০৩:১২ পি.এম
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় পুলিশ মাদকদ্রব্য, ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে এবং একজন ভিকটিমকেও উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগে ১৩২ জন, তেজগাঁও বিভাগে ১০৫ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ৩২ জন রয়েছেন।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
এছাড়া, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) থেকে চারজন এবং গোয়েন্দা বিভাগ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে একটি অবিস্ফোরিত ককটেল ও ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। পুলিশ ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ এবং ১১৮ ক্যান বিয়ারও উদ্ধার করেছে।
এছাড়া, পুলিশের অভিযানে একটি সিএনজি, ১৪টি মোবাইলফোন ও নগদ ২ হাজার ৬০০ টাকাও উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন