ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পোড়া তেলের স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে বায়োডিজেলে রূপান্তরের আহ্বান


পোড়া তেলের স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে বায়োডিজেলে রূপান্তরের আহ্বান

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : রান্নার তেল বা পোড়া তেল বারবার ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে এর ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “হার্টের যতগুলো শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো পোড়াতেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদেরও পোড়া তেল ব্যবহার পরিহার করতে হবে।”

আজ বুধবার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশ ও নেপাল স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধিতে একমত

বিএফএসএ’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সেমিনারে চেয়ারম্যান আরও বলেন, ব্যবহৃত রান্নার তেল বারবার ব্যবহার না করে তা সংগ্রহ করে বায়োডিজেল উৎপাদনে কাজে লাগানো হলে পরিবেশ দূষণ কমবে এবং এ তেল থেকে অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব। পোড়া তেলের টেকসই ব্যবস্থাপনায় বায়োটেক এনার্জির মতো প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে বিএফএসএ’র সহযোগিতা অব্যাহত থাকবে।

খাদ্য ব্যবসায়ীদের মধ্যে নিরাপদ তেল ব্যবহারের প্রবণতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, কোনো ব্যবসায়ী পোড়া তেলের পরিবর্তে সতেজ তেলে সিঙ্গারা ভেজে কিছুটা বেশি দাম নিলেও ভোক্তারা তা গ্রহণ করবেন। এর জন্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য সরবরাহের বিষয়ে ভোক্তাদের আস্থা তৈরি করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসএ’র সদস্য ড. মোহাম্মদ সোয়েব। তিনি বলেন, ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে। প্রবন্ধে পোড়া তেল উৎপাদনের প্রক্রিয়া, মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব, ভোজ্যতেলের পুষ্টিগুণ, ট্রান্সফ্যাটি অ্যাসিডের ঝুঁকি এবং ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণের উপায় নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয়।

বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের অন্তত ৩ হাজার খাদ্যস্থাপনা থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করছে। ২০৩০ সালের মধ্যে এ সংগ্রহের পরিমাণ মাসে ১ হাজার টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় সংগৃহীত তেল থেকে বায়োডিজেল উৎপাদন করা হচ্ছে। তিনি জানান, মাত্র এক লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে। তাই ব্যবহৃত রান্নার তেল যত্রতত্র ফেলে না দিয়ে সুষ্ঠুভাবে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করা জরুরি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএফএসএ’র সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা ব্যবহৃত রান্নার তেল বারবার ব্যবহারের পরিবর্তে তা সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে মানবস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত হবে এবং উৎপাদিত বায়োডিজেল যানবাহন ও বিভিন্ন যন্ত্র চালানোর কাজে ব্যবহার করা যাবে।

বিএফএসএ’র সদস্য (যুগ্মসচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জি লিমিটেডের প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির চেকপোস্ট ও তল্লাশি বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির চেকপোস্ট ও তল্লাশি বৃদ্ধি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানী ঢাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে, যাতে নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং যানবাহনের নিরাপত্তা রক্ষা করা যায়।

নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে শক্তিশালী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি পুলিশি টহল এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার আকতার হোসেন বুধবার (১১ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমের মধ্যে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

এছাড়া, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

আকতার হোসেন আরও বলেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরান খানের সাথে সাক্ষাত না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি পিটিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


ইমরান খানের সাথে সাক্ষাত না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি পিটিআইয়ের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই (পাকিস্তান তেহরিক-ইন-ইনসাফ) প্রতিষ্ঠাতা ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার সাথে সাক্ষাতের অনুমতি দেওয়ার জন্য জোরালো দাবি উত্থাপন করেছে তার দল।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইমরান খানকে হঠাৎ করে রাতের বেলায় একটি হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর এই নতুন উত্তেজনা দেখা দিয়েছে।

পিটিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, বারবার দাবি জানানো সত্ত্বেও কারাবন্দী নেতার সাথে তার পরিবার, আইনজীবী বা দলের শীর্ষ নেতাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। দলটি তার বর্তমান শারীরিক অবস্থা ও স্বাস্থ্যগত গোপনীয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, জরুরি ভিত্তিতে ইমরান খানের সাথে সাক্ষাতের সুযোগ না দিলে তারা দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

অন্যদিকে, কারা কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সম্পূর্ণ নিরাপদ ও স্থিতিশীল অবস্থায় পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনে এই ঘটনার ফলে নতুন করে চরম অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রভাব বিশ্লেষণের জন্য ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি।

তিনি বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছান।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরের সময় বিশেষভাবে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। কিন্তু দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এই সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়। বাংলাদেশ সফরের সময় জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধিরা, ভুক্তভোগী এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

তার সফরসূচির মধ্যে ঢাকায় একাধিক বৈঠক এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফর শেষে তিনি আগামী ১৮ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিশেষ র‍্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।

৮ দিনের এই সফরে রোহিঙ্গা সংকট, রাখাইন রাজ্যের পরিস্থিতি এবং মিয়ানমারের সশস্ত্র সংঘাতের প্রভাব পর্যালোচনা করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় কর অঞ্চল-১৮-এ ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


ঢাকায় কর অঞ্চল-১৮-এ ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ

কর অঞ্চল-১৮, ঢাকা কর্তৃপক্ষ ৬৫টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য। এই নিয়োগ প্রক্রিয়ায় ৭টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।

গত ১০ নভেম্বর, কর অঞ্চল-১৮, ঢাকার উপকর কমিশনার (সদর দপ্তর-প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্যসচিব এইচ এম শাহরিয়ার হাসান কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠান: কর অঞ্চল-১৮, ঢাকা

পদসংখ্যা: ৭ ক্যাটাগরিতে মোট ৬৫ জন

চাকরির ধরন: অস্থায়ী

গ্রেড: ১৩ থেকে ২০

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

পদভিত্তিক যোগ্যতা ও বেতন

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: আবেদনকারীদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বাংলা ভাষায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা প্রয়োজন। এছাড়া, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৫টি

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ সাঁটলিপি এবং ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে। এ ছাড়া, ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা প্রয়োজন।

৩. প্রধান সহকারী

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার দক্ষতার পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৪

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি, ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৪

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ সাঁটলিপি এবং কম্পিউটারে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার গতি প্রয়োজন। এ ছাড়া, ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৩টি

গ্রেড: ১৬

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি, ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারের অভিজ্ঞতা প্রয়োজন।

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ১০টি

গ্রেড: ২০

বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যেভাবে আবেদন করবেন

নিয়োগে আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১৮, ঢাকার নির্ধারিত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%