ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তৃতীয় দিন শেষে লিডের পাহাড় গড়ছে ভারত


তৃতীয় দিন শেষে লিডের পাহাড় গড়ছে ভারত

ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করেছে ভারত। তৃতীয় দিনের খেলা শেষে সফরকারীরা প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৮৬ রান সংগ্রহ করেছে। এর ফলে ভারত প্রথম ইনিংসে ১১৮ রানের লিড অর্জন করেছে। উইকেটে অপরাজিত রয়েছেন ঋষভ পান্ত এবং অংশুল কাম্বোজ।

দিনের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন ভারতের পক্ষ থেকে লোকেশ রাহুলের অসাধারণ ১৩৬ রানের ইনিংস। ২৯০ বলের ধৈর্যশীল ইনিংসে তিনি ৯টি চার এবং ২টি ছক্কা হাঁকান। এটি ছিল ভারতের ইনিংসের ভিত্তি গড়ে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সেঞ্চুরি।

তবে রাহুলকে দারুণ সঙ্গ দিয়েছেন দেবদূত পাডিক্কাল। দ্বিতীয় উইকেটে দুজনের ১৬৫ রানের জুটি ভারতকে ম্যাচে এগিয়ে নিয়ে যায়। পাডিক্কাল ১৭৫ বল খেলে ৮০ রান করেছেন। তাঁর ইনিংসে ১০টি চার রয়েছে।

আরও পড়ুন: কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

এরপর অধিনায়ক শুভমান গিলও বড় ইনিংসের পথে এগিয়ে যাচ্ছিলেন। ১৪৬ বল খেলে ৯৮ রান করে জ্যাকব ডাফির বলে বোল্ড হন তিনি। তাঁর ইনিংসে ৯টি চার এবং ২টি ছক্কা ছিল। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন গিল।

দিনের শেষভাগে ব্যাট হাতে ঝড় তুলেছেন ঋষভ পান্ত। তিনি মাত্র ৬২ বলে ৫৫ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে ৫টি চার এবং ২টি ছক্কা রয়েছে। অন্য প্রান্তে ২ বল খেলে কোনো রান না করে অপরাজিত রয়েছেন অংশুল কাম্বোজ।

এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ৩৬৮ রানে শেষ হয়। স্বাগতিকদের হয়ে হেনরি নিকোলস ৩৩৫ বল খেলে ১৭৫ রান করে অপরাজিত থাকেন। গ্লেন ফিলিপস ২১৬ বলে ১১৮ রান করেন। ষষ্ঠ উইকেটে নিকোলস ও ফিলিপসের ২১৬ রানের জুটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়।

ভারতের বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহ ৯২ রানে ৪ উইকেট নেন। আকাশ দীপ ৫৩ রানে ৩টি এবং অংশুল কাম্বোজ ৬৯ রানে ২টি উইকেট শিকার করেন। প্রসিদ্ধ কৃষ্ণের ঝুলিতে একটি উইকেট যায়।

আরও পড়ুন: স্যান্ডপেপার কাণ্ডে কামিন্সের পদত্যাগে হ্যাজেলউডও সরে দাঁড়ানোর ইঙ্গিত

তৃতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ১২৫ ওভারে ৪ উইকেটে ৪৮৬ রান। হাতে রয়েছে আরও ৬ উইকেট। প্রথম ইনিংসে ১১৮ রানের লিড নিয়ে চতুর্থ দিনে আরও বড় ব্যবধান গড়ার সুযোগ রয়েছে সফরকারীদের সামনে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য প্রতিমন্ত্রী: বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


স্বাস্থ্য প্রতিমন্ত্রী: বিনামূল্যে ৫০ হাজার ছানি অপারেশনের ঘোষণা

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ঘোষণা করেছেন যে, আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য জেলার ২৬ হাজার দৃষ্টিহীন মানুষের চোখে আলো ফেরাতে বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন করা হবে।

শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক বিশাল চক্ষু স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা প্রদান করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৮ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে একটি ছানিমুক্ত সিরাজগঞ্জ জেলা উপহার দেওয়ার উদ্দেশ্যেই এই কর্মসূচি পরিচালিত হবে।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, "আমরা মানুষের ঘরে ঘরে চোখের লেন্স ও চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছি, আর ফ্যাসিবাদী শক্তি দা-কুড়াল নিয়ে আক্রমণ করতে ও নিজেরাই নিজেদের ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর করতে যাচ্ছে। এটিই নির্বাচিত গণতান্ত্রিক সরকার ও অনির্বাচিত শক্তির মধ্যে মূল তফাৎ।"

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আরও বলেন, "একটি জরিপে দেখা গেছে সিরাজগঞ্জে প্রায় ৩৩ হাজার মানুষ দৃষ্টিহীন। এর মধ্যে ২৬ হাজার মানুষের দৃষ্টিশক্তি ছানি অপারেশনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। এই লক্ষ্য পূরণের জন্য আগামী দুই বছরে প্রতি মাসে ২ হাজারের বেশি অপারেশন সম্পন্ন করা হবে।"

তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে চক্ষু শিবিরের মাধ্যমে ৫ থেকে ৬ লাখ মানুষের চোখ পরীক্ষা করা হবে। পাশাপাশি ৩ থেকে ৪ লাখ মানুষকে বিনামূল্যে প্রয়োজনীয় চশমা প্রদান করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র বললেন ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র বললেন ভূমিমন্ত্রী

রাজশাহী, ২১ নভেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, "রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র।"

আজ দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, "এই রাজশাহী থেকেই ক্রিকেট, ফুটবলসহ নানান খেলাধুলার জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছেছেন অনেকে। তারা বিশ্বমঞ্চে রাজশাহী ও বাংলাদেশকে গৌরবের সাথে তুলে ধরেছেন।"

তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় দেশের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন, যেন এই যুবসমাজ মাদক থেকে দূরে রাখে ও খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে।"

রাজশাহীর শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ মানুষদের প্রসঙ্গে তিনি বলেন, "২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীর ছাত্র-ছাত্রীরা জীবন বাজি রেখে লড়াই চালিয়ে গেছেন।" ভূমিমন্ত্রী আরও বলেন, "রাজশাহীর মানুষ যেমন আন্তরিকতা জানেন, তেমনিই প্রয়োজনের সময় লড়াইও করতে জানেন। তারা দেশ ও জাতির স্বার্থে নিজের জীবন উৎসর্গও করতে পারেন।"

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ এবং রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিন থেকে ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


সেন্ট মার্টিন থেকে ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফে ফিরলেন

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকে থাকা ৩৮০ জন পর্যটক এবং স্থানীয় বাসিন্দা টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে এসেছেন। আজ শনিবার সকালে সার্ভিস ট্রলারের মাধ্যমে তাঁরা দ্বীপ ত্যাগ করেন। তবে, এখনো কয়েকশ পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন।

শনিবার সকালে মোট ১০টি সার্ভিস ট্রলার দ্বীপ থেকে শাহপরীর দ্বীপের দিকে যাত্রা করে। এর মধ্যে নয়টি ট্রলার গন্তব্যে পৌঁছেছে। অন্য একটি ট্রলার এখনও পথে রয়েছে। ফিরে আসা ব্যক্তিদের মধ্যে পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়েই অন্তর্ভুক্ত রয়েছেন।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সকালে ট্রলার চলাচল শুরু হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য যেসব পর্যটক এবং স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাঁরা এসব ট্রলারে করে টেকনাফে ফিরছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে যাঁরা দ্রুত ফিরতে চেয়েছেন, তাঁদের সার্ভিস ট্রলারে করে শাহপরীর দ্বীপে পাঠানো হয়েছে। এখনও কিছু পর্যটক দ্বীপে রয়েছেন। আবহাওয়া অনুকূলে এলে এবং পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলে, তাঁরা নিরাপদে ফিরতে পারবেন।

টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, দ্বীপে অবস্থানরত পর্যটকদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি প্রশাসন নজরদারিতে রেখেছে। সাগরের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হলে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেত থাকায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।

শনিবার সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় জরুরি প্রয়োজনে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে সার্ভিস ট্রলার চলাচল শুরু হয়। তবে নিয়মিত পর্যটকবাহী জাহাজের চলাচল এখনও শুরু হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের সাতটি অঞ্চলে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদত্ত পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে, রোববার (২২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%