ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

‘ডিসেম্বর মাসে ‘আপা’ আসার সুযোগ নেই, প্রস্তুত ফাঁসির মঞ্চ’


‘ডিসেম্বর মাসে ‘আপা’ আসার সুযোগ নেই, প্রস্তুত ফাঁসির মঞ্চ’

শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সুযোগ ডিসেম্বর মাসে নেই এবং যদি তিনি আসেন, তবে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এখনও ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি। আপনাদের সেটার প্রমাণ দিতে হবে। আপনারা শুধু নোয়াখালী বিভাগ চাই বলে আন্দোলন করবেন না। আপনাদের পুরো দেশ নিয়ে ভাবতে হবে, পুরো বিশ্ব নিয়ে ভাবতে হবে—এটাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটে ব্যর্থতা, ব্যাংক ও কলেজে আগুন লাগানোর অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বে কোথায় কী চিন্তা হচ্ছে, কী ঘটছে—একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সেসব বিষয়ে জানতে হবে। গ্লোবাল মার্কেটের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। চাকরির বাজার শুধু দেশে নয়, পুরো বিশ্বে নিজেকে কোথায় প্রতিষ্ঠিত করা যায়, তা নিয়ে ভাবতে হবে।

৭ নভেম্বর প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ৭ নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার যা তাদের পক্ষে যায়, সেটাকে বিপ্লব বলে; আর যা তাদের পক্ষে যায় না কিংবা যেখানে তাদের নেতৃত্ব ছিল না, সেটাকে বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, আমরা ৭ নভেম্বরকেও বিপ্লব মনে করি, আবার জুলাই বিপ্লবকেও বিপ্লব মনে করি, ঠিক কি না?

এরপর আগামী ডিসেম্বর মাসে দেশে শেখ হাসিনার ফিরে আসার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বর মাসে নাকি কেউ দেশে আসতে চাচ্ছেন, আপনারা কি জানেন? আমরা কি প্রস্তুত আছি? জুলাই গণ-অভ্যুত্থানে যেভাবে প্রস্তুত ছিলাম, এবার কি আছি? এবার প্রতিরোধ আগের চেয়ে বেশি হবে, না কম হবে?

আরও পড়ুন: ধর্মঘটের পোস্টার সাঁটানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

এনসিপি আহ্বায়ক এ সময় আরও বলেন, কোনো ডিসেম্বরেই আপার এই দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আগেরবার আমরা অনেক উদারতা দেখিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছিলাম। আমরা ওসমান হাদীর ভাষায় বলেছিলাম—শত্রুর প্রতিও আমরা ইনসাফ করব, ন্যায়বিচার করব। কিন্তু গত দুই বছরে আমরা কোনো বিচার পাইনি। ওসমান হাদী হত্যার বিচার পাইনি, জুলাইয়ের শহীদ ভাই-বোনদের হত্যার বিচার পাইনি। জনগণ যখন ন্যায়বিচার পায় না, তখন তারা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন। এ ছাড়াও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের রাতভর পাহারা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়া পরিবারের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: রবিউল ইসলাম নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


জিয়া পরিবারের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: রবিউল ইসলাম নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মন্তব্য করেছেন যে, বাংলাদেশ জিয়া পরিবারের নেতৃত্বেই এগিয়ে যাবে।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত মিছিলে অংশগ্রহণ করার সময় তিনি এই মন্তব্য করেন।

যুবদল নেতা নয়ন বলেন, “৭ নভেম্বর মানেই আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা। রাজনৈতিকভাবে সব দিনের চেয়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের বিশেষত্বের কারণেই আজ বাংলাদেশের মানুষ স্বাধীন ও মুক্তভাবে বসবাস করতে পারছে এবং গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কথা বলতে পারছে।”

বিগত ১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে যুবদল নেতা আরও বলেন, “বিএনপির চেয়ারম্যানের নেতৃত্বের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, গুলি ও রিমান্ডের মুখোমুখি হয়েছি এবং অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছি। এত সব নির্যাতনের পরও আমরা পিছুপা হইনি। আমাদের একটাই লক্ষ্য ছিল—প্রিয় নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো এবং এই ঐতিহাসিক দিনটি মুক্তভাবে উদযাপনের জন্য আমরা জীবনে এত কষ্ট করেছি।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করে রাখার জন্যই তারা রাজপথে প্রতীকী ট্যাংক নিয়ে এসেছেন। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন জিয়াউর রহমানের স্মৃতি অম্লান থাকবে এবং তার পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।" জিয়াউর রহমানকে তারা আজীবন স্মৃতির মধ্য দিয়ে রাজপথে এবং বুকে আগলে রাখতে চান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি বের করে ক্ষমতাসীন বিএনপি। শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

র‌্যালিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে থাকেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে জড়ো হন। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের সড়ক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


নারায়ণগঞ্জে ৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দশদোনা এলাকা থেকে নিখোঁজ হয়েছে রোহান (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র। তার ভাই মো. রাকিব সোনারগাঁ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায় রোহান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

নিখোঁজ রোহান শম্ভুপুরা ইউনিয়নের সাত গ্রামের দশদোনা নয়াগাঁও এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। সে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রোহান আর ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় রোহানের পরনে ছিল আকাশি নীল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে ঘুম ভেঙে গেলে এই ৩ কাজ মোটেও করবেন না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


গভীর রাতে ঘুম ভেঙে গেলে এই ৩ কাজ মোটেও করবেন না

রাত ১১টা বা ১২টার দিকে ঘুমাতে যাওয়ার পর, যখন ঘড়ির কাঁটা ৩টার আশপাশে পৌঁছায়, তখন অনেকের ঘুম ভেঙে যায়। এরপর ঘুম আবার আসা কঠিন হয়ে পড়ে। এভাবে ভোর হয়ে গেলে সকালে ঘুম থেকে উঠে শরীরে ক্লান্তি এবং মাথাব্যথা অনুভব করা যায়। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়ে থাকে।

গভীর রাতে বা ভোরের আগে ঘুম ভেঙে যাওয়া সব সময় অস্বাভাবিক নয়। অতিরিক্ত চিন্তা, উদ্বেগ কিংবা হরমোনের পরিবর্তনের কারণে এমনটি ঘটতে পারে। বিশেষ করে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের মাত্রায় পরিবর্তন হলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। একবার ঘুম ভেঙে গেলে আবার ঘুমিয়ে পড়া কঠিন হয়ে যায়।

এমন পরিস্থিতিতে অনেকেই প্রথমে মোবাইল ফোনের দিকে হাত বাড়ান। কেউ পছন্দের ভিডিও বা রিল দেখতে শুরু করেন, আবার কেউ ঘুম না আসার কারণে পরদিনের কাজ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু এসব অভ্যাস ঘুমে ফেরার পথকে আরও কঠিন করে তুলতে পারে।

মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রশান্ত মাখিজার মতে, গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। এক-দুই দিন এমন হলে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে নিয়মিত এমন হলে এর কারণ খুঁজে দেখা জরুরি। অতিরিক্ত মদ্যপান, রাতে দেরি করে খাওয়া, গভীর রাত পর্যন্ত ধূমপান, উদ্বেগ ও দুশ্চিন্তার কারণে ঘুমের সমস্যা হতে পারে।

কানাডার ঘুমবিষয়ক চিকিৎসক মাইকেল ব্রিউসের মতে, মাঝরাতে ঘুম ভেঙে গেলে তিনটি কাজ এড়িয়ে চলা উচিত।

১. বারবার ঘড়ি বা মোবাইলে সময় দেখা

ঘুম ভেঙে যাওয়ার পর বারবার মোবাইল জ্বালিয়ে সময় দেখা উচিত নয়। এতে পর্দার আলো চোখে পড়ার পাশাপাশি ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। কখন ঘুম আসবে, আর সকালে উঠতে কত সময় বাকি—এসব ভাবনা থেকে মানসিক চাপ ও উদ্বেগ বাড়ে।

২. মোবাইলে রিল, খবর বা ভিডিও দেখা

মাঝরাতে ঘুম ভেঙে গেলে মোবাইলে রিল, খবর কিংবা ভিডিও দেখা থেকে বিরত থাকা উচিত। মোবাইলের পর্দার আলো, ভিডিওর দৃশ্য ও শব্দ মস্তিষ্ককে সক্রিয় করে তোলে। ফলে ঘুমের ভাব কেটে যায় এবং আবার ঘুমিয়ে পড়তে সমস্যা হয়।

৩. ঘুম না এলেও দীর্ঘক্ষণ বিছানায় পড়ে থাকা

অনেকক্ষণ চেষ্টা করেও ঘুম না এলে বিছানায় শুয়ে থাকার পরিবর্তে কিছুক্ষণের জন্য উঠে পড়া উচিত। এ সময় হালকা পায়চারি করা কিংবা বই পড়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে মোবাইলে পিডিএফ পড়া বা টেলিভিশন দেখা উচিত নয়। ঘরের উজ্জ্বল আলো না জ্বালিয়ে টেবিল ল্যাম্পের মতো মৃদু আলোয় বই পড়া যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, মাঝরাতে ঘুম ভেঙে গেলে অযথা দুশ্চিন্তা না করে শান্ত থাকার চেষ্টা করা উচিত। তবে নিয়মিত ঘুম ভেঙে যাওয়া, আবার ঘুমাতে না পারা কিংবা দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: আনন্দবাজার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি গানের জাদুতে মুগ্ধ অ্যালান ওয়াকার, ‘আলফাজ’ নিয়ে নতুন প্রকল্পের ইঙ্গিত!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


পাকিস্তানি গানের জাদুতে মুগ্ধ অ্যালান ওয়াকার, ‘আলফাজ’ নিয়ে নতুন প্রকল্পের ইঙ্গিত!

বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পী ও ডিজে অ্যালান ওয়াকারকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের গান ‘আলফাজ’ নিয়ে। গানটির জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়ে তিনি পাকিস্তানের লাহোরে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি গানটির শিল্পী হামজা মালিক ও জাইন-জোহাইবের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পর থেকেই নতুন সংগীত আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ঘটনাটি শুরু হয়েছে ‘আলফাজ’ গানের একটি মিউজিক ভিডিও থেকে। ভিডিওতে গায়কদ্বয়ের পেছনে মুখোশ পরা এক ব্যক্তিকে দেখে অ্যালান ওয়াকার তার পরিচিত পোশাকের সঙ্গে মিল খুঁজে পান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মজার ছলে মন্তব্য করেন, “ভিডিওতে এই ওয়াকার কে? তবে ভিডিওটি দারুণ।”

হামজা মালিক অ্যালান ওয়াকারের মন্তব্যের জবাব দেন। ইউটিউবে তিনি লেখেন, “ধন্যবাদ! ওয়াকার এখনো রহস্য হয়েই থাকুক, তবে হয়তো আমরা একসঙ্গে সেই রহস্যের সমাধান করতে পারি।” এই মন্তব্যের পর ভক্তদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে।

এরপর বিমানবন্দর থেকে একটি ভিডিও প্রকাশ করে অ্যালান ওয়াকার জানান, হামজা তার মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, গানটি যে সর্বত্র শোনা যাচ্ছে। লাহোরে গিয়ে বিষয়টি চূড়ান্ত করতে চান বলেও জানান। পরে লাহোরে পৌঁছে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখার ছবি ও ভিডিও প্রকাশ করেন।

এছাড়া, লাহোর ফোর্টের সামনে একটি রহস্যময় বাক্স হাতে নিয়ে ‘আলফাজ’ গানের আবহে একটি ভিডিও প্রকাশ করেন অ্যালান ওয়াকার। সেখানে তিনি ‘আরও কিছু আসছে’ বলেও ইঙ্গিত দেন। হামজা মালিক অ্যালান ওয়াকারকে ‘আলফাজ’ লেখা একটি শাল পরা অবস্থায় ছবিতে তুলে ধরেন এবং নতুন চমকের আভাস দেন। স্টুডিওতে একসঙ্গে কাজ করার ছবিও প্রকাশ করেছেন অ্যালান ওয়াকার।

সব মিলিয়ে নতুন সংস্করণে ‘আলফাজ’ আসছে, নাকি শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে একেবারে নতুন কোনো গান, তা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো গানের নাম কিংবা প্রকাশের তারিখ ঘোষণা করেননি। অ্যালান ওয়াকারের এই সফর কি পাকিস্তানি সংগীতের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন কোনো সম্ভাবনা তৈরি করবে, সেটিই এখন দেখার বিষয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%