ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাগুরায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ


মাগুরায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে আওয়ামীলীগের নৈরাজ্যের বিরুদ্ধে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতার হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি হাসানুর রহমান হাসু, সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম, এবং ছাত্রদল নেতা মাহমুদুর রহমান তিতাস প্রমুখ।

এ সময় জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল, এবং মহিলাদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল নগর ভবনে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


বরিশাল নগর ভবনে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্ম বার্ষিকী উপলক্ষে রোববার জোহর বাদ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এ দোয়া মোনাজাতটি নগর ভবনে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

এছাড়াও, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। তারা মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাতে আর্জি পেশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠকে সংসদীয় গণতন্ত্রের বিকাশ নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠকে সংসদীয় গণতন্ত্রের বিকাশ নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি যুক্তরাজ্য পার্লামেন্টে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে সিপিএ-এর সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের চলমান ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় থেকে রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানানো হয়। বৈঠকে সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণকে আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো। তিনি উল্লেখ করেন যে, এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশের পররাষ্ট্র ও সংসদীয় নীতির অবস্থান তুলে ধরে চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ন রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদ।

বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ সময় সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

বৈঠকের শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধুনিক চিকিৎসাব্যবস্থায় ফরিদপুরের নতুন প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিট, স্বাস্থ্যসেবায় খুলছে সম্ভাবনার দ্বার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


আধুনিক চিকিৎসাব্যবস্থায় ফরিদপুরের নতুন প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিট, স্বাস্থ্যসেবায় খুলছে সম্ভাবনার দ্বার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ফরিদপুরের চিকিৎসাব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে একটি নতুন এবং যুগান্তকারী অধ্যায়। সরকারি উদ্যোগের আওতায় ‘দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন’ প্রকল্পের অংশ হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই বিশেষায়িত ইউনিট নির্মাণ করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে অগ্নিদগ্ধ ও জটিল শারীরিক ক্ষত নিয়ে রাজধানী ঢাকায় যাওয়ার যে ভোগান্তি ছিল, এই ইউনিটটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বৃহত্তর ফরিদপুরসহ আশপাশের জেলার লাখো মানুষের সেই দুর্ভোগ লাঘব হবে।

বৃহত্তর ফরিদপুর ও আশপাশের জেলার মানুষ যেসব সুবিধা পাবেনঃ---

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালকেন্দ্রিক এই বিশেষায়িত ইউনিটটি চালু হলে ফরিদপুর ছাড়াও রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা এবং কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলাগুলোর সাধারণ মানুষ হাতের নাগালেই বিশ্বমানের চিকিৎসাসেবা পাবেন।

এর প্রধান সুবিধাগুলো হলো:

জরুরি বার্ন ম্যানেজমেন্ট ও জীবনরক্ষা: অগ্নিদগ্ধ, গরম পানি বা রাসায়নিক (এসিড) দ্বারা দগ্ধ এবং বিদ্যুৎস্পৃষ্ট রোগীদের তাৎক্ষণিক জীবনরক্ষাকারী চিকিৎসা প্রদান করা হবে। পোড়া রোগীদের ক্ষেত্রে প্রথম কয়েক ঘণ্টা (‘গোল্ডেন আওয়ার’) অত্যন্ত গুরুত্বপূর্ণ; ঢাকায় নেওয়ার পথে দীর্ঘ যানজট ও ফেরি বা সেতুর অপেক্ষায় যে প্রাণহানি ঘটত, তা অনেকাংশে কমে আসবে।

আধুনিক আইসিইউ (ICU) ও হাই-ডিপেনডেন্সি ইউনিট (HDU): গুরুতর দগ্ধ রোগীদের সংক্রমণ রোধ ও নিবিড় পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত বার্ন আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন এবং নিরবচ্ছিন্ন লাইফ সাপোর্ট সুবিধা নিশ্চিত করা হবে।

পুনর্গঠনমূলক (Reconstructive) প্লাস্টিক সার্জারি: সড়ক দুর্ঘটনা, যন্ত্রপাতির আঘাত বা যেকোনো ট্রমায় শরীরের কোনো অংশ বিকৃত বা ক্ষতিগ্রস্ত হলে স্কিন গ্রাফটিং (চামড়া প্রতিস্থাপন) ও মাইক্রোসার্জারির মাধ্যমে তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে।

​জন্মগত ত্রুটি সংশোধন:

শিশুদের জন্মগত ঠোঁট কাটা (Cleft Lip), তালু কাটা (Cleft Palate), কিংবা হাত-পায়ের আঙুল জোড়া লাগার মতো জটিল সমস্যার আধুনিক ও বিনামূল্যে/স্বল্পমূল্যে অস্ত্রোপচার সম্ভব হবে।

পোড়া-পরবর্তী পঙ্গুত্ব রোধ ও ফিজিওথেরাপি: দগ্ধ হওয়ার পর চামড়া সংকুচিত হয়ে হাত-পা বা ঘাড় বাঁকা হয়ে যাওয়া (Post-burn Contracture) রোধে বিশেষায়িত অপারেশন এবং দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা প্রদান করা হবে।

​আর্থিক সাশ্রয়:

ঢাকায় গিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো বা দীর্ঘদিন অবস্থান করে সরকারি বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার যে বিপুল যাতায়াত ও আবাসন ব্যয়, তা থেকে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো মুক্তি পাবে।

সুবিধাভোগীরা যেসব উপায়ে এই সেবা ভোগ করবেন

সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ম অনুযায়ী, সাধারণ মানুষ অত্যন্ত সহজ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় এই ইউনিটের সেবা গ্রহণ করতে পারবেন:

​জরুরি বিভাগ (Emergency Department):

যেকোনো ধরনের অগ্নিদগ্ধ, এসিড দগ্ধ বা গুরুতর আঘাতপ্রাপ্ত রোগীকে সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসতে হবে। সেখানে প্রাথমিক ড্রেসিং, স্যালাইন ও ব্যথানাশক দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হবে।

বহির্বিভাগ (OPD - Outpatient Department):

যাদের তাৎক্ষণিক ভর্তির প্রয়োজন নেই—যেমন পুরোনো পোড়া ক্ষতের দাগ, চামড়া টান ধরা, জন্মগত ঠোঁট বা তালু কাটা শিশু কিংবা ছোটখাটো টিউমার ও কসমেটিক সমস্যার রোগীরা—সপ্তাহের নির্ধারিত কর্মদিবসে (শনি থেকে বৃহস্পতিবার) হাসপাতালের বহির্বিভাগ থেকে স্বল্পমূল্যের টিকিট কেটে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র নিতে পারবেন।

​

রেফারেল সিস্টেম (উপজেলা ও জেলা হাসপাতাল থেকে):

বৃহত্তর ফরিদপুর ও আশপাশের জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালগুলোতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর জটিল রোগীদের চিকিৎসকরা সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজের এই ইউনিটে রেফার করবেন।

​সরকারি ও সমাজসেবা সহায়তাঃ--

সরকারি হাসপাতাল হওয়ায় এখানে নাম মাত্র খরচে অস্ত্রোপচার, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের সুবিধা পাওয়া যাবে। এছাড়া অতিদরিদ্র ও অসহায় রোগীরা হাসপাতালের ‘সমাজসেবা কার্যালয়’ থেকে বিনামূল্যে ওষুধ, রক্ত এবং প্রয়োজনীয় সার্জিক্যাল সামগ্রী পাওয়ার আবেদন করতে পারবেন।

​বর্তমান প্রেক্ষাপট ও প্রত্যাশাঃ--

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণসহ এই ইউনিটের অবকাঠামোগত কাজ এগিয়ে চলছে। তবে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের প্রত্যাশা, শুধু অবকাঠামো নির্মাণই নয়, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং আধুনিক যন্ত্রপাতি পদায়ন করে ইউনিটটির পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু করা হোক। এটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবায় ফরিদপুর একটি স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষের উন্নত বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

গণপূর্ত অধিদপ্তরের সরকারি দরপত্র অনুযায়ী, ইউনিটটির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি সার্ভিস ভবন, পানি সরবরাহ, ভূগর্ভস্থ জলাধার, পাম্প হাউস, সীমানাপ্রাচীর, আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া আধুনিক চিকিৎসাসেবার উপযোগী মেডিকেল গ্যাস পাইপলাইন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, বৈদ্যুতিক সাবস্টেশন, শীতাতপ নিয়ন্ত্রণ এবং ভেন্টিলেশন ব্যবস্থার কাজও প্রকল্পের আওতায় রয়েছে।

প্রকল্পটির নির্ধারিত মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত। সরকারি দরপত্রে এসব অবকাঠামোগত উন্নয়নকাজের তথ্য পাওয়া গেছে।

এই ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে ফরিদপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জন্য উন্নত বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। বিশেষ করে অগ্নিদগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী অঞ্চলে যাওয়ার নির্ভরতা কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, প্রকল্পের নির্মাণকাজ ও চিকিৎসাসেবা চালুর বিষয়টি আলাদা। এখনো ইউনিটটির চিকিৎসাসেবা চালুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সন্তানকে দামি উপহার নয়, সময় দিন’— কেভিন হার্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


‘সন্তানকে দামি উপহার নয়, সময় দিন’— কেভিন হার্ট

‘ধনী হওয়ার অর্থ সন্তানকে নতুন প্লেস্টেশন কিনে দেওয়া নয়। বরং স্কুল থেকে তাদের নিয়ে আসা, একসঙ্গে রাতের খাবার খাওয়া এবং কাজের চিন্তা দূরে রেখে তাদের পাশে থাকা।’—এভাবেই অভিভাবকত্ব ও প্রকৃত সম্পদের সংজ্ঞা তুলে ধরেছেন হলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কেভিন হার্ট।

চার সন্তানের বাবা কেভিন হার্টের মতে, একজন অভিভাবক সন্তানের জন্য সবচেয়ে বড় যে উপহারটি দিতে পারেন, তা কোনো অর্থ দিয়ে কেনা সম্ভব নয়। সেটি হলো নিজের সময়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানদের প্রতি দায়িত্ব ও অগ্রাধিকারের জায়গাতেও পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি পিপল সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পারিবারিক জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন কেভিন হার্ট। তিনি জানান, পরিবারের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সপ্তাহের নির্দিষ্ট দিনে টাকো খাওয়া, রোববার চায়নিজ খাবারের আয়োজন কিংবা পরিবারের সবাই মিলে সিনেমা দেখা—এসব অভ্যাসেই তৈরি হয়েছে তাঁদের পারিবারিক বন্ধন।

শুধু বিশেষ কোনো আয়োজন নয়, প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোতেও সন্তানদের পাশে থাকতে পছন্দ করেন তিনি। রাতের খাবারের আগে ও পরে সন্তানদের সঙ্গে সময় কাটান, তাদের কথা শোনেন এবং পারিবারিক আড্ডায় অংশ নেন। তাঁর বিশ্বাস, দামি উপহার দিয়ে এসব মুহূর্তের বিকল্প তৈরি করা যায় না।

বিপুল অর্থসম্পদ ও পেশাগত সাফল্য থাকলেও সন্তানদের সময় দেওয়ার বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন কেভিন হার্ট। তাঁর কাছে প্রকৃত সম্পদ মানে শুধু অর্থ কিংবা বিলাসী জীবনযাপন নয়; বরং প্রিয় মানুষদের পাশে থাকার স্বাধীনতা, তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ এবং সন্তানদের ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি দেওয়া।

কেভিন হার্টের এই উপলব্ধি যেন অভিভাবকত্বের এক সহজ অথচ গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনে—সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান উপহার অনেক সময় কোনো বস্তু নয়, বরং মা-বাবার সান্নিধ্য।পিপলস সাময়িকী অবলম্বনে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%