০৫:৩৩ পি.এম
ফ্রান্সের ফুটবল জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনুশীলনের সময় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২২ বছর বয়সী ফুটবলার ওয়ানিস হোনসোর মারা গেছেন। তিনি ফরাসি ক্লাব সাঁ-দেনির হয়ে অনুশীলন করছিলেন। সাবেক ক্লাব এফসি রুয়েন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ক্লাবটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অনুশীলনের সময় হঠাৎ করে হোনসোরের হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। দ্রুত ঘটনাস্থলে চিকিৎসাকর্মীরা পৌঁছান। তাঁকে বাঁচানোর জন্য পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হলেও চিকিৎসকদের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
হোনসোরের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল রুয়েনের যুব একাডেমিতে। সেখানে তিনি ক্লাবটির বিভিন্ন বয়সভিত্তিক দলে লাল-সাদা জার্সিতে খেলেছেন। পরে তিনি রিজার্ভ দলেরও সদস্য হন। ২০২৩-২৪ মৌসুমে রুয়েনের মূল দলের হয়ে ফরাসি প্রতিযোগিতায় তিনটি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এই তরুণ ফুটবলার। এর মধ্যে ক্লাবটির ঘরের মাঠ স্তাদ দিয়োশঁতে একটি গোলও করেছিলেন তিনি।
আরও পড়ুন: প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’: প্রধান কোচের মন্তব্য
হোনসোরের আকস্মিক মৃত্যুতে রুয়েন কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবটি এক বিবৃতিতে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে। সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকেরাও এই তরুণ ফুটবলারকে হারানোর শোক প্রকাশ করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন