প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরানের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘পরাজয়ের’ পর বিশ্বব্যবস্থার পরিবর্তনের কথা উল্লেখ করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।
এই কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে মন্তব্য করেন, ‘২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই সময়কার যুক্তরাষ্ট্র নয়। বরং যুদ্ধের বিজয়ী নয়, পরাজিত একটি দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র।’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্ব বদলে গেছে। পুরোনো ছবিগুলো দেখিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।’
১৯৪৩ সালে অনুষ্ঠিত তেহরান সম্মেলনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার নেতারা একত্রিত হন। ওই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের কৌশল সমন্বয় করা।
অন্যদিকে, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইয়াল্টা সম্মেলনে সেই তিন দেশের নেতা- ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইনস্টন চার্চিল এবং জোসেফ স্টালিন একত্রিত হন।
ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়, যার নেতৃত্ব পরবর্তী সময়ে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের হাতে চলে যায়।
সূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন