০৩:৫৮ পি.এম
চাঁদপুরের কচুয়ায় একটি অভিযান পরিচালনা করে পুলিশ চাচা-ভাতিজাকে গ্রেফতার করেছে, তাদের কাছে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে এই অভিযানটি পরিচালিত হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং তার ভাতিজা আরাফাত সানি (২১)।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে চাঁদপুর শহরের গনি হাইস্কুলের পেছনে কোড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম গাজীর নেতৃত্বে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল কয়েকজন যুবক। তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।
একপর্যায়ে আটককৃতদের মুঠোফোন পরীক্ষা করার সময় আরাফাত সানির ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পায় পুলিশ।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আরাফাত সানি জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের এবং শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবি তুলেছিল। পরে আরাফাত সানির দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে উপ-পরিদর্শক কালাম গাজীর নেতৃত্বে সদর মডেল থানার একটি দল কচুয়া থানা পুলিশের সহযোগিতায় কচুয়া পৌরসভার কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায় এবং পিস্তল ও গুলিসহ ওই যুবকের চাচাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
নাদিরা নূর আরও জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত দুইজন স্বীকার করেছে যে, তারা নাশকতামূলক এবং অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে পিস্তল ও গুলি সংগ্রহ করেছিল।
এদিকে, এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। দুপুরে চাঁদপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার হওয়া দুইজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন