ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ওয়াল স্ট্রিটে বড় দরপতনের কারণে আবারও চাপে এশিয়ার প্রযুক্তি খাত, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা


ওয়াল স্ট্রিটে বড় দরপতনের কারণে আবারও চাপে এশিয়ার প্রযুক্তি খাত, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গত সপ্তাহের বড় দরপতনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চললেও এশিয়ার শেয়ারবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে প্রযুক্তি খাতের শেয়ারগুলোর ওপর নতুন করে বিক্রির চাপ সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারের বড় পতনের প্রভাব এশিয়ার বাজারেও পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অতিরিক্ত বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর আশঙ্কা এবং কঠোর নিয়ন্ত্রণের সম্ভাবনা বিনিয়োগকারীদের উদ্বেগকে বাড়িয়ে তুলেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: মদনে লাথির আঘাতে জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল বারেক নিহত

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ভবিষ্যৎ লেনদেনের সূচকে ভালো প্রবণতা দেখা গেলেও, তা বিনিয়োগকারীদের শেয়ার কেনায় উৎসাহিত করতে পারেনি।

গত শুক্রবার নিউইয়র্কের শেয়ারবাজারে বড় দরপতনের অন্যতম কারণ ছিল প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের ধস। বিভিন্ন বিতর্কে জর্জরিত প্রতিষ্ঠানটির শেয়ারের দাম এক দিনে ১৪ শতাংশ কমে যায়। এর ফলে নাসডাক সূচকও চলতি বছরের শুরু থেকে অর্জিত সমস্ত প্রবৃদ্ধি হারিয়ে নেতিবাচক অবস্থায় চলে যায়।

গত মাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর থেকে নাসডাক সূচকের প্রায় ২০ শতাংশ পতন হয়েছে।

এনভিডিয়ার ভালো আর্থিক ফলাফল এবং এআই চ্যাটবট ক্লদ-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আলোচিত শেয়ারবাজারে প্রবেশও বাজারের এই দরপতন ঠেকাতে পারেনি।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

যুক্তরাষ্ট্রের পর এশিয়ার বাজারেও বিক্রির চাপ অব্যাহত রয়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৪ শতাংশের বেশি কমে যায়। দেশটির বড় দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্স ও স্যামসাংয়ের শেয়ারের দামও প্রায় ৪ শতাংশ করে কমেছে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের কর্মকর্তা স্টিফেন ইনেস মন্তব্য করেন, এআই প্রযুক্তির বিকাশে এই দুটি প্রতিষ্ঠান কোনো প্রান্তিক খেলোয়াড় নয়; বরং এই খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর সরবরাহকারীদের মধ্যে তারা অন্যতম।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের ফিউচারসে সাময়িক ইতিবাচক প্রবণতা দেখা গেলেও, এসব প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন অব্যাহত থাকা ইঙ্গিত দিচ্ছে যে, বিনিয়োগকারীরা এখনো বাজারে নতুন করে বিনিয়োগের চেয়ে ঝুঁকি কমিয়ে শেয়ার বিক্রি করতেই বেশি আগ্রহী।

বাজারের এই পতনের নেতিবাচক প্রভাব কমাতে কয়েকটি দেশের কর্তৃপক্ষও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বরিশালে ১.২০ লাখ একরের আমন ও আগাম রবি ফসল আক্রান্ত

তাইওয়ান শেয়ারবাজারে শর্ট সেলিং বা শেয়ারের দাম কমার প্রত্যাশায় বিক্রির সুযোগ আরও কঠোর করেছে।

অন্যদিকে, চীন শেয়ার কেনার জন্য ঋণ নেওয়ার সুযোগ সহজ করেছে। দক্ষিণ কোরিয়াও বাজার স্থিতিশীল রাখতে একটি তহবিল ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে। ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর এ ধরনের তহবিল আর ব্যবহার করা হয়নি।

সোমবার এশিয়ার বিভিন্ন বাজারে দরপতন দেখা যায়। তাইপের শেয়ারবাজারে কখনো সূচক বাড়ে, আবার কখনো কমে। তবে হংকং, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর, ওয়েলিংটন ও জাকার্তার শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে। সরকারি ছুটির কারণে টোকিওর শেয়ারবাজার বন্ধ ছিল।

এদিকে, বাজারে বিনিয়োগকারীদের আতঙ্কের মাত্রা পরিমাপের অন্যতম সূচক ভিআইএক্স গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, যা বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছিল।

আরও পড়ুন: নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে ৮৬ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি সিদ্ধান্তও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। এর ফলে চীনা প্রতিষ্ঠানগুলোর দূরবর্তী প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপ ব্যবহারের সুযোগ করে দেওয়া একটি আইনি ফাঁক বন্ধ করা হয়েছে।

ফরেক্স ডটকমের বিশ্লেষক ফিওনা সিনকোটা বলেন, এআই খাতে বিনিয়োগ নিয়ে বাজারে উদ্বেগ বাড়ছে।

বিশেষ করে এ খাতে মূলধনী ব্যয়ের পরিমাণ, বিনিয়োগের ব্যাপকতা, সেই বিনিয়োগ থেকে সম্ভাব্য মুনাফা এবং কবে নাগাদ সেই মুনাফা পাওয়া যাবে—এসব বিষয় নিয়ে বিনিয়োগকারীরা নতুন করে হিসাব-নিকাশ করছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার ফলে এআই খাতের সম্প্রসারণের গতি কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা যুক্ত হয়ে প্রযুক্তি খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বৈঠকের গুজব ছড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


পেট্রাপোলে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বৈঠকের গুজব ছড়িয়েছে

ভারতের পেট্রাপোল সীমান্তে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ চার নেতা সেখানে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরানোর উদ্দেশ্যে বৈঠক করেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। এই খবরের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গ্রামবাসীরাও বিজিবির সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে।

রোববার (২২ নভেম্বর) পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কয়েকজন পলাতক নেতা বৈঠক করেছেন বলে গুজব ছড়িয়েছে।

গুজব ছড়িয়ে পড়ার পর রোববার রাত থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে কেউ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া, বিনা কারণে রাতের বেলায় সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার জন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে বেনাপোল চেকপোস্ট, রঘুনাথপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। গ্রামবাসীরা বিজিবির সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিতে দেখা যাচ্ছে।

এদিকে, রবিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ, লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। সমাবেশে অংশ নেন বন্দরের হাজার হাজার শ্রমিক।

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন- "স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাঁকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, "আওয়ামী লীগের শীর্ষ চার নেতা পেট্রাপোল সীমান্ত ঘুরে গিয়েছেন এধরনের কোন খবর আমার জানা নেই। তবে শুনেছি পেট্রাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।"

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, "সীমান্তের ওপারে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা বৈঠক করেছেন এমন কোন খবর আমার জানা নেই।" তিনি বলেন- "দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে।" দলটির নেতাকর্মীরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, "সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ১৭ ইউনিয়নে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


ঝিনাইদহে ১৭ ইউনিয়নে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ, ২৩ নভেম্বর, ২০২৬ : জেলার সদর উপজেলার ১৭টি ইউনিয়নের ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে আজ বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবি মৌসুমের ফসলের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা প্রদানের উদ্দেশ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপকরণ বিতরণ করা হয়।

সোমবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দিপা রানী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগী কৃষক ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবি মৌসুমে সরিষা, মসুর ও গমের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। এর আওতায় ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে সরিষার বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৫শ’ কৃষককে ৫ কেজি করে মসুরের বীজ ও ১৫ কেজি করে সার এবং ১৫০ কৃষকের মাঝে ২০ কেজি করে গমের বীজ ও ৭৩ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

কৃষি বিভাগের এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা রবি মৌসুমে ফসল উৎপাদনে উৎসাহিত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের শেয়ারবাজারে ধস, দুই ঘণ্টায় উধাও দেড় লাখ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


ভারতের শেয়ারবাজারে ধস, দুই ঘণ্টায় উধাও দেড় লাখ কোটি টাকা

ভারতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে, যেখানে মাত্র দুই ঘণ্টার মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৩ হাজার ৪০৬ কোটি টাকা কমে গেছে। তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে ব্যাপক দরপতন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের কারণে বৃহস্পতিবার (১৮ জুন) বাজারে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।

দিনের লেনদেনের একপর্যায়ে, ভারতের প্রধান শেয়ারবাজার সূচক সেনসেক্স ৮০০ পয়েন্টের বেশি কমে যায়। অন্যদিকে, নিফটি সূচক ২৩ হাজার ৯৫০ পয়েন্টের নিচে নেমে আসে। তথ্যপ্রযুক্তি খাত সবচেয়ে বেশি চাপের সম্মুখীন হয়, যেখানে খাতের সূচক প্রায় ৬ শতাংশ কমে যায়।

বাজারের তথ্য অনুযায়ী, ভারতীয় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য ৪ লাখ ৭৭ হাজার ৬০৮ কোটি ৯ লাখ ৮ হাজার রুপি থেকে কমে ৪ লাখ ৭৬ হাজার ৩৮৯ কোটি ৬৩ লাখ রুপিতে নেমে আসে। বাংলাদেশি মুদ্রায় এই পতনের পরিমাণ প্রায় ১ লাখ ৬৩ হাজার ৪০৬ কোটি টাকা।

তথ্যপ্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারে দরপতন বাজারকে আরও চাপের মধ্যে ফেলেছে। ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক এবং এমফ্যাসিসের শেয়ারের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত কমেছে।

বিশ্লেষকদের মতে, এই দরপতনের পেছনে অন্যতম কারণ যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের আর্থিক পূর্বাভাস। প্রতিষ্ঠানটি ২০২৬ অর্থবছরের জন্য আয়ের প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ থেকে ৫ শতাংশের পরিবর্তে ৩ থেকে ৪ শতাংশে নামিয়ে এনেছে। পাশাপাশি চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকের আয় নিয়ে প্রত্যাশার চেয়ে দুর্বল পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাকসেঞ্চারের এই ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ আয় নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর ফলে ভারতের প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে প্রভাব পড়ে, কারণ দেশটির বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আয়ের একটি উল্লেখযোগ্য অংশ বিদেশি বাজারনির্ভর।

বাজারে চাপ বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিও। বৃহস্পতিবার বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ১ হাজার ৩৭৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেন। এর আগে টানা তিন কার্যদিবস তারা ভারতীয় শেয়ারবাজারে নিট ক্রেতা ছিলেন।

অন্যদিকে, সাম্প্রতিক কয়েকটি কার্যদিবসে বাজারে উল্লেখযোগ্য উত্থান হয়েছিল। আগের পাঁচ কার্যদিবসে সেনসেক্স প্রায় ৫ শতাংশ এবং নিফটি ৪ শতাংশের বেশি বেড়েছিল। ফলে সাম্প্রতিক উত্থানের পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও দরপতনের পেছনে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

শুধু ভারত নয়, এশিয়ার অন্যান্য শেয়ারবাজারেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ করে কমেছে। একই সময়ে ভারতের বাজারে অস্থিরতার সূচক ইন্ডিয়া ভিআইএক্স প্রায় ৫ শতাংশ বেড়ে ১৩ দশমিক ৩-এ পৌঁছায়। জাতীয় শেয়ারবাজারের প্রায় দেড় হাজার কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতকে আন্তর্জাতিক নিন্দার মুখে দাঁড়াতে হচ্ছে: দুদু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতকে আন্তর্জাতিক নিন্দার মুখে দাঁড়াতে হচ্ছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত আন্তর্জাতিকভাবে নিন্দিত হচ্ছে।

তিনি সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

ভারতের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন, "আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এরকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? এই ব্যক্তিকে যতদিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আপনারা নিন্দিত হবেন।"

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, "শেখ হাসিনার মতো এমন শাসক গত ৫০-৫৫ বছরেও এই মাটিতে আসেনি। গায়ের জোরে তিনটি টার্ম ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন আজীবন থাকবেন। কিন্তু কোনো নির্বাচনে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়েছেন। পালানো ব্যক্তি কি কখনো ফিরে আসে? তিনি আবার আসতে চাইছেন, কিন্তু এটি কখনোই সম্ভব নয়।"

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কঠোর মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, "আওয়ামী লীগ সন্ত্রাসী, আগুন, হত্যা—এটা তাদের কাজ। এর জন্য এই আওয়ামী লীগের সঙ্গে, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। কোনো রকম তাদের এই অন্যায়কে এ দেশের মানুষ স্বীকার করে না। রাজনীতিতে তারা আবর্জনাতুল্য।"

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "রাজনীতিতে যদি থাকতে হয়, বেগম খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারেক রহমান দৃষ্টান্ত করেছেন।"

বর্তমান নেতৃত্ব ও সরকারের প্রশংসা করে শামসুজ্জামান দুদু বলেন, "আজকে যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তিনি জনবান্ধব একটা মানুষ। তার একটি মহিমা আছে। তার মন্ত্রিপরিষদ, তার সহকর্মীরা সকলেই অত্যন্ত পরীক্ষিত মানুষ। সেই পরীক্ষা তারা প্রায় দুই দশক ধরে এই দেশে দিয়েছেন।"

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ থাকব, সন্ত্রাসীদের এবং পরজীবীদের কোনো ভবিষ্যৎ নাই।"

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%