ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নেতানিয়াহু ও আইজেনকোট কি একসঙ্গে সরকার গড়তে পারবেন?


নেতানিয়াহু ও আইজেনকোট কি একসঙ্গে সরকার গড়তে পারবেন?

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বিরোধী নেতা গাদি আইজেনকোটকে একসাথে ‘জাতীয় ঐক্যের সরকার’ গড়ার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর বক্তব্য, ইরানের হুমকি চিরতরে নির্মূল করা এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই জোট গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আইজেনকোট এই প্রস্তাবকে একটি ‘ধাপ্পাবাজি’ হিসেবে খারিজ করেছেন। তবে, বাইরে কড়া বক্তব্য থাকলেও আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টির মধ্যে সরকার গঠন নিয়ে গোপনে আলোচনা চলছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্টে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে, অন্যদিকে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন লাভ করেছে। ফিলিস্তিনি দলগুলো ১৯টি আসন পেয়েছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ প্রথমে আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন এবং আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছেন।

এখন ৬১ আসনের সংখ্যা মেলানোর চেষ্টা করতে গিয়ে আইজেনকোট বেশ সমস্যায় পড়েছেন। ফিলিস্তিনি দলগুলোর সমর্থন পেলে তার আসন সংখ্যা ৬৭ হয়ে যাবে এবং সহজেই সরকার গঠন সম্ভব হবে। কিন্তু আইজেনকোটের জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা আভিগদর লিবারম্যান এবং নাফতালি বেনেট ফিলিস্তিনি দলগুলোর সাথে সরকার গঠনে একেবারেই রাজি নন।

আরও পড়ুন: ম্যানিলায় শুরু হলো আসিয়ানের ৪৯তম সম্মেলন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়

অন্যদিকে, নেতানিয়াহুর জোটের দুটি কট্টর ধর্মীয় দলকে নিজের দিকে টানতে পারলে আইজেনকোটের আসন সংখ্যা ৬১ হবে। কিন্তু সেই ধর্মীয় দলগুলো শর্ত দিয়েছে যে, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে ছাড় দিতে হবে। আইজেনকোট এবং তার শরিকরা এই শর্তেও রাজি নন।

বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক বিশ্বাসের অভাব রয়েছে। তাছাড়া, জোট গঠন করলেও প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে রয়েছে প্রধান দ্বন্দ্ব। আইজেনকোট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি নেতানিয়াহুর সাথে পালাবদল করে প্রধানমন্ত্রী হতে রাজি নন; সরকার হলে তা তার নেতৃত্বেই হতে হবে।

আগামী মঙ্গলবার পার্লামেন্টের স্পিকার বদলানোর একটি ভোট অনুষ্ঠিত হবে, যা এই দুই নেতার সম্পর্কের প্রথম বড় পরীক্ষা হবে। সব মিলিয়ে, নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠন করতে ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই ক্ষমতায় থেকে যাবেন। আর যদি কোনো সমঝোতা না হয়, তাহলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোট অল্প সময়ের জন্য একটি সরকার গঠন করে দেশে নতুন নির্বাচনের ডাক দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন: বাংলাদেশের দক্ষ কর্মীরা জাম্বিয়ায় আন্তর্জাতিক প্রশিক্ষক ও কারিগরি সহায়তা দিচ্ছেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেটের বাছাইপর্ব ফেব্রুয়ারিতে বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেটের বাছাইপর্ব ফেব্রুয়ারিতে বাংলাদেশে

ঢাকা, ১৫ নভেম্বও ২০২৬ : ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। গতকাল ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় অলিম্পিক ক্রিকেটে পুরুষদের বাছাইপর্ব বাংলাদেশে আয়োজনের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, একই বছরে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র‌্যাঙ্কিংধারী দলগুলো, যেমন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।

পুরুষ ও নারী উভয় বিভাগের বাছাইপর্বে আটটি করে দল অংশগ্রহণ করবে। এই দলগুলোকে চারটি করে দুই গ্রুপে বিভক্ত করে খেলা হবে। প্রতিটি বাছাইপর্বে ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলের বিরুদ্ধে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে।

এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটি হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ।

১২৮ বছর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়ামঞ্চ অলিম্পিকে ক্রিকেট ফিরছে। পুরুষ ও নারী উভয় বিভাগে অলিম্পিক পদকের জন্য ছয়টি করে দল লড়াই করবে। দলগুলোর যোগ্যতা মূলত মহাদেশীয় র‌্যাঙ্কিং ও বাছাই টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারিত হবে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী উভয় ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে তাদের র‌্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে পরিবহণ ধর্মঘটের ঘটনায় মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


সিলেটে পরিবহণ ধর্মঘটের ঘটনায় মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে বিভক্তি

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটকে কেন্দ্র করে স্থানীয় মালিক ও শ্রমিক সংগঠনগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি অবস্থান গ্রহণ করেছে।

একদিকে বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি সফল করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন এবং সিলেট পরিবহণ মালিক সমিতি এই ধর্মঘটের সঙ্গে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে সংগঠনের কার্যালয়ে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় নেতারা জানান, তারা ঘোষিত কর্মবিরতিতে অংশগ্রহণ করবেন না।

তাদের মতে, এই কর্মসূচি আদালত অবমাননার শামিল এবং এটি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। একই সভায় সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে সিলেট পরিবহণ মালিক সমিতির আহ্বায়ক লোকমান আহমদ ধর্মঘটকে অযৌক্তিক ও সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে ডাকা হয়েছে বলে মন্তব্য করেন।

তিনি জানান, এই কর্মসূচির বিষয়ে তাদের সংগঠন অবহিত নয়।

অপরদিকে শনিবার দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় নেতারা জানান, গত ৮ নভেম্বর প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বর সমন্বয় পরিষদের সভায় অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের উত্থাপিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় করা মামলায় ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শীর্ষ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র থেকে নাম প্রত্যাহার; নগরীতে সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহণ বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার এবং সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।

এসব দাবি আদায়ের লক্ষ্যে সোমবার ভোর ৬টা থেকে শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি সফল করার জন্য সর্বস্তরের পরিবহণ মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ওয়েঙ্গার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


ফিফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ওয়েঙ্গার

আর্সেন ওয়েঙ্গার ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। আর্সেনালের কিংবদন্তি সাবেক কোচের এই সিদ্ধান্ত নেতৃত্বের পরিবর্তনের প্রত্যাশা করা ব্যক্তিদের জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসার আগে, সাবেক ফরাসি কোচকে ইনফান্তিনোকে সরানোর জন্য সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের আর মাত্র চার দিন বাকি রয়েছে। এর মধ্যেই বিবিসি জানায়, ওয়েঙ্গার শেষ মুহূর্তে নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ৭৭ বছর বয়সী এই ফরাসি বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইনফান্তিনো তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন।

নিজের বসকে সভাপতি পদ থেকে সরানোর লক্ষ্যে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ভাবা হলেও, শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ওয়েঙ্গার। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির জোরালো অনুরোধ সত্ত্বেও তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, ম্যাক্রো নিজেই নির্বাচনে দাঁড়ানোর জন্য রাজি করাতে ওয়েঙ্গারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তবে সেই প্রচেষ্টা সফল হয়নি।

ইউরোপে ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ বাড়লেও, ফিফা সভাপতি নিজের অবস্থান নিয়ে অনড় রয়েছেন। সম্প্রতি তিনি দাবি করেছেন, বিশ্ব ফুটবলের ‘বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশের’ সমর্থন এখনো তার প্রতি রয়েছে। বিশেষ করে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায় তার শক্তিশালী সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি।

তবে ফুটবলের বেশ কয়েকটি বড় সংস্থার অবস্থান এর সম্পূর্ণ বিপরীত। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনসহ (এফএ) কয়েকটি সংস্থা মনে করে, ইনফান্তিনো আর এই দায়িত্বে থাকার যোগ্য নন। ওয়েঙ্গারও এর আগে বর্তমান ফিফা সভাপতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। বিশেষ করে ১৫ বিলিয়ন পাউন্ডে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করেছিলেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


সউদী আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

সউদী আরবের সরকার দুই সউদী নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যারা বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ এবং সউদী আরবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদানের গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

শনিবার (১৪ নভেম্বর) সউদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম প্রকাশ করা হয়। তারা হলেন ফাদেল বিন হাসান বিন আবদুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আবদুল্লাহ বিন আলি কুরাইরিস। উভয়েই সউদী নাগরিক।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উক্ত দুই ব্যক্তি একাধিক সন্ত্রাসী অপরাধে জড়িত ছিলেন। এসব অপরাধের মধ্যে রয়েছে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগদান, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা কর্মী এবং নিরাপত্তা বাহিনীর যানবাহনে গুলিবর্ষণ, অবৈধ অস্ত্র ও তাজা গোলাবারুদ মজুত রাখা এবং সউদী আরবের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালাতে অর্থায়ন ও সহায়তা প্রদান।

নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি উপযুক্ত আদালতে পাঠানো হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন এবং বিবেচনামূলক শাস্তি (তাজির) হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এই রায় আপিল আদালত এবং সুপ্রিম কোর্টেও বহাল থাকলে তা চূড়ান্ত হয়। পরবর্তীতে রাজকীয় ফরমান জারির মাধ্যমে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। ১৪ নভেম্বর (শনিবার) সউদী আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে (ইস্টার্ন প্রভিন্স) এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা ও মানুষের জীবন-জীবিকার অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামি আইন বাস্তবায়নে সউদী সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এছাড়া মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ালে তাকেও ইসলামি শরিয়াহ অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%