ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে ৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান


নারায়ণগঞ্জে ৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র রোহান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দশদোনা এলাকা থেকে নিখোঁজ হয়েছে রোহান (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র। তার ভাই মো. রাকিব সোনারগাঁ থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায় রোহান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

নিখোঁজ রোহান শম্ভুপুরা ইউনিয়নের সাত গ্রামের দশদোনা নয়াগাঁও এলাকার বাসিন্দা রমজান আলীর ছেলে। সে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটে ব্যর্থতা, ব্যাংক ও কলেজে আগুন লাগানোর অভিযোগ

পরিবারের সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রোহান আর ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার সময় রোহানের পরনে ছিল আকাশি নীল রঙের টি-শার্ট ও কালো প্যান্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে ঘুম ভেঙে গেলে এই ৩ কাজ মোটেও করবেন না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


গভীর রাতে ঘুম ভেঙে গেলে এই ৩ কাজ মোটেও করবেন না

রাত ১১টা বা ১২টার দিকে ঘুমাতে যাওয়ার পর, যখন ঘড়ির কাঁটা ৩টার আশপাশে পৌঁছায়, তখন অনেকের ঘুম ভেঙে যায়। এরপর ঘুম আবার আসা কঠিন হয়ে পড়ে। এভাবে ভোর হয়ে গেলে সকালে ঘুম থেকে উঠে শরীরে ক্লান্তি এবং মাথাব্যথা অনুভব করা যায়। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়ে থাকে।

গভীর রাতে বা ভোরের আগে ঘুম ভেঙে যাওয়া সব সময় অস্বাভাবিক নয়। অতিরিক্ত চিন্তা, উদ্বেগ কিংবা হরমোনের পরিবর্তনের কারণে এমনটি ঘটতে পারে। বিশেষ করে কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের মাত্রায় পরিবর্তন হলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। একবার ঘুম ভেঙে গেলে আবার ঘুমিয়ে পড়া কঠিন হয়ে যায়।

এমন পরিস্থিতিতে অনেকেই প্রথমে মোবাইল ফোনের দিকে হাত বাড়ান। কেউ পছন্দের ভিডিও বা রিল দেখতে শুরু করেন, আবার কেউ ঘুম না আসার কারণে পরদিনের কাজ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু এসব অভ্যাস ঘুমে ফেরার পথকে আরও কঠিন করে তুলতে পারে।

মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রশান্ত মাখিজার মতে, গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। এক-দুই দিন এমন হলে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে নিয়মিত এমন হলে এর কারণ খুঁজে দেখা জরুরি। অতিরিক্ত মদ্যপান, রাতে দেরি করে খাওয়া, গভীর রাত পর্যন্ত ধূমপান, উদ্বেগ ও দুশ্চিন্তার কারণে ঘুমের সমস্যা হতে পারে।

কানাডার ঘুমবিষয়ক চিকিৎসক মাইকেল ব্রিউসের মতে, মাঝরাতে ঘুম ভেঙে গেলে তিনটি কাজ এড়িয়ে চলা উচিত।

১. বারবার ঘড়ি বা মোবাইলে সময় দেখা

ঘুম ভেঙে যাওয়ার পর বারবার মোবাইল জ্বালিয়ে সময় দেখা উচিত নয়। এতে পর্দার আলো চোখে পড়ার পাশাপাশি ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। কখন ঘুম আসবে, আর সকালে উঠতে কত সময় বাকি—এসব ভাবনা থেকে মানসিক চাপ ও উদ্বেগ বাড়ে।

২. মোবাইলে রিল, খবর বা ভিডিও দেখা

মাঝরাতে ঘুম ভেঙে গেলে মোবাইলে রিল, খবর কিংবা ভিডিও দেখা থেকে বিরত থাকা উচিত। মোবাইলের পর্দার আলো, ভিডিওর দৃশ্য ও শব্দ মস্তিষ্ককে সক্রিয় করে তোলে। ফলে ঘুমের ভাব কেটে যায় এবং আবার ঘুমিয়ে পড়তে সমস্যা হয়।

৩. ঘুম না এলেও দীর্ঘক্ষণ বিছানায় পড়ে থাকা

অনেকক্ষণ চেষ্টা করেও ঘুম না এলে বিছানায় শুয়ে থাকার পরিবর্তে কিছুক্ষণের জন্য উঠে পড়া উচিত। এ সময় হালকা পায়চারি করা কিংবা বই পড়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে মোবাইলে পিডিএফ পড়া বা টেলিভিশন দেখা উচিত নয়। ঘরের উজ্জ্বল আলো না জ্বালিয়ে টেবিল ল্যাম্পের মতো মৃদু আলোয় বই পড়া যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, মাঝরাতে ঘুম ভেঙে গেলে অযথা দুশ্চিন্তা না করে শান্ত থাকার চেষ্টা করা উচিত। তবে নিয়মিত ঘুম ভেঙে যাওয়া, আবার ঘুমাতে না পারা কিংবা দিনের বেলায় অতিরিক্ত ক্লান্তি অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: আনন্দবাজার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি গানের জাদুতে মুগ্ধ অ্যালান ওয়াকার, ‘আলফাজ’ নিয়ে নতুন প্রকল্পের ইঙ্গিত!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


পাকিস্তানি গানের জাদুতে মুগ্ধ অ্যালান ওয়াকার, ‘আলফাজ’ নিয়ে নতুন প্রকল্পের ইঙ্গিত!

বিশ্বজুড়ে জনপ্রিয় সংগীতশিল্পী ও ডিজে অ্যালান ওয়াকারকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে পাকিস্তানের গান ‘আলফাজ’ নিয়ে। গানটির জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়ে তিনি পাকিস্তানের লাহোরে উপস্থিত হয়েছেন। সেখানে তিনি গানটির শিল্পী হামজা মালিক ও জাইন-জোহাইবের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের পর থেকেই নতুন সংগীত আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ঘটনাটি শুরু হয়েছে ‘আলফাজ’ গানের একটি মিউজিক ভিডিও থেকে। ভিডিওতে গায়কদ্বয়ের পেছনে মুখোশ পরা এক ব্যক্তিকে দেখে অ্যালান ওয়াকার তার পরিচিত পোশাকের সঙ্গে মিল খুঁজে পান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মজার ছলে মন্তব্য করেন, “ভিডিওতে এই ওয়াকার কে? তবে ভিডিওটি দারুণ।”

হামজা মালিক অ্যালান ওয়াকারের মন্তব্যের জবাব দেন। ইউটিউবে তিনি লেখেন, “ধন্যবাদ! ওয়াকার এখনো রহস্য হয়েই থাকুক, তবে হয়তো আমরা একসঙ্গে সেই রহস্যের সমাধান করতে পারি।” এই মন্তব্যের পর ভক্তদের মধ্যে আগ্রহ বাড়তে থাকে।

এরপর বিমানবন্দর থেকে একটি ভিডিও প্রকাশ করে অ্যালান ওয়াকার জানান, হামজা তার মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, গানটি যে সর্বত্র শোনা যাচ্ছে। লাহোরে গিয়ে বিষয়টি চূড়ান্ত করতে চান বলেও জানান। পরে লাহোরে পৌঁছে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখার ছবি ও ভিডিও প্রকাশ করেন।

এছাড়া, লাহোর ফোর্টের সামনে একটি রহস্যময় বাক্স হাতে নিয়ে ‘আলফাজ’ গানের আবহে একটি ভিডিও প্রকাশ করেন অ্যালান ওয়াকার। সেখানে তিনি ‘আরও কিছু আসছে’ বলেও ইঙ্গিত দেন। হামজা মালিক অ্যালান ওয়াকারকে ‘আলফাজ’ লেখা একটি শাল পরা অবস্থায় ছবিতে তুলে ধরেন এবং নতুন চমকের আভাস দেন। স্টুডিওতে একসঙ্গে কাজ করার ছবিও প্রকাশ করেছেন অ্যালান ওয়াকার।

সব মিলিয়ে নতুন সংস্করণে ‘আলফাজ’ আসছে, নাকি শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে একেবারে নতুন কোনো গান, তা নিয়ে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো গানের নাম কিংবা প্রকাশের তারিখ ঘোষণা করেননি। অ্যালান ওয়াকারের এই সফর কি পাকিস্তানি সংগীতের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন কোনো সম্ভাবনা তৈরি করবে, সেটিই এখন দেখার বিষয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোল্যান্ডের ক্রাকুউতে বন্দুক হামলা, নিহত ৫, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


পোল্যান্ডের ক্রাকুউতে বন্দুক হামলা, নিহত ৫, আহত ১০

পোল্যান্ডের ঐতিহাসিক শহর ক্রাকুউয়ের (Krakow) কেন্দ্রস্থলে একটি ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শহরের প্রধান বাজার চত্বরের নিকটবর্তী একটি চলন্ত গাড়ি থেকে পথচারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী। এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা পুলিশ অফিসারও অন্তর্ভুক্ত রয়েছেন।

ঘটনার পরপরই পোলিশ পুলিশ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। দেশটির দমকল বাহিনী ও স্থানীয় গণমাধ্যমের সূত্রে আল জাজিরা জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই আকস্মিক ও মর্মান্তিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি সার্বক্ষণিক পরিস্থিতি সম্পর্কে আপডেট নিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ এই হামলার পেছনের উদ্দেশ্য এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।”

কর্তৃপক্ষ হামলার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে। জনবহুল এলাকায় এমন সশস্ত্র হামলায় গোটা পোল্যান্ড জুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: আল-জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


যুদ্ধের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে ভূগর্ভস্থ স্থাপনা তৈরি করছে ইরান

ইরান যুদ্ধের পরিস্থিতি এবং তীব্র বিমান হামলার মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখার জন্য বড় ধরনের কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, তারা অস্ত্র উৎপাদন ও সংরক্ষণের উদ্দেশ্যে একাধিক বিশাল ভূগর্ভস্থ বা মাটির নিচের স্থাপনা নির্মাণ করেছে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, শত্রু দেশের তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেজন্য দ্রুত সময়ের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ড্রেন ও মিসাইল তৈরির কারখানাগুলোকে ভূগর্ভে স্থানান্তরিত করা হয়েছে।

মোহেব্বি আরও জানান, এই গোপন ও সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোর কারণে শত্রুরা ইরানের অস্ত্রের মজুত বা পরিধি সম্পর্কে সঠিক ধারণা পেতে ব্যর্থ হচ্ছে। তিনি দাবি করেছেন, এর মাধ্যমে যুদ্ধের যেকোনো পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা অটুট রাখা সম্ভব হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান তীব্র উত্তেজনা এবং আঞ্চলিক সামরিক পদক্ষেপের মাঝে ইরানের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%