ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিচারপতির রায় জালিয়াতি করে নেন ১৮ লাখ টাকা, হাইকোর্টের স্টাফ আল আমিন আটক


বিচারপতির রায় জালিয়াতি করে নেন ১৮ লাখ টাকা, হাইকোর্টের স্টাফ আল আমিন আটক

ভুয়া রায় (সার্টিফায়েড কপি) তৈরি করে দুই গ্রামবাসীর কাছ থেকে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক কর্মচারীকে আটক করা হয়েছে। অভিযুক্ত কর্মচারীর নাম আল আমিন। তিনি সুপ্রিম কোর্টের সিভিল শাখার কর্মচারী বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, দুই ভুক্তভোগী গ্রাম থেকে এসে তাদের কাছে অভিযোগ করেন যে, আল আমিন বিচারপতির নামে জাল সার্টিফায়েড কপি রেখে তাদের কাছ থেকে ১৮ লাখ টাকা নিয়েছেন। ওই কপিতে দেখানো হয় যে, তারা হাইকোর্টে মামলায় জয়ী হয়েছেন। সেই জাল রায়ের ভিত্তিতে তারা নিম্ন আদালতেও মামলা করেন।

তিনি আরও বলেন, পরে আদালতের নথি যাচাই করার পর দেখা যায়, মামলাটির কোনো রায়ই হয়নি। বরং মামলাটি এখনও বিচারাধীন রয়েছে এবং আগামী ১৫ই জুলাই শুনানির জন্য নির্ধারিত আছে। অথচ জাল রায়ে ২০২৫ সালের ২ মার্চ ‘রুল অ্যাবসলিউট’ হিসেবে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত আল আমিনকে মুখোমুখি করে প্রশ্ন করলে তিনি টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেন এবং টাকা ফেরত দেয়ার আশ্বাস দেন। তবে তিনি জানান, টাকা ফেরত দিলেও অপরাধের দায় শেষ হয়ে যায় না। কারণ বিচারপতির নামে জাল রায় তৈরি ও সরবরাহ করা গুরুতর ফৌজদারি অপরাধ।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারপতিকেও জানানো হয়েছে, যার নামে ভুয়া সার্টিফায়েড কপি তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট পুলিশের সহায়তায় অভিযুক্ত ও ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামে, নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে।

এ দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে। তিনি ওই গ্রামের আবদুল হকের ছেলে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, পাশের একটি পরিবারের অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আবদুল মোতালেবের বাড়ির উঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রস্তুতিকালে, বৃহস্পতিবার রাতে তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে, আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল মোতালেবের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে গুণবতী মাদরাসা মোড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার পরিবারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, মরহুমের মামা চট্টগ্রামের ঠিকাদার নুরুল আমিন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জিনজিয়াংয়ের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিনহুয়ার প্রকাশিত এক নাটকীয় ভিডিওতে দেখা গেছে, জিনজিয়াংয়ের একটি ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড্ডয়ন করছে এবং কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়েছেন।

দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এই অগ্নিকাণ্ডের ফলে ‘ব্যাপক হতাহতের’ ঘটনা ঘটেছে। তিনি ঘোষণা করেছেন যে, এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই ‘কঠোর জবাবদিহির’ আওতায় আনা হবে।

ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে প্রায়ই চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে অভিহিত করা হয়। উল্লেখ্য, বিশ্বের মোট স্পোর্টস জুতার (কেডস কিংবা স্নিকার্স) ২০ শতাংশই এই শহরে উৎপাদিত হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শত শত উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখান থেকে দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল; যেখানে দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়েছিল।

সিনহার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করেছে এবং ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুনে ১৬৮ জনের মৃত্যুর পর, চীনজুড়ে বহুতল ভবনগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা ভারী বর্ষণ-পাহাড়ি ঢলে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


টানা ভারী বর্ষণ-পাহাড়ি ঢলে বিপর্যস্ত তিন পার্বত্য জেলা

টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে তিনটি পার্বত্য জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি আজও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) পাহাড় ধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে। নিম্ন আয়ের মানুষেরা জীবিকা হারিয়ে দুর্ভোগে পড়েছেন। তবে দুর্গম এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি যেহেতু বিপৎসীমার ওপরে রয়েছে, বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল এখনো পানির নিচে রয়েছে। এর ফলে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ।

দিনমজুর, কৃষক ও জুমচাষিরা চরম দুর্ভোগে পড়েছেন। লক্ষাধিক পানি বন্দি মানুষ খাদ্যসংকটে ভুগছেন। প্রশাসন ও সেনাবাহিনী, বিজিবি আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ সহায়তা প্রদান করছে।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ের মাটি ধসে প্রায় তিন কিলোমিটার সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে খাগড়াছড়ি, দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেইসঙ্গে রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ি, মহালছড়ি, লংগদু, বাঘাইছড়ি এবং রাঙ্গামাটি-রাজস্থলী-বান্দরবান সড়কও বন্ধ হয়ে গেছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা, সড়ক, হাটবাজার জলমগ্ন থাকার ফলে হাজারো মানুষ দুর্ভোগে ভুগছেন।

অন্যদিকে, সাজেকে আটকে থাকা পাঁচ শতাধিক পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনার খবর জানিয়েছে সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রমণকেন্দ্রগুলোয় যাওয়া থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খাওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


বরিশালে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খাওয়ার অভিযোগ

বরিশাল নগরে সাতটি শিয়াল হত্যার পর সেগুলো রান্না করে রুটির সঙ্গে খাওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনায় জবাই করা শিয়ালের ছবি ব্যবহার করে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগও উঠে এসেছে। ঘটনাটি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সাতটি শিয়াল হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে সেগুলো রান্না করে রুটির সঙ্গে খাওয়াও হয়।

এদিকে, ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোস্টটি খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, নেটিজেন, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরিবেশবাদীদের দাবি হলো, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে শিয়াল হত্যা এবং মাংস বিক্রির প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। তারা এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।

বরিশাল বিভাগের বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, "বিষয়টি আমি জেনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।"

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%