০৫:০৭ পি.এম
লঘু চাপের কারণে ঝালকাঠিতে বৃষ্টির ফলে সবজির বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। ধানসহ বিভিন্ন ধরনের শাখ-সবজির স্থানীয় উৎপাদন ক্ষতির সম্মুখীন হয়েছে। শীতকালীন সবজির তুলনামূলক দাম বিক্রেতাদের দ্বারা বেশি নির্ধারণ করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) ভোরে শহরের প্রধান বড়বাজারসহ অন্যান্য বাজারে পরিদর্শন করে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকায়।
এছাড়া আকারভেদে প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রায় সব সবজির দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি হয়ে গেছে।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
বিক্রেতাদের মতে, গত দুই দিনের বৃষ্টির ফলে স্থানীয় উৎপাদন কমে গেছে। এই কারণে আমদানি করা সবজির ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। পাইকারি বাজারে সবজি কিনতে তাদের বেশি দাম দিতে হচ্ছে। ফলে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। বৃষ্টি কমলেও এর প্রভাব অন্তত ১৫ দিন থাকবে। ফলে দাম আরও বাড়তে পারে বলে বিক্রেতারা জানান। এই পরিস্থিতিতে ক্রেতাদের জন্য বাড়তি খরচ হবে।
টানা দুই দিনের বৃষ্টির ফলে রবি শস্যের আবাদ নিয়েও চরম শঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে মাঠে আধাপাকা ধানসহ সব ধরনের শাখ-সবজি চাষে ক্ষতির সম্মুখীন হতে হবে।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ জানিয়েছেন, এই অসময়ের বৃষ্টিতে ধান ও শাক-সবজিসহ সব ধরনের কৃষি ক্ষতির সম্মুখীন হয়েছে। এ অবস্থায় ক্ষেতে পানি জমে না থাকে, সেজন্য নালা কেটে পানি সরিয়ে দিতে হবে। আর ধানের ক্ষেতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হলে তিন থেকে চার ছড়া ধান এক সাথে করে বেঁধে দাড় করিয়ে দিতে হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন