০৭:২৯ পি.এম
রাজধানীর কোর্টসাইড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’, যা এসএসসি ১৯৯৭ ব্যাচের উদ্যোগে আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দলের মধ্যে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রিয়েল মাদ্রিদ।
নির্ধারিত সময়ের মধ্যে দুই দলের কেউই গোল করতে সক্ষম হয়নি, ফলে ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়। সেখানে রিয়েল মাদ্রিদ ২-০ গোলে জয়লাভ করে। ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য রিয়েলের সহ-মালিক ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুলকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। তিনি টুর্নামেন্টসেরা ফুটবলার ও সেরা গোলরক্ষকের পুরস্কারও অর্জন করেন।
অন্যান্য ব্যক্তিগত পুরস্কারের মধ্যে সর্বোচ্চ গোলদাতার সম্মাননা যৌথভাবে অর্জন করেন আর্সেনালের মাশফিক এবং চেলসির সোহেল জামান। সেরা ডিফেন্ডার হিসেবে নির্বাচিত হন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু এবং সেরা মিডফিল্ডারের পুরস্কার পান একই দলের মতিউর।
আরও পড়ুন: ভারত ৭২০ রান করে ১৫ ওভার বাকি থাকতেই ড্র মেনে নিল
টুর্নামেন্টে রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনাল ছাড়াও বার্সেলোনা ও লিভারপুল নামক দুটি দল অংশগ্রহণ করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন