০৬:৫০ পি.এম
সকালের ব্যস্ত রাস্তায় বা কর্মক্ষেত্রে প্রতিদিন কত মানুষের মুখোমুখি হওয়া হয়। কারও চোখে ক্লান্তি দেখা যায়, কারও মনে জমে থাকা না বলা অভিমান রয়েছে, আবার কেউ হয়তো নিভৃতে লড়াই করছে কোনো কঠিন দুশ্চিন্তার সঙ্গে। যখন ‘সদকা’ বা দানের কথা ভাবা হয়, তখন সাধারণত চোখের সামনে ভেসে ওঠে নোটের বান্ডিল, চালের বস্তা কিংবা কাপড়ের পোটলা। তবে ইসলামের আলোয় দানের দিগন্ত অনেক বিস্তৃত। পকেট ফাঁকা থাকলেও হৃদয় ভরে দান করা যায়, কারও মুখে হাসি ফুটিয়ে যে পরকালের সঞ্চয় গড়া যায়—এই লেখায় আমরা সেই বিষয়টি আলোচনা করব।
সম্পদের গণ্ডি ছাড়িয়ে ভালো কাজের পথে
অনেক সময় মনে করা হয়, বড় কিছু না করলে বড় সওয়াব পাওয়া যাবে না। কিন্তু জীবন তো গড়ে ওঠে ছোট ছোট মুহূর্ত দিয়েই। প্রিয়নবী (সা.) আমাদের জানিয়েছেন, প্রতিটি ভালো কাজই আসলে সদকা। হাদিসে পাকে এসেছে—
আরও পড়ুন: ধর্মমন্ত্রী কুরআন-সুন্নাহর আলোকে সহযোগিতা চাইলেন আলেম-ওলামাদের
كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ
‘প্রতিটি ভালো কাজই সদকা।’ (বুখারি ৬০২১, মুসলিম ১০০৫)
এজন্য দান করার জন্য কোটিপতি হওয়ার প্রয়োজন নেই। পাশের মানুষটির মুখে একটুখানি হাসি ফোটানো, কিংবা কারও ভারী মনটা হালকা করে দেওয়ার মধ্যেও অশেষ কল্যাণ তথা সদকা নিহিত রয়েছে।
এক চিলতে হাসির অসীম মূল্য
আরও পড়ুন: ফরিদাবাদ জামিয়ার ৭০ বছর পূর্তি মহাসম্মেলনের আজ শেষ দিন
একজন মানুষের সঙ্গে দেখা হলে প্রথম যে বিষয়টি বিনিময় হয়, তা হলো মুখের অভিব্যক্তি। গম্ভীর মুখে তাকিয়ে থাকার চেয়ে একটি আন্তরিক হাসি মুহূর্তেই বরফ গলাতে সক্ষম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ
‘তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও সদকা।’ (তিরমিজি ১৯৫৬)
অনেক সময় আমরা ছোটখাটো ভালো কাজকে গুরুত্ব দিই না, ভাবি এতে আর কী-ই বা হবে। কিন্তু নবীজি (সা.) আমাদের সতর্ক করেছেন—
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ
لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ
‘কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না, এমনকি তোমার ভাইয়ের সঙ্গে প্রসন্ন চেহারায় দেখা করাকেও নয়।’ (মুসলিম ২৬২৬)
মলম হয়ে ওঠা সুন্দর কথা
কথার মাধ্যমে যেমন হৃদয়ে ক্ষত তৈরি করা যায়, তেমনি সুন্দর কথা হতে পারে পরম প্রশান্তির মলম। হতাশায় ডুবে থাকা কাউকে আশার আলো দেখানো, বিপদের দিনে সাহস জোগানো কিংবা কারও ভুল হলে অপমান না করে স্নেহের সুরে বুঝিয়ে দেওয়া—সবই সুন্দর আচরণের অংশ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
আরও পড়ুন: কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনব্যাপী উৎসব শুরু
وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ
‘ভালো কথা সদকা।’ (বুখারি ২৯৮৯; সহিহ মুসলিম: ১০০৯)
কুরআনে মহান আল্লাহ দান করে খোঁটা দেওয়ার চেয়ে মিষ্টি কথা এবং ক্ষমাকে বেশি মর্যাদা দিয়েছেন—
قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى
আরও পড়ুন: হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর
‘কষ্ট দেওয়া অনুগামী এমন সদকা অপেক্ষা উত্তম হলো সুন্দর কথা ও ক্ষমা।’ (সুরা বাকারা: আয়াত ২৬৩)
অন্যের কষ্ট লাঘবে এগিয়ে আসা
পৃথিবীতে অনেক মানুষ আছেন, যারা প্রকাশ্যে কিছু বলেন না, কিন্তু ভেতরে ভেতরে বড় কোনো কষ্টে ভোগেন। বিপদে পড়া মানুষের কথা ধৈর্য ধরে শোনা, অসুস্থ কারও খোঁজ নেওয়া কিংবা অসহায়ের প্রয়োজনে পাশে দাঁড়ানো— এগুলো নিছক সামাজিকতা নয়, বরং ইবাদত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
وَمَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ
আরও পড়ুন: কেয়ামতের দিনে লোক দেখানো আমলের পরিণতি ও নিয়তের গুরুত্ব
‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করবে, আল্লাহ কেয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন।’ (মুসলিম ২৬৯৯)
সামর্থ্য না থাকলেও সদকার দুয়ার বন্ধ নয়।
যার হাতে দেওয়ার মতো টাকা নেই, বস্তু নেই—তার জন্যও কি সদকার দরজা বন্ধ? একেবারেই না। রাসুলুল্লাহ (সা.) আমাদের এমন এক পথ দেখিয়েছেন, যেখানে খালি হাতেও ফেরার সুযোগ নেই—
اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ فَمَنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ
‘তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও এক টুকরো খেজুর দান করার মাধ্যমে হয়। যদি তাও না পাও, তাহলে ভালো কথার মাধ্যমে।’ (বুখারি ১৪১৭, মুসলিম ১০১৬)
আন্তরিকতা ও সত্যের শর্ত
কিন্তু কারও মন ভালো করার নামে যা খুশি তা করা যাবে না। নিয়ত হতে হবে একদম পরিষ্কার ও আন্তরিক। কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে ভুলিয়ে রাখা, অন্যায় কাজে সায় দেওয়া কিংবা সত্য লুকিয়ে সাময়িক হাততালি পাওয়াকে কোনোভাবেই কল্যাণ বলা যায় না। যে কথা বা কাজে মানুষের সত্যিকারের উপকার ও কল্যাণ হয়, আমাদের চলাফেরা ঠিক তেমনই হওয়া উচিত।
ভাবুন তো, আপনার একটি আন্তরিক শব্দ, একটি মায়াবী হাসি বা একটুখানি সহমর্মিতা হয়তো কারও ভীষণ ভারী একটি দিনকে হালকা করে দিতে পারে। হয়তো কারও অন্ধকার ঘরে জ্বলে উঠতে পারে এক চিলতে রোদ। তাই আসুন, আমরা কারও দুঃখের কারণ না হয়ে বরং হয়ে উঠি কারও মুখে হাসি ফোটার উপলক্ষ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন