০৫:৪৯ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামে, নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে।
এ দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে। তিনি ওই গ্রামের আবদুল হকের ছেলে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, পাশের একটি পরিবারের অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আবদুল মোতালেবের বাড়ির উঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রস্তুতিকালে, বৃহস্পতিবার রাতে তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে, আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল মোতালেবের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শুক্রবার (১০ জুলাই) সকালে গুণবতী মাদরাসা মোড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার পরিবারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, মরহুমের মামা চট্টগ্রামের ঠিকাদার নুরুল আমিন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন