ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের বিশ্বকাপ শুরু গোলশূন্য ড্র দিয়ে


বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের বিশ্বকাপ শুরু গোলশূন্য ড্র দিয়ে

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আজ (শনিবার) ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল গোলশূন্য ড্র করেছে ওয়েলস অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে, যা আজারবাইজানের বাকুর হোভসান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

দুই দলের পক্ষ থেকে গোল করার জন্য বেশ কিছু সুযোগ তৈরি করা হয়েছিল। কিন্তু কেউই গোলের দেখা পায়নি, ফলে উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

বাংলাদেশ ‘জি’ গ্রুপে অবস্থান করছে। এই গ্রুপে অন্যান্য দলগুলো হলো ফিজি, বুরুন্ডি, ইন্দোনেশিয়া, পর্তুগাল ও ওয়েলস।

আরও পড়ুন: মেসি ছাড়া ২১ বছর পর আর্জেন্টিনার দল ঘোষণা

আগামীকাল রোববার বাংলাদেশ পর্তুগাল ও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর সোমবার ২৬ অক্টোবর বুরুন্ডি ও ফিজির বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচে অংশগ্রহণ করবে লাল সবুজের প্রতিনিধিরা।

এবারই প্রথমবারের মত অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক বিশ্বকাপের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এবারের আসরে ১৯১টি দেশ অংশ নিচ্ছে। তরুণদের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং সব দেশকে বিশ্বকাপের আমেজে নিয়ে আসার লক্ষ্য নিয়ে এই টুর্ণামেন্টটি আয়োজন করা হয়েছে। এই কারণে ম্যাচের সময় কমিয়ে ৪০ মিনিট করা হয়েছে এবং মাঠে খেলোয়াড়ের সংখ্যা আটজনে সীমাবদ্ধ রাখা হয়েছে।

ওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের ফুটবলের জন্য আশাব্যাঞ্জক হলেও, অ-১৫ দলের কোচ আকবর হোসেন রিদন তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। আজারবাইজানে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তিনি মন্তব্য করেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছি।’

আরও পড়ুন: ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজির মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কাইরন পোলার্ড, যিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

পোলার্ড শ্রীলংকার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন। জয়াবর্ধন সম্প্রতি মুম্বাইয়ের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান।

২০১০ সালে পোলার্ড প্রথমবার মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে নামেন। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে তার সর্বশেষ খেলার পর তিনি আইপিএল থেকে অবসর গ্রহণ করেন। ১২ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পর পোলার্ড একই দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হন। ২০২৩ সাল থেকে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন এই ডান-হাতি ক্রিকেটার।

মুম্বাই ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল এবং ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অর্জন করে। পোলার্ড মুম্বাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইপিএলে মুম্বাইয়ের হয়ে তিনি ১৮৯ ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান সংগ্রহ করেছেন। পাশাপাশি, এই মিডিয়াম পেসার বল হাতে ৬৯ উইকেট শিকার করেন।

মুম্বাইয়ের কোচের দায়িত্ব পেয়ে পোলার্ড অত্যন্ত উচ্ছ্বসিত। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের ব্যাপার। আমার জীবন ও কর্মজীবনের একটি বিশাল অংশ জুড়ে আছে মুম্বাই। এই দল-ক্রিকেটার ও সবার সাথে আমার যে বন্ধন, তা আমার কাছে অনেক বেশি মূল্যবান।’

তিনি আরও যোগ করেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিটি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সাথে নিবিড়ভাবে কাজ করতে আমি মুখিয়ে আছি। দলের ঐতিহ্যকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং দলের প্রতিভা বিকাশে অবদান রাখতে হবে।’

মুম্বাইয়ের স্বত্বাধিকারী নিতা আম্বানি পোলার্ডের হাত ধরে মুম্বাই আবারও শিরোপার স্বাদ নিবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘২২ বছর বয়সে পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন। গত ১৬ বছরে তিনি আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। ক্রিকেটার হিসেবে আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন পোলার্ড।’

নিতা আম্বানি আরও বলেন, ‘প্রধান কোচ হিসেবে পোলার্ড নতুন দায়িত্ব গ্রহণ করায় আমরা আনন্দিত। মুম্বাইয়ের জার্সি পরার অর্থ কি এবং এই দলের হয়ে খেলতে কি করতে হয়, এসবই জানে সে। আমি নিশ্চিত, কোচের ভূমিকাতেও নিজের নিষ্ঠা, বিশ্বাস এবং দৃঢ় সংকল্প বজায় রাখবে সে। দলকে পরের ধাপে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তার সাফল্য কামনা করছি।’

পোলার্ড আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ের হয়ে দায়িত্ব পালন শুরু করবেন। আগামী মৌসুমের নিলামের আগে তিনি মুম্বাইয়ে খেলোয়াড় ধরে রাখার তালিকা চূড়ান্ত করবেন। প্রায় এক মাস পর গোয়ায় আইপিএলের নিলামে দল সাজানোর কাজে বড় ভূমিকা রাখবেন ৩৯ বছর বয়সী পোলার্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার ভাঙনে কৃষকরা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


তিস্তার ভাঙনে কৃষকরা ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন

রংপুর, ২৪ অক্টোবর, ২০২৬ : বর্ষা মৌসুমের বিদায়ের পর হেমন্তকাল শুরু হয়েছে। কৃষকদের মুখে হাসি ফুটেছে আগাম নবান্নের ফলে। নদ-নদীর পানি কমেছে, কিন্তু বিভিন্ন নদীর অববাহিকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। একের পর এক এলাকা বিলীন হয়ে যাচ্ছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো নদী গর্ভে চলে যাচ্ছে।

তিস্তাপাড়ের পরিস্থিতিও একই রকম। অব্যাহত ভাঙনের ফলে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি এবং রংপুরের গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের জয়রামওঝা চল্লিশসাল এলাকায় মাত্র এক সপ্তাহের মধ্যে ২৭টি পরিবারের ঘরবাড়ি ভেঙে গেছে। ফসলি জমি ভেঙে যাচ্ছে। কৃষকরা বাধ্য হয়ে তাদের স্বপ্নের আমন ধান কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বাসস’কে জানান, "পানি কমার সাথে সাথে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এ সময় কোনো বরাদ্দ না থাকায় আমরা ব্যবস্থা নিতে পারছি না।"

সরেজমিনে দেখা গেছে, নদীর তীব্র স্রোতে পাড় ভেঙে পড়ছে। ভাঙনের মুখে থাকা পরিবারগুলোর কেউ ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, আবার কেউ শেষ মুহূর্তে ঘর রক্ষার চেষ্টা করছেন। কোথাও নদী গর্ভে চলে গেছে বসতভিটা, কোথাও ভাঙনের মুখে রয়েছে। অব্যাহত ভাঙনে ফসলি জমি প্রতিনিয়ত বিলীন হচ্ছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, সম্প্রতি তিস্তার পানি বাড়ার পর স্রোতের তীব্রতা বেড়ে যায়। পরে পানি কমতে শুরু করলে স্রোতের গতিপথ জয়রামওঝা চল্লিশসাল চরের দিকে ধাবিত হয়।

স্থানীয়দের মতে, গত এক সপ্তাহের মধ্যে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই চরের ২৭টি পরিবার। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— বাবর আলী, গোলাপী বানু, গোলজার হোসেন, নুর ইসলাম, মতিয়ার রহমান, আহাদ আলী, জহুরা বেগম, আসাদুল ইসলাম, আব্দুল হক, মইনুল ইসলাম, শাহ আলম, নজু মিয়া, মোন্নাফ আলী, আবুল হোসেন, শফিকুল ইসলাম, দুলু মিয়া, নুরুল ইসলাম, নাজমুল হক, ঝন্টু, বেলাল, ওমরসহ অন্যান্যরা। ভাঙন-আতঙ্কের কারণে অনেকে ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন। ইতিমধ্যে ওই এলাকায় উঠতি আমন ধানসহ অন্তত ৫০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন।

ক্ষতিগ্রস্ত জাহেদুল ইসলাম জানিয়েছেন, "কয়েক বছর ধরে জয়রামওঝা চল্লিশসাল চরে বসবাস করে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছি। হঠাৎ তিস্তার স্রোতের গতিপথ চরের দিকে চলে গেলে ভাঙন ব্যাপক আকার ধারণ করে।"

লক্ষ্মীটারী ইউপি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বাসস’কে বলেন, "কয়েক দিন ধরে চল্লিশসাল এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর ও আবাদি জমি বিলীন হয়ে গেছে।"

এ বিষয়ে উপজেলা প্রশাসনও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করেছে। তারা ভাঙন এলাকা পরিদর্শন করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বাসস’কে জানান, "তিস্তার ভাঙনে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহায়তা দেয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।"

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বাসস’কে বলেছেন, "বন্যার পর হঠাৎ করে ওই এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিস্থিতি দেখে ভাঙন রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

লালমনিরহাট জেলা কৃষি কর্মকর্তা সাইখুল আরেফিন বাসস’কে বলেন, "তিস্তার বাম ও ডান তীরে ভাঙন তীব্র হওয়ায় কৃষক বাধ্য হয়ে আমন ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন। এখন পর্যন্ত সাড়ে ১৭ বিঘা জমির আমন ধান কাঁচাই কেটেছে কৃষক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন।

এই পরিদর্শনের সময়, দায়িত্বে অবহেলার কারণে তিনি একজন নার্সকে বদলির নির্দেশ দেন। এছাড়া, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার জন্য চার চিকিৎসকের এক দিনের বেতন কর্তনের নির্দেশও দেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ শনিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার দেশের স্বাস্থ্যখাতকে জনগণের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রমকে জোরদার করা হচ্ছে। পাশাপাশি, ওষুধের সরবরাহ বৃদ্ধি এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যখাতের উন্নয়ন ও পুনর্গঠনের জন্য আগামী ১৫ দিনের মধ্যে কয়েক হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের পরিকল্পনা রয়েছে। এই অর্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হবে।

এছাড়া, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগকে আরও সম্প্রসারিত করবে।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পর, স্বাস্থ্যমন্ত্রী পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও আকস্মিকভাবে পরিদর্শন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবি’র পৃথক অভিযানে ৩ জন ইয়াবাসহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবি’র পৃথক অভিযানে ৩ জন ইয়াবাসহ গ্রেফতার

রংপুর ২৪ অক্টোবর ২০২৬ ( বাসস): স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) রংপুর ও ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান পরিচালনা করে ১২ হাজার ৮১৯ পিস ইয়াবা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাদেমুল ইসলাম ওরফে রিপন (৪৯), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেল্লাল হোসেন (২৮) এবং তার স্ত্রী নাজমিন নেহার নিশি (২৬)।

এসআরবি’র সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এসআরবি-১৩। অভিযানের সময় মৃত ইঞ্জিনিয়ার আব্বাস আলী প্রামাণিকের বাড়ির পাশের সড়কে একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়, যেখানে উল্লেখিত ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শুক্রবার রাত ১টা ১০ মিনিটের দিকে এসআরবি-১৩ এর একটি আভিযানিক দল অভিযান চালায়। দুর্গাপুর গ্রামে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুই বোতল পিকেড্রিল উদ্ধার করা হয়।

এসআরবি’র সিনিয়র সহকারী পরিচালক আরও উল্লেখ করেন যে, এই ঘটনার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%