না উঠলে ফাইনাল হওয়ার কথা লাহোরে। অন্যথায় ট্রফির লড়াই হতে পারে দুবাইয়ে।
আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন