০৫:৫৯ পি.এম
দৃষ্টিশক্তি নেই দুজনেরই। জীবিকার অবলম্বন ভিক্ষাবৃত্তি। যদিও ওয়ারিশ সূত্রে জমি রয়েছে, কিন্তু শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে তাদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে ওঠেনি। দীর্ঘ সময় ধরে চলা এই দুর্ভোগের সমাধানে দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি বিপদভঞ্জন পাল ও মায়া রানী পালের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। তাদের ঘর নির্মাণের জন্য তিনি ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
রোববার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে দম্পতির হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক ফরিদা খানম মন্তব্য করেন, ‘নিরাপদ আশ্রয় মানুষের মৌলিক চাহিদার অন্যতম। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আমি আশা করি, এই সহায়তার মাধ্যমে তাদের ঘর নির্মাণের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে। একই সঙ্গে জমি-সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই, তারা নিজেদের জমিতে একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলে স্বস্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’
আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন