ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৭ নভেম্বর: ঐক্যের বাংলাদেশ ও জিয়া পরিবার


৭ নভেম্বর: ঐক্যের বাংলাদেশ ও জিয়া পরিবার

৭ নভেম্বর। ১৯৭৫ সাল। বাংলাদেশের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত। জাতি তার মহান নেতাকে খুঁজে পায়, ঠিক ১৯৭১ সালের মতো। সেদিন জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, ৭ নভেম্বরও তার ডাকে একইভাবে ঐক্যবদ্ধ হয়। ৭ নভেম্বরের তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে কিছুটা পেছনে ফিরে যেতে হয়।

১৯৭১ সাল। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশের দোসরদের সহযোগিতায় বর্বর হত্যাকাণ্ড, নির্যাতন এবং ধ্বংসযজ্ঞ চালায়। রাজনৈতিক নেতৃত্ব চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়। জাতি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। এই সময়ে জাতি একজন নেতা খুঁজছিল, যার উপর আস্থা রাখা যায়। যাকে ঘিরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা যায়। ঠিক সেই সময় ত্রাণকর্তা হিসেবে জাতির সামনে হাজির হন মেজর জিয়া। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যা মুহূর্তের মধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। জাতি দিশা ফিরে পায়। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় ঐক্যবদ্ধভাবে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, নিজেও রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন এই সেক্টর কমান্ডার। মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম লাভ করে। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস।

বীর উত্তম মেজর জিয়াউর রহমানের কোনো উচ্চাভিলাষ ছিল না। গণতন্ত্রে বিশ্বাসী এই মানুষটি ফিরে যান ব্যারাকে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে দেশ স্বাধীন হয়। তবে, শেখ মুজিবুর রহমানের শাসনামল (১৯৭২-১৯৭৫) ছিল তার বিপরীত। এই সময়ে দুর্নীতি, কালোবাজারি, চোরাচালান, লুটপাট ও প্রশাসনিক অনিয়ম নিয়মে পরিণত হয়। বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা ও গুমসহ নানা মাধ্যমে রক্ষীবাহিনী দমন-পীড়ন চালায়। বাংলাদেশ একটি বৈষম্যমূলক রাষ্ট্রে পরিণত হয়। এর ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে খেতে না পেয়ে বহু মানুষ মারা যান। এমন পরিস্থিতিতে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত এবং রাজনৈতিক অধিকার সীমিত করা হয়। জাতি নানা ধারায় বিভক্ত হয়ে পড়ে। এমন এক পরিস্থিতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান হত্যার শিকার হন।

আরও পড়ুন: বিএনপিতে ফিরছেন কিনা, জানালেন রুমিন ফারাহানা

এরপর থেকে দেশে নানা অস্থিরতা দেখা দেয়। একটি পক্ষ দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। ৩ নভেম্বর ভোরবেলা। বিপথগামী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করা হয়। পাশাপাশি উচ্চাভিলাষী খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা দেন। ভীতিকর এক পরিস্থিতি উদ্ভব হয়। এমন পরিস্থিতিতে দেশে কার্যত ৩, ৪ ও ৫ নভেম্বর কোনো সরকার ছিল না। চার দিন পর ৬ নভেম্বর রাত ২ টার দিকে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে বন্দিশালা থেকে মুক্ত হন মেজর জিয়া।

রেডিও বাংলাদেশ থেকে স্বাধীনতা-সংগ্রামের অগ্রনায়ক মেজর জিয়াউর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক ও সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্বভার গ্রহণের সংবাদ প্রচার করা হয়। এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে বাঁধভাঙা বন্যার স্রোতের মতো রাজপথে নেমে আসে করতালি আর স্লোগানে মুখর স্বতঃস্ফূর্ত লাখো জনতার ঢল এবং আনন্দ মিছিল। সিপাহি জনতা একাকার হয়ে যায়। ‘৭১ সালের ১৬ ডিসেম্বরের পর ঢাকার রাজপথে জনতা-সেনাবাহিনী মিলন দেখল জাতি। ৭ নভেম্বর রেডিওতে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, ‘আমি জিয়া বলছি।’ দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ এবং কঠোর পরিশ্রম করার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমানের সংক্ষিপ্ত ভাষণে বিভক্ত জাতি ঐক্যবদ্ধ হয়। তার এই ভাষণে জাতীয় ঐক্য ও সংহতির দৃশ্য জীবন্ত হয়ে উঠেছিল। সংবাদপত্রের পাতায় দিনটির বর্ণনা জীবন্ত সাক্ষী হয়ে আছে। সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাসী এই মানুষটিকে সিপাহি জনতা বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর সঠিক পথের দিশা দিয়েছিল ৭ নভেম্বর।

মার্কিন গবেষক মার্কাস এফ. ফ্রান্ডা তার Ziaur Rahman's Bangladesh (1979) গ্রন্থে দেখিয়েছেন, জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণা পাঠ এবং রণাঙ্গনে তার সামরিক অবদান তাকে জাতীয় পর্যায়ে স্বতন্ত্র পরিচিতি ও গ্রহণযোগ্যতা এনে দেয়। ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে খেমকরণ রণাঙ্গনের বেদিয়ানে ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে জিয়াউর রহমান তার সাহস ও নেতৃত্বের প্রমাণ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর তা দেখালেন ৭ নভেম্বর।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

কিছু স্মৃতি কিছু কথা বইয়ে ‘জিয়া ও সাত নভেম্বর’ শিরোনামে লেখায় সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান উল্লেখ করেছেন, ‘আমার মনে পড়ে, ঢাকা সেনানিবাসে তিনি (জিয়াউর রহমান) এ সময়ে এক সৈনিক দরবারে এসেছিলেন। মাঠে অস্ত্র উঁচিয়ে উচ্ছৃঙ্খল সৈনিকের ভিড়। চতুর্দিকে মুহুর্মুহু স্লোগান ‘জিয়া ভাই, জিয়া ভাই’। ঢাকা সেনাসিবাসের আকাশ-বাতাস মুখরিত। পতাকাবাহী গাড়ি রাস্তায় রেখে তিনি হেঁটে সৈনিকের ঠিক মাঝখানে চলে আসেন। মাইক্রোফোনটা হাতে নিয়ে চিৎকার করে বলতে শুরু করেন, Shut-up. I am not Zia bhai. I am bloody well your chief. Behave properly. তোমরা সকলে চুপ করো। আমি তোমাদের ভাই নই। আমি তোমাদের সেনাপ্রধান। সাবধানে কথা বলো। সেনা শৃঙ্খলা ভঙ্গ আমি কখনও সহ্য করব না।’

বইয়ে মাহবুবুর রহমান আরও উল্লেখ করেন, তিনি (জিয়াউর রহমান) সকলকে ব্যারাকে ফিরে যাওয়ার আদেশ দেন। অস্ত্র জমা দিতে বলেন এবং চেইন অব কমান্ডে ফিরে আসতে বলেন। অবাক বিস্ময়ে আমি লক্ষ্য করি, মুহূর্তের মধ্যে সমস্ত কোলাহল স্তব্ধ, সৈনিকরা লাইন ধরে সুড় সুড় করে আপন আপন ইউনিটের দিকে ধাবমান। আমার কাছে সেদিন জিয়াকে মনে হয়েছিল তিনি যেন সেই হ্যামিলনের বংশীবাদক, যার বাঁশির সুরে হ্যামিলন নগরীর সকল শিশু-কিশোর যে যেখানে ছিল তার পেছনে ছুটে চলেছে। সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের লেখা থেকেই বুঝতে পাড়া যায় জিয়াউর রহমানের ব্যক্তিত্ব ও সেনাবাহিনীতে তার জনপ্রিয়তার মাপ।

ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জিয়ার সত্যিকারের গণতন্ত্রের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল। গণতন্ত্রের চেতনায় তাড়িত হয়ে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষি ও অর্থনীতির ভিত শক্তিশালী করার ক্ষেত্রে জিয়ার অনন্য অবদান। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রথমেই সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করে বহু দলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ঘটান। গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেন।

জিয়াউর রহমানের কালজয়ী নেতৃত্বে ক্ষতবিক্ষত বাংলাদেশ এক অলৌকিক পুনর্জীবন লাভ করে। স্বাধীনতার পর চাপিয়ে দেওয়া বিভেদ সৃষ্টিকারী ব্যবস্থার অবসান ঘটিয়ে তিনি প্রবর্তন করেন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। এই ভূখণ্ডের প্রতিটি নাগরিককে একই পতাকাতলে একত্রিত করার সার্বজনীন দর্শন। এ দর্শনের বলেই পাহাড় থেকে সমতল; টেকনাফ থেকে তেতুলিয়া; রূপসা থেকে পাথুরিয়া- সবারই জাতি পরিচয় বাংলাদেশি।

আরও পড়ুন: ‘হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’—রাশেদ খান

বাংলাদেশের অর্থনীতি আজ কৃষি, তৈরি পোশাকশিল্প ও প্রবাসী আয়— এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এই তিনটি ক্ষেত্রে ভিত শক্তিশালী করতে জিয়াউর রহমানের অবদান অনন্য। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, গ্রামীণ উন্নয়ন এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলেন। স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী, যুবসমাজকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত, বৈদেশিক সম্পর্ক উন্নয়ন ও শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগও জিয়াউর রহমানের। মোটা দাগে যদি বলতে বলা হয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পান মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বাংলাদেশের নিজস্ব রাষ্ট্রীয় পরিচয়কে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক ধারার প্রাতিষ্ঠানিক রূপ দেন।

আধুনিক বাংলাদেশের এই রূপকার ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে জিয়াউর রহমান শহীদ হন। ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ককে হারিয়ে বাংলাদেশ যেন নিঃশব্দ হয়ে যায়। সততা, সাহস, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও গভীর দেশপ্রেম দিয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা ছিল তার।

আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং অসম্ভব জনপ্রিয় এই রাষ্ট্রনায়কের দেখানো পথে তার স্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর লড়াই সংগ্রাম করে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। তার নেতৃত্বে জনগণের ভোটে তিন বার বিএনপি সরকার গঠন করে।

বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম ও খুন করে কখনও সেনা সমর্থনে, কখনও একতরফা নির্বাচন, কখনও দিনের ভোট রাতে — এভাবে জোর করে দীর্ঘ সাড়ে ১৫ বছর টানা ক্ষমতা দখল করে রাখে শেখ হাসিনা। এই সময়ে দেশে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সফলতা আসে ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে পাশের দেশ ভারতে অবস্থান নেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫ চোর

গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান। তারেক রহমানের নেতৃত্বে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। কিন্তু শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের দুর্নীতি, লুটপাট, অর্থপাচারে ভঙ্গুর অর্থনীতির পাশাপাশি মধ্যপ্রাচ্য সংঘাত দেশকে বড় সংকটের মুখে ফেলেছে। এই অবস্থায় বাবা জিয়াউর রহমান, মা খালেদা জিয়ার দেখানো পথে হেঁটে পরিকল্পিতভাবে দেশ পরিচালনায় তারেক রহমান জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন। এই অবস্থায় বলা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ৯০ গণঅভ্যুত্থান থেকে শুরু করে দেশের সংকটে ত্রাণকর্তা হিসেবে জিয়া পরিবার জাতির পাশে দাঁড়িয়েছে, জাতিও জিয়া পরিবারের ওপর আস্থা রেখেছে। জাতির আস্থার প্রতিদান দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। দেশ ও জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র তা এখনো চলমান আছে। এই অবস্থায় ৭ নভেম্বর নয়াপল্টনে প্রধানমন্ত্রী ও বিএনপি

চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা শুধু স্বাধীনতা-সার্বভৌমত্বকে ফিরিয়ে আনে নাই। দেশের মানুষ স্বৈরাচার, ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছে। যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট একইভাবে সেই অপশক্তি পরাজিত হয়েছে, দেশের মানুষের অংশগ্রহণে, আন্দোলনের মধ্য দিয়ে।

অতীতের মতো এখনও একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করতে চায়, আবার তারা আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। এ সুযোগ আর দেওয়া হবে না।

আরও পড়ুন: হাইকোর্টের আদেশ স্থগিত, ঢাবির ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


গোপালগঞ্জ দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ বিশ্বাস করতে পারছে না যে গোপালগঞ্জ বাংলাদেশের অংশ নয়। তিনি মন্তব্য করেন, "দিল্লি থেকে নিয়ন্ত্রণ হচ্ছে গোপালগঞ্জ।"

তিনি রোববার (২২ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত নববর্ষ প্রকাশনী উৎসবে এ কথা বলেন।

গোলাম পরওয়ার উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং রাম দা হাতে শো ডাউন দেয়। অথচ পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে। তিনি বলেন, "থানাশূন্য হয়ে যাওয়ার মতো এমন পরিস্থিতি এর আগে বাংলাদেশে দেখা যায়নি।" গোপালগঞ্জের এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

শ্রমিকদের মজুরি নিয়ে গোলাম পরওয়ার বলেন, "এই উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের দৈনন্দিন জীবন পরিচালনা কঠিন হয়ে পড়ছে।" তিনি দাবি করেন, তাদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দিতে হবে। তিনি আরও বলেন, চাদাবাজির কারণে শ্রমিক ও মালিকদের মধ্যে আলাদা চাপ তৈরি হচ্ছে। তিনি জানান, সামনে মজুরি বোর্ডের মিটিংয়ে এমন দাবি জানানো হবে যাতে শ্রমিক ও শিল্প বাঁচে।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সংলাপ তৈরি হবে।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের লং মার্চে জনগণের পূর্ণ সমর্থন আদায় হয়েছে। তিনি দাবি করেন, নতুন করে যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, তা মোকাবিলা করতে গণভোট বাস্তবায়নের বিকল্প নেই।

এসময় তিনি উল্লেখ করেন, জুলাই পরবর্তী রাজনৈতিক ঐক্য এখনো অব্যাহত আছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যক্রম চলমান রয়েছে, যা আওয়ামী লীগের দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে। এই তথ্যটি জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম উল্লেখ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা পূর্বে কখনো হয়নি, তাই তদন্ত সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।

দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা এবং আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে। দেশের বিভিন্ন স্থানে তদন্ত পরিচালনার কারণে এটি সম্পন্ন হতে সময় লাগতে পারে।

প্রসিকিউটর তামিম আরও বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ের মাধ্যমে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য গঠিত অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়ে অভিযোগ আনা হয়েছিল। আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনাল সাজা প্রদান করেছে। তার মতে, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।

রায়ের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

গাজী এমএইচ তামিম আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলায় আসামিদের সাজা হয়েছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ হতে কত সময় লাগবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রসিকিউটর তামিম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে বিএনপির মহড়া, আ.লীগের টার্গেট গ্রামীণ সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


নন্দীগ্রামে বিএনপির মহড়া, আ.লীগের টার্গেট গ্রামীণ সড়ক

বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি প্রতিহত করতে মহড়া দিচ্ছে বিএনপি। মশাল মিছিলের চেষ্টা চলাকালীন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করার ঘটনা ঘটেছে। যুবদলের প্রতিরোধের মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। উপজেলার রণবাঘা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি জ্বলন্ত মশাল ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

এর আগে, শুক্রবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা বাজার সংলগ্ন জনশূন্য এলাকায় মশাল মিছিল করার চেষ্টা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কিছু যুবক। হঠাৎ করে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে তাদেরকে আটকের চেষ্টা করেন। ধাওয়া খেয়ে দূর্বৃত্তরা জ্বলন্ত মশাল ফেলে পালিয়ে যায়। তারা অন্ধকারে গ্রামের মধ্যে প্রবেশ করায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল জানিয়েছেন, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার তথ্য পেয়ে দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিলে আসা সন্ত্রাসীদের আটকের চেষ্টা করা হয়। যুবদলের ধাওয়া খেয়ে অগ্নিসন্ত্রাসীরা পালিয়ে যায়। নৈরাজ্য প্রতিহত করতে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন কঠোর নির্দেশনা দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, জনশূন্য এলাকায় মিছিলের ছবি তুলে ফেসবুক নির্ভর কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার সীমান্ত, রণবাঘার কইগাড়ি, হাটলাল সড়ক, ওমরপুর হাটের মাঠ, ডেরাহার, কল্যাণনগর, বর্শন, আইলপুনিয়া, নাগরকান্দি, মুরাদপুর, হাটকড়ই সড়কসহ গ্রামীণ জনপদের রাস্তায় বহিরাগতদের আনাগোনার তথ্য পাওয়া গেছে। নন্দীগ্রামের বিতাড়িত পলাতক নেতা আনোয়ার হোসেন রানার নির্দেশে দূর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে। রণবাঘা বাইপাসে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে কয়েকজন যুবক গ্রামের ভেতরে পালিয়ে যায়। রাতে কৈডালা থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ওমর ফারক (৩৫), রণবাঘা কইগাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

এদিকে, শুক্রবার রাতে কাহালু উপজেলার মালঞ্চা এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি আনোয়ার হোসেন রানা। ব্যাংকের সাইনবোর্ড ও মূল ফটক লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট

যুক্তরাজ্য ভিত্তিক লন্ডন টি এক্সচেঞ্জ দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপের বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই উদ্যোগ বাংলাদেশের চায়ের ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

মৌলভীবাজার, যা চায়ের রাজধানী হিসেবে পরিচিত, সেখানে চা বাগানের নিকটবর্তী স্থানে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ চায়ের ‘লন্ডন টি এক্সচেঞ্জ প্যাকেজিং ইউনিট’ যাত্রা শুরু করেছে।

রোববার (২২ নভেম্বর) সকালে পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশের ও বিদেশের চায়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই ইউনিটের মাধ্যমে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র পরিচিতি। পর্তুগিজ রাজকন্যা জানালেন, সিলেট টি এক্সচেঞ্জের আমন্ত্রণে এখানে আসতে পেরে তিনি আনন্দিত। তিনি উল্লেখ করেন, সিলেটের চায়ের বাজার টি এক্সচেঞ্জের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে।

রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা গণমাধ্যমকে বলেন, "এটা একটা বড় দায়িত্ব, কারণ আপনাদের সবকিছুই আছে। আপনাদের চায়ের গুণগত মান আছে, পেছনে অসাধারণ অভিজ্ঞতার কাজ রয়েছে, এবং নিশ্চয়তাও আছে। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য চা তুলে ধরা ও প্রচার করা। আমি আসার পর থেকেই এখানকার চা-বাগান, চমৎকার দৃশ্য, অসাধারণ মানুষ এবং আপনাদের পণ্যের গুণগত মান দেখে পুরোপুরি মুগ্ধ হয়েছি। আমি নিশ্চিত আপনারা ভালো করবেন। আশা করি যে বিশ্বে সিলেটের চা সম্ভাব্য সেরা হবে। কারণ এ দেশ অত্যন্ত মূল্যবান এবং এই স্বীকৃতি আপনাদের প্রাপ্য।"

সিলেট অঞ্চলের চায়ের দীর্ঘ ঐতিহ্য এবং পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক আবহ—এই দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠা নতুন ব্র্যান্ডটি বৈশ্বিক বাজারে বাংলাদেশের চায়ের বিপণনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চা খাত সংশ্লিষ্টরা। সিলেটের চায়ের ঐতিহ্যের সঙ্গে পর্তুগিজ রাজপরিবারের পরিচিতির সমন্বয়ে নতুন এই ব্র্যান্ড ইউরোপের বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করছেন চা সংশ্লিষ্টরা।

লন্ডন টি এক্সচেঞ্জ বেশ কিছুদিন ধরে চায়ের আন্তর্জাতিক ব্র্যান্ডিং এবং রপ্তানি সম্প্রসারণের জন্য কাজ করছে। চা বাগানের সান্নিধ্যে গড়ে তোলা এই প্যাকেজিং ইউনিট, টি টেস্টিং সুবিধা এবং ওয়্যারহাউস চায়ের মান নিয়ন্ত্রণ এবং রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান জানান, বাংলাদেশ টি বোর্ড অসাধারণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য হলো বিশ্বের প্রতিটি দেশ বাংলাদেশি চা এবং সিলেটি চা সম্পর্কে জানবে, তবে আমরা ঠিক সেটাই চাই। এরই মধ্যে বিশ্বের ১৪টি দেশ জানিয়েছে যে তারা সিলেটি চা চায়—কারণ লন্ডন টি এক্সচেঞ্জ এটি করছে। প্রথমবারের মতো যখন আমাদের মতো দীর্ঘ ইতিহাসের অধিকারী একটি কোম্পানি—লন্ডন টি এক্সচেঞ্জ চা নিয়ে কাজ করে, তখন সবাই সেদিকে তাকিয়ে দেখে। লন্ডন টি এক্সচেঞ্জ যদি এই চা নিয়ে কাজ করে থাকে, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।"

তিনি আরও জানান, "আমরা সবসময় মানের জন্য লড়াই করি। এখানে আপনারা দেখতে পাবেন যে এটি ল্যাব টেস্ট করা। আমরা যে প্রতিটি চা নিয়ে কাজ করি, তা ল্যাব টেস্ট করা হয়। ফলে বাংলাদেশ এবং বিদেশের মানুষ জানবেন যে এটি নিরাপদ। এতে বাড়তি কোনো রঙ, প্রিজারভেটিভ বা অন্য কিছু নেই, এটি সম্পূর্ণ প্রাকৃতিক।"

পর্তুগিজ রাজকন্যার সম্পৃক্ততায় নতুন এই ব্লেন্ডিং উদ্যোগ ইউরোপের বিভিন্ন দেশে ‘সিলেট টি’ এর পরিচিতি আরও বাড়াবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে ব্লেন্ডিং চা রপ্তানিতে দ্রুত প্রবৃদ্ধি আসবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%