ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুর সীমান্তের ১২৮ গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই, বিপাকে ৩২ হাজার পরিবার


শেরপুর সীমান্তের ১২৮ গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই, বিপাকে ৩২ হাজার পরিবার

শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এখনো শতভাগ নিশ্চিত হয়নি। প্রত্যন্ত গ্রামগুলোতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই।

অনেক পরিবার অস্থায়ী শৌচাগার তৈরি করলেও সেগুলোর বেশিরভাগই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। ফলে বাসিন্দাদের খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সাড়তে বাধ্য হতে হচ্ছে।

এর ফলে পরিবেশ দূষণ এবং পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিরাপদ স্যানিটেশন নিশ্চিতে নানা উদ্যোগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফতুল্লায় পুলিশের কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা, পালিয়ে বাঁচলেন এএসআই

ভোরের আলো ফুটতেই দেখা যায়, কেউ গরুর পাল নিয়ে পাহাড়ে যাচ্ছেন, আবার কেউ প্রাকৃতিক কাজ সারতে পানির পাত্র হাতে জঙ্গলে ছুটছেন। দরিদ্রসীমার নিচে থাকা এসব পরিবারে তিনবেলার খাবার জোটানো যেখানে একটি বড় চ্যালেঞ্জ, সেখানে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ তাদের কাছে একেবারেই বিলাসিতা। আর্থিক সংকটের কারণে তাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই এবং আশপাশে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে পাহাড়-টিলায় যেতে হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাস ভেগাসে রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় পেলেন ভার্সটাপেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


লাস ভেগাসে রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় পেলেন ভার্সটাপেন

ম্যাক্স ভার্সটাপেন লাস ভেগাস গ্রাঁ প্রিতে নাটকীয়তায় ভরা জয় অর্জন করেছেন। মার্সিডিজের জর্জ রাসেল ও সদ্য বিশ্বচ্যাম্পিয়ন কিমি অ্যান্টোনেলির চাপ সামলে রেড বুলের ডাচ ড্রাইভার ৫০ ল্যাপের রোমাঞ্চকর রেসে বিজয়ী হন। শেষের দিকে মার্সিডিজের দুই চালকের ভুলের সুযোগ নিয়ে ম্যাকলারেনের ল্যান্ডো নরিস ও অস্কার পিয়াস্ত্রি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন।

ভার্সটাপেন পোল পজিশন থেকে রেস শুরু করে প্রথম থেকেই লিড ধরে রাখেন। তবে লাস ভেগাস স্ট্রিপ সার্কিটের দীর্ঘ সোজা পথে অন্যান্য গাড়ির পিছনে থেকে স্লিপস্ট্রিমের সুবিধা নিয়ে প্রতিদ্বন্দ্বীরা বারবার তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পায়। পুরো রেসে লিড পরিবর্তন হয় ৩৪ বার এবং ওভারটেকিংয়ের সংখ্যা ৩০০-এর বেশি হয়।

রাসেল ও অ্যান্টোনেলি প্রথমে একাধিকবার ভার্সটাপেনকে পিছনে ফেলেন। কিন্তু প্রতিবারই রেড বুল চালক কয়েকটি কর্নারের মধ্যে নিজের অবস্থান পুনরুদ্ধার করেন। শক্তির ব্যবহার ও গাড়ির গতি নিয়ন্ত্রণে তাঁর দক্ষতা শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয়।

রেসের শেষ তিন ল্যাপে নাটকীয় মোড় নেয়। দ্বিতীয় স্থানের জন্য সতীর্থ অ্যান্টোনেলিকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রাসেল। ৪৮তম ল্যাপে টার্ন-৫-এ ভেতর দিয়ে ওভারটেক করার সময় ব্রেক লক করে বাধার সঙ্গে ধাক্কা খান তিনি। ফলে রাসেল পিছিয়ে পড়েন।

শেষ ল্যাপের শুরুতে শক্তি ব্যবহারের কৌশলে ভুল করেন অ্যান্টোনেলি। এই সুযোগে ম্যাকলারেনের নরিস ও পিয়াস্ত্রি তাঁকে ছাড়িয়ে যান। ফলে অ্যান্টোনেলিকে চতুর্থ স্থানে শেষ করতে হয়। ভার্সটাপেনের পেছনে ০.৬৩৯ সেকেন্ড ব্যবধানে নরিস দ্বিতীয় হন, আর ১.৫২৯ সেকেন্ড পিছিয়ে তৃতীয় হন পিয়াস্ত্রি।

রেস শেষে ভার্সটাপেন মন্তব্য করেন, ‘এটা ছিল অবিশ্বাস্য। সত্যিই খুব অদ্ভুত এক অভিজ্ঞতা, ফর্মুলা ওয়ানে এমন কিছু আগে কখনো দেখিনি।’

রাসেলের ভুলের মুহূর্তটি পেছনের আয়নায় দেখে রেডিওতে উচ্ছ্বাস প্রকাশ করেন ভার্সটাপেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আয়নায় কী ঘটছে দেখার পর সত্যিই দারুণ লাগছিল। মনে হচ্ছিল, আমার দিনটা আরও ভালো হয়ে গেল। আর যখন প্রথম হয়ে ফিনিশ লাইন পার হলাম, তখন দিনটা সম্পূর্ণ হলো।’

ফের সংঘর্ষে হ্যামিল্টন-লেক্লের

লাস ভেগাসে ফের সতীর্থের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ফেরারির লুইস হ্যামিল্টন ও শার্ল লেক্লের। ষষ্ঠ স্থান নিয়ে লড়াইয়ের সময় রেস শেষ হতে ১২ ল্যাপ বাকি থাকতে দুজনের গাড়ির সংঘর্ষ ঘটে। এতে হ্যামিল্টন পিছনে পড়ে যান। দুর্ঘটনার জন্য লেক্লেরকে দায়ী করে রেস স্টুয়ার্ডরা ১০ সেকেন্ডের পেনাল্টি দেন।

টার্ন-৭-এ ভেতর দিয়ে হ্যামিল্টনকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন লেক্লের। তবে স্টুয়ার্ডদের মতে, সতীর্থের গাড়ির তুলনায় অনেক পেছন থেকে আক্রমণ করায় হ্যামিল্টনের ভেতরের দিকে জায়গা ছেড়ে দেওয়ার বাধ্যবাধকতা ছিল না।

ফেরারির টিম প্রিন্সিপাল ফ্রেডেরিক ভাস্যুর রেস শেষে লেক্লেরের সঙ্গে সরাসরি কথা বলতে চান। পরে তিনি বলেন, ‘আমরা লেক্লেরকে ওভারটেক না করার বার্তা দিয়েছিলাম। এ ধরনের রেসে সামনে থাকা গাড়িগুলোকে ছাড়িয়ে যেতে হয়, নইলে অন্যরা আপনাকে ছাড়িয়ে যাবে। কিন্তু শার্ল স্পষ্টতই ভুল করেছে, যা দলকে বড় ক্ষতির মুখে ফেলেছে। আজকের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

এদিকে হ্যামিল্টন রেসের শুরুতে নরিসকে ট্র্যাকের বাইরে দিয়ে ওভারটেক করার কারণে ১০ সেকেন্ডের পেনাল্টি পেয়েছিলেন। পরে ঘুরে দাঁড়িয়ে সপ্তম স্থানে রেস শেষ করেন তিনি। লেক্লের ১০ম হয়ে শেষ পয়েন্টটি পান।

রেসের ফলাফল ও শিরোপার লড়াই

লাস ভেগাস গ্রাঁ প্রি — শীর্ষ ১০

অবস্থান

চালক

দল

১

ম্যাক্স ভার্সটাপেন

রেড বুল

২

ল্যান্ডো নরিস

ম্যাকলারেন

৩

অস্কার পিয়াস্ত্রি

ম্যাকলারেন

৪

কিমি অ্যান্টোনেলি

মার্সিডিজ

৫

পিয়েরে গ্যাসলি

আলপাইন

৬

ফ্রাঙ্কো কোলাপিন্তো

আলপাইন

৭

লুইস হ্যামিল্টন

ফেরারি

৮

কার্লোস সাইনজ

উইলিয়ামস

৯

জর্জ রাসেল

মার্সিডিজ

১০

শার্ল লেক্লের

ফেরারি

এই জয়ের ফলে ভার্সটাপেন চালকদের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা হ্যামিল্টনের চেয়ে ৩৭ পয়েন্টে এগিয়ে গেছেন। হাতে রয়েছে আর মাত্র দুটি রেস—কাতার ও আবুধাবি গ্রাঁ প্রি। ফলে দ্বিতীয় স্থান নিশ্চিত করার পথে ডাচ চালক অনেকটাই এগিয়ে গেছেন।

অন্যদিকে, কনস্ট্রাক্টরস চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ম্যাকলারেন রেড বুলের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে। দুই দলের মধ্যে এখন ব্যবধান মাত্র ৯ পয়েন্ট।

রেড বুলের আরেক চালক ইসাক হাদজারের জন্য দিনটি হতাশার ছিল। একসময় তৃতীয় স্থানে থাকা এই চালক সেফটি কারের পর সামনের উইংয়ের সমস্যায় পিটে যেতে বাধ্য হন। শেষ পর্যন্ত পয়েন্টের বাইরে থেকে রেস শেষ করেন তিনি।

লাস ভেগাসের নাটকীয় রেস শেষে ফর্মুলা ওয়ান এবার মধ্যপ্রাচ্যে ফিরছে। পরবর্তী রেস কাতার গ্রাঁ প্রি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পুলিশ ধরতে গেলে জানালা ভেঙে পালান নারী

ঝরনা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে টিকটকে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, ভিডিওটি প্রকাশিত হওয়ার পর এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এরপর তাকে তার বাড়ির একটি কক্ষে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে গত শনিবার (২১ নভেম্বর) এই ঘটনা ঘটে। অভিযুক্ত ঝরনা আক্তার কাদির হোসেনের স্ত্রী এবং তার বাবার বাড়ি বরিশাল জেলায় অবস্থিত।

স্থানীয়দের ভাষ্যমতে, ঝরনা আক্তার নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন। সম্প্রতি তার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর মন্তব্যসংবলিত ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি এলাকায় বিতর্ক সৃষ্টি করে এবং একপর্যায়ে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে তাকে আটক করেন। পুলিশ আসার খবর পেয়ে তিনি পালিয়ে যান।

ঝরনা আক্তারের স্বামী কাদির হোসেন এই বিষয়ে মন্তব্য করে বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা আমার স্ত্রীর মোটেও উচিত হয়নি।"

চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে টিকটকের ভিডিওটি। এরপর স্থানীয় নেতাকর্মীরা ঝরনা আক্তারকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন; কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারীর কটূক্তি করে টিকটক ভিডিও প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। তবে তাকে আটকের চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের তথ্য নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের তথ্য নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের তথ্য নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে।

বাংলাফ্যাক্টের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে মোট ৪৪ জন পুলিশ নিহত হয়েছিলেন, ‘শত শত পুলিশ’ নিহত হওয়ার তথ্য সঠিক নয়। এছাড়া, কোনো গর্ভবতী নারী পুলিশ নিহত হওয়ার ঘটনাও ঘটেনি। পুলিশের সদর দপ্তর থেকে জানানো হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন মোট ৪৪ জন পুলিশ নিহত হয়েছিলেন এবং তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। শত শত পুলিশ নিহতের দাবি সম্পূর্ণ মিথ্যা। গণঅভ্যুত্থানের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবি ছড়িয়ে দাবি করা হয়েছিল যে আন্দোলনে একজন গর্ভবতী নারী পুলিশ নিহত হয়েছেন, যা বাস্তবে সত্য নয়। নিহত পুলিশ সদস্যদের মধ্যে কোনো নারী সদস্যও ছিলেন না।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিএনপি ও সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অপপ্রচার, অপতথ্য ও গুজব ছড়ানোর ঘটনা শনাক্ত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


সৌদির পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের পশ্চিমাঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে।

রোববার, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি উল্লেখ করেন, হুথি মিলিশিয়াদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ছিল এবং এটি সফলভাবে প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো বিদ্যমান। এর মধ্যে রয়েছে অপরিশোধিত তেল রপ্তানির প্রধান স্থাপনা ইয়ানবু টার্মিনাল এবং ইয়েমেন সীমান্তের নিকটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাজান তেল শোধনাগার।

গত কয়েক সপ্তাহে হুথি যোদ্ধারা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোর ওপর হামলার সংখ্যা বৃদ্ধি করেছে।

সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে রয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাস থেকে হুথিদের হামলায় দেশটিতে ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩ জন বিমানবন্দরে হামলায় প্রাণ হারিয়েছেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হুথিদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের বাণিজ্যিক এলাকায় অবস্থিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তরের ভবনের কিছু তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, চলতি মাসের শুরুতে হুথিদের আরেকটি হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর মালিকানাধীন একটি আকাশচুম্বী ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%