প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের তথ্য নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে।
বাংলাফ্যাক্টের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে মোট ৪৪ জন পুলিশ নিহত হয়েছিলেন, ‘শত শত পুলিশ’ নিহত হওয়ার তথ্য সঠিক নয়। এছাড়া, কোনো গর্ভবতী নারী পুলিশ নিহত হওয়ার ঘটনাও ঘটেনি। পুলিশের সদর দপ্তর থেকে জানানো হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন মোট ৪৪ জন পুলিশ নিহত হয়েছিলেন এবং তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। শত শত পুলিশ নিহতের দাবি সম্পূর্ণ মিথ্যা। গণঅভ্যুত্থানের পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবি ছড়িয়ে দাবি করা হয়েছিল যে আন্দোলনে একজন গর্ভবতী নারী পুলিশ নিহত হয়েছেন, যা বাস্তবে সত্য নয়। নিহত পুলিশ সদস্যদের মধ্যে কোনো নারী সদস্যও ছিলেন না।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিএনপি ও সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অপপ্রচার, অপতথ্য ও গুজব ছড়ানোর ঘটনা শনাক্ত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন