প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝরনা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে টিকটকে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এরপর তাকে তার বাড়ির একটি কক্ষে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে গত শনিবার (২১ নভেম্বর) এই ঘটনা ঘটে। অভিযুক্ত ঝরনা আক্তার কাদির হোসেনের স্ত্রী এবং তার বাবার বাড়ি বরিশাল জেলায় অবস্থিত।
স্থানীয়দের ভাষ্যমতে, ঝরনা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্যসংবলিত ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি এলাকায় বিতর্ক সৃষ্টি করে এবং একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে তাকে আটক করেন। পুলিশ আসার খবর পেয়ে তিনি পালিয়ে যান।
ঝরনা আক্তারের স্বামী কাদির হোসেন এই বিষয়ে মন্তব্য করে বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা আমার স্ত্রীর মোটেও উচিত হয়নি।"
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। এরপর স্থানীয় নেতাকর্মীরা ঝরনা আক্তারকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন; কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন