প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে। অভিযোগ রয়েছে, প্রতিদিন এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর ঘটনা ঘটছে। দুদক বলছে, বুথের বাইরে টিকিট বিক্রিতে অনিয়মের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া, পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তিতে দুর্বলতা রয়েছে বলেও মনে করছে দুদকের অভিযানিক দল।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রকল্প। চুক্তির শর্ত অনুযায়ী, যদি দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজারের বেশি হয়, তবে অতিরিক্ত যানবাহনের টোল থেকে প্রাপ্ত অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। অন্যদিকে, যদি দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে থাকে, তাহলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে।
তবে দুদকের কাছে অভিযোগ এসেছে যে, প্রতিদিন এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) রাজধানীর কুড়িলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি টিম।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম জানান, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট বিক্রি করেন। এই পদ্ধতিতে সরকারি রাজস্ব ফাঁকির সুযোগ রয়েছে।
এছাড়া, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তিতে দুর্বলতা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার দায়িত্বে থাকা চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো করপোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন