ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিজিবির অভিযানে এক কোটি টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ


বিজিবির অভিযানে এক কোটি টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে এক কোটি দুই লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে ইসলামপুর এলাকায় সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

তল্লাশির সময় কাভার্ড ভ্যানটি থেকে অবৈধভাবে আনা ৯ হাজার ৯৩৬ কেজি ভারতীয় ফুচকা এবং ৩ হাজার ৮২০ প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়। একই সঙ্গে মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। জব্দ করা মালামাল ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মদ জানান, বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বিজয়নগর, আখাউড়া ও মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা কাভার্ড ভ্যান ও ভারতীয় পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে মাসিক বেতন ৮৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে মাসিক বেতন ৮৩ হাজার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠানে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি ১৬ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: উল্লেখ নেই।

চাকরি ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: ৮৩,০০০ টাকা (মাসিক)।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়েদের পর এবার ছেলেদের হাত ধরেও এলো স্বর্ণপদক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


মেয়েদের পর এবার ছেলেদের হাত ধরেও এলো স্বর্ণপদক

মেয়েদের পর এবার ছেলেদের সাফল্যও এসেছে। বাংলাদেশ ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারিতে।

সাগর, আলিফ এবং রাফি এই রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ কাজাখস্তানকে ৬-২ ব্যবধানে পরাজিত করেছে।

এর আগের দিন, বাংলাদেশ কম্পাউন্ড নারী দল কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক অর্জন করেছিল।

বুধবার (২৮ অক্টোবর) ইরাকের সোলাইমানিয়াহতে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) একদিনে বাংলাদেশ মোট ৫টি পদক জিতেছে। এর মধ্যে ১টি স্বর্ণ, দুটি রূপা এবং দুটি ব্রোঞ্জ পদক রয়েছে। মোট তিনটি ইভেন্টের ফাইনালে অংশ নিয়ে এই সাফল্য অর্জন করে বাংলাদেশ। আজ সেই সাফল্যে যুক্ত হলো নতুন একটি পালক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে কিশোরীকে যৌন হয়রানির দায়ে ইসমাইল মোল্যার ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


ফরিদপুরে কিশোরীকে যৌন হয়রানির দায়ে ইসমাইল মোল্যার ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে ৫০ বছর বয়সী ইসমাইল মোল্যাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে। একই সাথে, তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানার অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইসমাইল মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। পরে, তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, নগরকান্দা উপজেলার ১৩ বছর বয়সী কিশোরীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন প্রতিবেশী ইসমাইল মোল্যা। কিশোরী রাজি না হওয়ায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর, বাড়ির পাশের পুকুর থেকে পানি আনতে গেলে জোরপূর্বক টেনেহিঁচড়ে নিজের দোকানের পেছনে নিয়ে যৌন হয়রানি করেন ইসমাইল। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন এবং ইসমাইল পালিয়ে যান।

এই ঘটনায় পরদিন কিশোরীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ রায় প্রদান করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘কিশোরীকে যৌন হয়রানির মামলায় আসামি ইসমাইল মোল্যাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের মধ্য দিয়ে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে বলে আশা করি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বিএনপি নেতাকে চাপা দেয়ার ঘটনায় ট্রাকচালক ও হেলপার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


গাজীপুরে বিএনপি নেতাকে চাপা দেয়ার ঘটনায় ট্রাকচালক ও হেলপার গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় জড়িত ট্রাকচালক ও তার সহকারীকে (হেলপার) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্ঘটনার সময় ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে পিরোজপুরের ইন্দুরকানী থানার চারখালী এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ট্রাকচালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকার কনফিডেন্স সিমেন্ট কারখানা থেকে ট্রাকটি জব্দ করা হয় এবং হেলপার রাজু শেখকে (২০) গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের মো. সৈয়দ গাজীর ছেলে। অপরদিকে, হেলপার রাজু শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মো. লুৎফর শেখের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা রাত্রীকালীন টহল শেষে সন্দেহভাজন তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন। পথে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। ভোররাত সাড়ে ৩টার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। এ সময় ট্রাকটি আটকাতে গিয়ে অন্যান্য পুলিশ সদস্যরাও গুরুতর আহত হন। পরে কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার ভোররাত দেড়টার দিকে পিরোজপুরের ইন্দুরকানী থেকে চালক মাজহারুলকে গ্রেফতার করে এবং কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এর আগে বুধবার থানার পরিদর্শক (অপারেশনস) ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে নরসিংদীর পলাশ থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কনফিডেন্স সিমেন্টের ট্রাকটি (ঢাকা মেট্রো-ম-১২-০৫৮২) জব্দ করা হয় এবং হেলপার রাজু শেখকে গ্রেফতার করা হয়। চালক মাজহারুলকে পিরোজপুর থেকে কালীগঞ্জ থানায় নিয়ে আসার জন্য পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ ও রিয়াদুল ইসলামকে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%