প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৪১২ শিশু।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, একইভাবে খুলনা বিভাগে আরেক শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ ধরা পড়েছে। এর ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৪ শিশু। এ নিয়ে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৩৭৪ জনে পৌঁছেছে।
গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হওয়া শিশু রোগীর সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ২৫৯। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ শিশু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন