প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল নগরে সাতটি শিয়াল হত্যার পর সেগুলো রান্না করে রুটির সঙ্গে খাওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনায় জবাই করা শিয়ালের ছবি ব্যবহার করে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগও উঠে এসেছে। ঘটনাটি সামনে আসার পর স্থানীয়দের মধ্যে, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সাতটি শিয়াল হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে সেগুলো রান্না করে রুটির সঙ্গে খাওয়াও হয়।
এদিকে, ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোস্টটি খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, নেটিজেন, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরিবেশবাদীদের দাবি হলো, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে শিয়াল হত্যা এবং মাংস বিক্রির প্রচারণার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। তারা এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন।
বরিশাল বিভাগের বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, "বিষয়টি আমি জেনেছি। লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।"
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন