ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন


১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পাঠদান ও পরীক্ষা কার্যক্রমের অবস্থা সম্পর্কে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১০ নভেম্বর) এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। একই সঙ্গে, নির্ধারিত দায়িত্বে থাকলেও কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং যদি থাকেন, তবে তিনি ছুটি নিয়েছিলেন কি না—এ বিষয়েও তথ্য দিতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়। অফিস আদেশে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগগুলোর চেয়ারম্যানদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রুটিন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করে জানাতে হবে। পাশাপাশি, ওই দিনের ক্লাস ও পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকদের মধ্যে কেউ অনুপস্থিত ছিলেন কি না, সেটিও উল্লেখ করতে হবে।

আরও পড়ুন: কৃষি বিপণন অধিদপ্তরে ৮ ক্যাটাগরিতে ৯৭ জনবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

যদি কোনো শিক্ষক অনুপস্থিত থাকেন, তবে তিনি যথাযথ নিয়মে ছুটি নিয়েছিলেন কি না, সে সংক্রান্ত তথ্যও প্রশাসনের কাছে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষকদের উপস্থিতির বিষয়টিও যাচাই করতে চায়।

নির্দেশনা অনুযায়ী, চাওয়া তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে। উপাচার্যের নির্দেশক্রমে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ২ ভাইসহ ৩ জন আটক

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি চলাকালীন দুই সহোদরসহ তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী এবং ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে পেট্রোল, টায়ার এবং দুটি মোটরসাইকেল।

আটককৃতদের মধ্যে রয়েছেন উপজেলার রাখালগাছি এলাকার খাইরুল ইসলাম, তার ভাই জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার চঞ্চল কুমার।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রাত ৯টার দিকে কাশীপুর ইটভাটার কাছে ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিল করার চেষ্টা করে। এ সময় তারা স্লোগান দিতে শুরু করলে এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। ছাত্রলীগের কিছু সদস্য মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করে স্থানীয়রা এবং ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাস্থল থেকে টায়ার এবং পেট্রোল উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি টায়ার এবং বোতল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে সঙ্কটের মধ্যে যুক্তরাষ্ট্রে তেলের উৎপাদনে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


মধ্যপ্রাচ্যে সঙ্কটের মধ্যে যুক্তরাষ্ট্রে তেলের উৎপাদনে রেকর্ড

যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জনের পথে রয়েছে। দেশটির শক্তি তথ্য প্রশাসন (ইআইএ)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল উৎপাদন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দৈনিক ১৪৩ মিলিয়ন বা ১ কোটি ৪৩ লাখ ব্যারেল পর্যায়ে পৌঁছাবে। এই পূর্বাভাসটি বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং এর সুদূরপ্রসারী প্রভাবের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

ইআইএ-এর সর্বশেষ ‘স্বল্পমেয়াদী জ্বালানি পূর্বাভাস’ (STEO) অনুযায়ী, নিট আমদানির প্রবৃদ্ধি এবং অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির কারণে আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রের তেলের মজুত আরও শক্তিশালী হবে। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১ কোটি ৩৯ লাখ ব্যারেল তেল উৎপাদনের পথে রয়েছে, যা পরবর্তীতে আরও বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছাবে। মার্কিন এই ব্যাপক উৎপাদনের ফলে আশা করা হচ্ছে, বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ধীরে ধীরে স্বাভাবিক বা কিছুটা কমে আসবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আসন্ন শীতে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের মজুতও সন্তোষজনক থাকবে। হেনরি হাব ন্যাচারাল গ্যাসের স্পট মূল্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

তবে বৈশ্বিক ভূ-রাজনীতি, মধ্যপ্রাচ্যের বাজার পরিস্থিতি এবং সামুদ্রিক বাণিজ্যে পরিবহন খরচের ওঠানামার কারণে জ্বালানি তেলের বাজারে স্বল্পমেয়াদী মূল্য পরিবর্তন বা অস্থিরতা বজায় থাকতে পারে। সূত্র: গালফ নিউজ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ১ লাখ টাকা অনুদান দিল জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ১ লাখ টাকা অনুদান দিল জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

জামিয়া আশরাফিয়ায় (সাইনবোর্ড, নারায়ণগঞ্জ) সংঘটিত অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ ভবিষ্যতে মাদরাসার পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতী মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় নেতা মুফতী হেদায়েতুল্লাহ আজাদী ও মুফতী উমর ফারুক ইবরাহীমীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ মাদরাসার সার্বিক পরিস্থিতি ও অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। তাঁরা মাদরাসার দায়িত্বশীল উস্তাদদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ এক লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ বলেন, "দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতির ঈমান-আমল, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামিয়া আশরাফিয়ার মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক।" নেতৃবৃন্দ আরও বলেন, "এ ধরনের দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।"

তাঁরা সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সংকটকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল সহ দায়িত্বশীল উস্তাদগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এত স্মৃতি কোথায় জমা রাখব: জিয়াউল হক পলাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


এত স্মৃতি কোথায় জমা রাখব: জিয়াউল হক পলাশ

দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। এই দীর্ঘ সময়ে ধারাবাহিকটি শুধুমাত্র একটি নাটক হিসেবে নয়, বরং দর্শকদের ভালো লাগা, হাসি ও আবেগের বিশেষ অংশ হয়ে উঠেছে।

প্রতিটি চরিত্রও অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এবার শুটিং শেষের মুহূর্তে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট প্রকাশ করেছেন ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র কাবিলার অভিনেতা জিয়াউল হক পলাশ।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের দীর্ঘ একটি সময় জড়িয়ে থাকার বিষয়টি তুলে ধরেছেন পলাশ। তাঁর লেখায় উঠে এসেছে শুরুর দিনগুলোর স্মৃতি, নিজের বেড়ে ওঠা এবং এই যাত্রায় পাওয়া অসংখ্য মানুষের ভালোবাসার গল্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে পলাশ উল্লেখ করেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’

দীর্ঘ সময়ের পরিবর্তনের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি।

আজ পঞ্চম সিজনের শুটিংও শেষ। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে! কত সকাল, কত রাত, কত অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ সব মিলিয়ে কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, তা টের পাওয়া যায় না।’

স্মৃতির ভার ও বিদায়ের অনুভূতি প্রকাশ করে পলাশ লিখেছেন, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’

পোস্টের শেষাংশে নিজের স্বপ্ন দেখার দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেতা বলেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’

পলাশের এই আবেগঘন পোস্টে স্পষ্ট যে, ‘ব্যাচেলর পয়েন্ট’ তার কাছে কেবল একটি অভিনয় প্রকল্প নয়, বরং জীবনের দীর্ঘ একটি অধ্যায়। শুটিং শেষ হলেও কাবিলা চরিত্র এবং এই ধারাবাহিকের স্মৃতি যে তাঁর জীবনে বিশেষ জায়গা নিয়ে থাকবে, তা তাঁর লেখাতেই ফুটে উঠেছে। একই সঙ্গে প্রিয় ধারাবাহিকটির শুটিং শেষের খবরে আবেগাপ্লুত দর্শকরাও।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%