ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপির মিজানুর রহমান মিজানকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বহিষ্কার


বিএনপির মিজানুর রহমান মিজানকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বহিষ্কার

দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল স্তরের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, দলের কোনো স্তরের নেতাকর্মী যদি মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখেন, তবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

আটবারের ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসির ফুটবল পছন্দের তালিকায় কারা অন্তর্ভুক্ত হয়েছেন, তা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ বিদ্যমান। সম্প্রতি প্রকাশিত হয়েছে ভোটার হিসেবে মেসির পছন্দের ফুটবলারদের নাম।

এই তালিকায় মোট ১১ জন ফুটবলার রয়েছেন, যার মধ্যে চারজন আর্জেন্টাইন। তবে, মেসির ভোটের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন স্পেন জাতীয় দলের অন্যতম সেরা মিডফিল্ডার এবং তার প্রাক্তন বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।

ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবল মেসির ভোটের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল পুরস্কারের জন্য এবং ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তরুণ ফুটবলারদের জন্য দেওয়া কোপা ট্রফিতে ভোট দিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

জাতীয় দলের অধিনায়ক হিসেবে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ মেসির ছিল। পরবর্তী সময়ে ২০২১ সাল থেকে কোপা ট্রফির ভোটার হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মেসির ভোট পাওয়া আর্জেন্টাইন চার ফুটবলার হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। এদের মধ্যে আগুয়েরো মেসির ভোট পেয়েছেন দুইবার। ব্যালন ডি’অরের মূল পুরস্কারের ভোটে আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো ছিলেন। আর কোপা ট্রফির ভোটে জায়গা পেয়েছেন গারনাচো।

তবে, মেসির ভোটের তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম ইনিয়েস্তা। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচটি আসরে বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডারকে ভোট দিয়েছেন তিনি। এর মধ্যে দুইবার ইনিয়েস্তাকে নিজের প্রথম পছন্দ হিসেবে রেখেছেন। পাশাপাশি, একাধিকবার ভোট পেয়েছেন আরেক সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজও।

২০১৪ সালের ব্যালন ডি’অরের ভোটে মেসির পছন্দের তালিকাটি ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের পর অনুষ্ঠিত সেই ভোটে প্রথম পছন্দ হিসেবে দি মারিয়াকে বেছে নেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন ইনিয়েস্তা এবং তৃতীয় স্থানে মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী, ভোটে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া খেলোয়াড়েরা যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট পান।

কোপা ট্রফিতেও মেসির ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ২০২৬ সালের আসরে তার প্রথম পছন্দ ছিলেন লামিন ইয়ামাল। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটের ব্যবধানে পাউ কুবারসিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন বার্সেলোনার এই তরুণ তারকা। অর্থাৎ, মাত্র দুই ভোটের ব্যবধানে নির্ধারিত হয়েছিল এবারের বিজয়ী।

ব্যালন ডি’অরে মেসির ভোট

কোপা ট্রফিতে মেসির ভোট

সূত্র: টিওয়াইসি স্পোর্টস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৪১২ শিশু।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, একইভাবে খুলনা বিভাগে আরেক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ ধরা পড়েছে। এর ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৪ শিশু। এ নিয়ে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে।

গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হওয়া শিশু রোগীর সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ২৫৯। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ শিশু।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা, কেন জানেন?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা, কেন জানেন?

ভারতের পশ্চিম উপদ্বীপের একটি প্রধান রাজ্য মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় ভর্তা হলো থেচা। বলিউডের খ্যাতনামা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিয়মিতভাবে তার ডায়েট তালিকায় এই ভর্তাটি অন্তর্ভুক্ত করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের ঐতিহ্যবাহী এ ভর্তা ‘চাট মিল’ নামেও পরিচিত। সম্প্রতি প্রিয়াঙ্কা একটি সাক্ষাৎকারে এ বিশেষ ভর্তাটির প্রতি তার দুর্বলতার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, "মহারাষ্ট্রের ওই রেসিপি আমার দারুণ লাগে। যখনই ঝাল-ঝাল মশলাদার খাওয়ার ইচ্ছে হয় তখনই খাবারে থেচা মিশিয়ে খাই আমি।"

ভর্তাটির পুষ্টিগুণ সম্পর্কে মুম্বাইয়ের জনপ্রিয় পুষ্টিবিদ তনভী তুতলানী জানান, ওজন কমানোর ডায়েটে মশলাদার খাবার খেতে চাইলে নির্দ্বিধায় থেচা গ্রহণ করা যেতে পারে। কারণ এতে থাকা সব উপাদানই পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য উপকারী।

থেচা (Thecha) মূলত কাঁচা মরিচ, রসুন এবং চিনাবাদাম দিয়ে তৈরি করা হয়। শিল-পাটা বা হামানদিস্তায় পিষে নিলে এর আসল স্বাদ পাওয়া যায়।

পুষ্টিবিদ থেচারের নিজস্ব রন্ধনপ্রণালী অনুসারে আসুন এক নজরে জেনে নিই ঐতিহ্যবাহী উপায়ে থেচা তৈরির সহজ রেসিপিটি-

প্রয়োজনীয় উপকরণ

• কাঁচা মরিচ: ১০-১২টি (মাঝারি ঝাল বা আপনার পছন্দমতো)

• রসুন কোয়া: ১০-১২টি (খোসা ছাড়ানো)

• চিনাবাদাম: ২ টেবিল চামচ (কাঁচা বা ভাজা)

• ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ (ঐচ্ছিক, তবে স্বাদ বাড়ায়)

• জিরা গুড়া : আধা চা চামচ

• সরিষা তেল: ১ টেবিল চামচ

• লবণ: স্বাদমতো

• লেবুর রস: ১ চা চামচ (ঐচ্ছিক, শেষে মেশানোর জন্য)

যেভাবে তৈরি করবেন

• একটি প্যান বা তাওয়ায় ১ টেবিল চামচ তেল গরম করুন।

• তেল গরম হলে প্রথমে চিনাবাদাম দিয়ে হালকা আঁচে ১-২ মিনিট ভাজুন (যদি ভাজা বাদাম ব্যবহার করেন, তবে সবশেষে দিলেও চলবে)।

• এরপর এতে জিরা গুড়া, রসুনের কোয়া এবং কাঁচা মরিচ দিয়ে দিন। (মরিচগুলো মাঝখান থেকে সামান্য চিড়ে বা ভেঙে দিন এতে ভর্তার সুগন্ধ দ্বিগুণ হবে)।

• মাঝারি আঁচে ২-৩ মিনিট নাড়তে থাকুন যতক্ষণ না মরিচ ও রসুনের গায়ে হালকা পোড়া বা বাদামী দাগ ধরে। এরপর চুলা বন্ধ করে দিন এবং ধনেপাতা কুচি দিয়ে নেড়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

• থেচার আসল মজা হলো এর দানা দানা ভাব। তাই এ পর্যায়ে এটি ব্লেন্ডারে মিহি পেস্ট না করে শিল-পাটা বা হামানদিস্তায় থেঁতো করে নিন।

• ভাজা উপকরণগুলোর সাথে স্বাদমতো লবণ দিয়ে আধভাঙা বা দরদরে করে পিষে নিন।

• বাটিতে তুলে ওপরে সামান্য লেবুর রস এবং চাইলে আরও একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিন।

ব্যাস, রেডি সুস্বাদু থেচা। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সাথে এই থেচা দারুণ জমে। এটি এয়ারটাইট বয়ামে ভরে ফ্রিজে ৪-৫ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ সালে যুক্তরাষ্ট্রে নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে কোপা আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


২০২৮ সালে যুক্তরাষ্ট্রে নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে কোপা আমেরিকা

২০২৮ সালে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে নতুন একটি চমক রয়েছে। পূর্বের ফরম্যাটের পরিবর্তে ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

ঘোষিত সূচি অনুযায়ী, কোপা আমেরিকার ৪৯তম আসর শুরু হবে ২০২৮ সালের ৯ জুন এবং শেষ হবে ৯ জুলাই। আয়োজক হিসেবে কনমেবল আবারও যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছে। এর আগে ২০১৬ এবং ২০২৪ সালে এই মহাদেশীয় প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল।

এবারের আসরে কনমেবলের ১০টি দলের পাশাপাশি অংশগ্রহণ করবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। ফলে মোট ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে মূল আসরে জায়গা করে নেবে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত।

কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতে ছয়টি দল বাছাই করা হবে। এই সিদ্ধান্তটি দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা রয়েছে। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত রয়েছে।

এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছে। এই দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও অংশগ্রহণ করেছে।

যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে অধিনায়ক লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, সেটি ফুটবলপ্রেমীদের নজর থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%