০৫:০৬ পি.এম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্দেশ্যে মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
এই কার্যক্রমের উদ্বোধন শনিবার (২১ নভেম্বর) সকালে বসুরহাট পৌরসভার হাসপাতাল গেইট এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিন, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, কাউন্সিলর নুরনবী সবুজ, বিএনপি নেতা মমিনুল হক, শওকত হোসেন সগীর এবং তথ্য সংগ্রহকারীগণ।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী ও মানবিক উদ্যোগ। তিনি বলেন, "প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশের একটি পরিবারও রাষ্ট্রের সেবার বাইরে থাকবে না।" এই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি পরিবারের জন্য একটি কার্ড প্রদান করা হবে।
এ সময় তিনি তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রীর আস্থার মর্যাদা রাখতে হবে। তিনি সতর্ক করেন যে, তথ্য সংগ্রহে কোনো অনিয়ম, স্বজনপ্রীতি বা দল-মত দেখা চলবে না। প্রকৃত গরীব ও অসহায়রাই যেন এই কার্ড পায়, তা শতভাগ নিশ্চিত করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন