ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডা. চন্দ্র শেখর দত্ত বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তায় যোগদান


ডা. চন্দ্র শেখর দত্ত বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তায় যোগদান

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার পদে যোগদান করেছেন ডা. চন্দ্র শেখর দত্ত। তিনি গত রবিবার কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করেন।

যোগদানের পর কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান ফুল দিয়ে ডা. চন্দ্র শেখরকে বরণ করে নেন। এ সময় অন্যান্য উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

ডা. চন্দ্র শেখর দত্ত ৩৩ তম বিসিএস ক্যাডারের (স্বাস্থ্য) কর্মকর্তা হিসেবে ৬ষ্ঠ গ্রেড প্রশাসনিক পদে পদোন্নতি লাভ করেন। বাজিতপুরে যোগদান করার পূর্বে তিনি বিভাগীয় পুলিশ হাসপাতাল এবং সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

ভৈরব রেলওয়ে কলোনীর কৃতি সন্তান হিসেবে পরিচিত ডা. চন্দ্র শেখর দত্ত তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজিতপুরে যুব উন্নয়নের ৩০ জন যুবককে সেলাই প্রশিক্ষণের উদ্ভোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


বাজিতপুরে যুব উন্নয়নের ৩০ জন যুবককে সেলাই প্রশিক্ষণের উদ্ভোধন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা

আজ মঙ্গলবার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: জহিরুল হকের সভাপতিত্বে ২১ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণে ৩০ জন যুবক অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: জহিরুল হক উপস্থিত ছিলেন। এবারের প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো উপজেলা পরিষদের পৌরসভাসহ ১১টি ইউনিয়নের যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তোলা। আয়োজকরা জানান, বাজিতপুর উপজেলায় যুব উন্নয়নের অধীনে একটি প্রশিক্ষণ কেন্দ্র শীঘ্রই স্থাপন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যুবরা সহজ শর্তে ঋণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে, যা তাদের মূল লক্ষ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৭ জন গ্রেপ্তার, ৫৭ মামলা দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


রাজধানীতে ডিএমপির অভিযানে ৫০৭ জন গ্রেপ্তার, ৫৭ মামলা দায়ের

রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় পুলিশ মাদকদ্রব্য, ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে এবং একজন ভিকটিমকেও উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে ১৩২ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ৩২ জন রয়েছেন।

এছাড়া, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) থেকে চারজন এবং গোয়েন্দা বিভাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে একটি অবিস্ফোরিত ককটেল ও ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পুলিশ ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ এবং ১১৮ ক্যান বিয়ারও উদ্ধার করেছে।

এছাড়া, পুলিশের অভিযানে একটি সিএনজি, ১৪টি মোবাইলফোন ও নগদ ২ হাজার ৬০০ টাকাও উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ চারজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ চারজন আটক

সিলেট, ২৫ নভেম্বর, ২০২৬ : সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান পরিচালনা করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই, তার ছেলে এবং টেকনাফের এক স্থানীয় কাউন্সিলরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

বুধবার ভোর ৫টার দিকে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান, তার ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের একাধিক দল গ্র্যান্ড প্যালেস হোটেল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে। কয়েক ঘণ্টাব্যাপী অভিযান ও তল্লাশির পর আজ ভোরে হোটেল থেকে ওই চারজনকে আটক করা হয়।

আটকের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দু’জন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই, একজন তার ছেলে এবং অপরজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটককৃতদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট এলাকায় থাকা মামলাসহ অন্যান্য তথ্য যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্তও তদন্তের প্রয়োজনে পরীক্ষা করা হতে পারে বলে জানা গেছে।

সিলেট মহানগরীতে হঠাৎ পুলিশের এই অভিযান এবং সাবেক সংসদ সদস্য বদির পরিবারের সদস্যদের আটকের ঘটনায় নগরজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন তাদের কক্সবাজারে হস্তান্তর এবং পরবর্তী তদন্তে কি তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আবেদন করতে লাগবে জিপিএ ৮.৫০

বিএমডিসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল-ডেন্টাল ভর্তির নীতিমালা প্রকাশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


বিএমডিসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল-ডেন্টাল ভর্তির নীতিমালা প্রকাশ করেছে

সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন না। জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য জাতীয় নীতিমালা প্রকাশ করেছে। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫০ থাকতে হবে। এছাড়া, এইচএসসি বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে জিপিএ ৩ দশমিক ৫০ অর্জন করতে হবে। তবে, সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বিএমডিসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য এই জাতীয় নীতিমালা প্রকাশ করেছে। এতে দেশি শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা, বিজ্ঞান বিভাগের বাধ্যবাধকতা, বিষয়ভিত্তিক ফল, বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে আবেদনের শর্ত এবং যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে বাংলাদেশের মতো পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের ফল বিবেচনার নিয়ম উল্লেখ করা হয়েছে।

এই নীতিমালাটি দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। উল্লিখিত প্রতিষ্ঠানগুলোতে ভর্তির আবেদন করার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও শর্তগুলো অনুসরণ করতে হবে।

দেশি শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা

নীতিমালা অনুযায়ী, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় নিয়মিতভাবে উত্তীর্ণ হতে হবে। দুই পরীক্ষার ফল মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ অর্জন করতে হবে।

এ ক্ষেত্রে শুধুমাত্র মোট জিপিএ থাকলেই আবেদন করা যাবে না। এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড অর্জন করতে হবে। ফলে নির্ধারিত মোট জিপিএ অর্জন করলেও জীববিজ্ঞানে প্রয়োজনীয় গ্রেড না থাকলে আবেদন করার শর্ত পূরণ হবে না।

এছাড়া, এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিতভাবে উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে। সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন না।

সাধারণ আসনে আবেদন করার সুযোগ শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্য নির্ধারিত। মেডিকেল ও ডেন্টাল কলেজের সাধারণ আসনে ভর্তির আবেদন করার সুযোগ বিদেশি শিক্ষার্থীদের জন্য নেই। তাদের জন্য সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটে সংরক্ষিত আসনের ব্যবস্থা রয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে বিদেশি আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাঁচের স্কেলে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ থাকতে হবে। পাশাপাশি, জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ বা ‘এ মাইনাস’ গ্রেড অর্জন করতে হবে।

বিদেশি শিক্ষার্থীদের আবেদন ও শিক্ষাগত যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে তাদের নিজ নিজ শিক্ষাব্যবস্থার ফল বিবেচনায় নেওয়া হবে। তবে নির্ধারিত জিপিএ ও জীববিজ্ঞানের শর্ত তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

যেসব দেশে পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল বিবেচনা করা হবে। তাদের শিক্ষাগত ফল মূল্যায়নের ক্ষেত্রে নিজ নিজ দেশের শিক্ষাব্যবস্থার সংশ্লিষ্ট শ্রেণির পরীক্ষার ফলকে গুরুত্ব দেওয়া হবে।

বিএমডিসির প্রকাশিত জাতীয় নীতিমালায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য এসব যোগ্যতা ও শর্ত নির্ধারণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%