০৫:৪৯ পি.এম
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জিনজিয়াংয়ের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিনহুয়ার প্রকাশিত এক নাটকীয় ভিডিওতে দেখা গেছে, জিনজিয়াংয়ের একটি ভবন থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড্ডয়ন করছে এবং কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়েছেন।
দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এই অগ্নিকাণ্ডের ফলে ‘ব্যাপক হতাহতের’ ঘটনা ঘটেছে। তিনি ঘোষণা করেছেন যে, এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই ‘কঠোর জবাবদিহির’ আওতায় আনা হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে প্রায়ই চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে অভিহিত করা হয়। উল্লেখ্য, বিশ্বের মোট স্পোর্টস জুতার (কেডস কিংবা স্নিকার্স) ২০ শতাংশই এই শহরে উৎপাদিত হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ‘হুইতেং ফুটওয়্যার’ কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শত শত উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখান থেকে দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল; যেখানে দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়েছিল।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
সিনহার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে কারখানার মালিকপক্ষের হয়ে কাজ করা কয়েকজন কর্মচারীকে আটক করেছে এবং ওই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
গত নভেম্বরে হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুনে ১৬৮ জনের মৃত্যুর পর, চীনজুড়ে বহুতল ভবনগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন