প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি প্রতিহত করতে মহড়া দিচ্ছে বিএনপি। মশাল মিছিলের চেষ্টা চলাকালীন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করার ঘটনা ঘটেছে। যুবদলের প্রতিরোধের মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
রোববার (২২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। উপজেলার রণবাঘা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি জ্বলন্ত মশাল ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।
এর আগে, শুক্রবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা বাজার সংলগ্ন জনশূন্য এলাকায় মশাল মিছিল করার চেষ্টা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কিছু যুবক। হঠাৎ করে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে তাদেরকে আটকের চেষ্টা করেন। ধাওয়া খেয়ে দূর্বৃত্তরা জ্বলন্ত মশাল ফেলে পালিয়ে যায়। তারা অন্ধকারে গ্রামের মধ্যে প্রবেশ করায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল জানিয়েছেন, জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার তথ্য পেয়ে দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিলে আসা সন্ত্রাসীদের আটকের চেষ্টা করা হয়। যুবদলের ধাওয়া খেয়ে অগ্নিসন্ত্রাসীরা পালিয়ে যায়। নৈরাজ্য প্রতিহত করতে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন কঠোর নির্দেশনা দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, জনশূন্য এলাকায় মিছিলের ছবি তুলে ফেসবুক নির্ভর কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার সীমান্ত, রণবাঘার কইগাড়ি, হাটলাল সড়ক, ওমরপুর হাটের মাঠ, ডেরাহার, কল্যাণনগর, বর্শন, আইলপুনিয়া, নাগরকান্দি, মুরাদপুর, হাটকড়ই সড়কসহ গ্রামীণ জনপদের রাস্তায় বহিরাগতদের আনাগোনার তথ্য পাওয়া গেছে। নন্দীগ্রামের বিতাড়িত পলাতক নেতা আনোয়ার হোসেন রানার নির্দেশে দূর্বৃত্তরা নাশকতার চেষ্টা করছে। রণবাঘা বাইপাসে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে কয়েকজন যুবক গ্রামের ভেতরে পালিয়ে যায়। রাতে কৈডালা থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ওমর ফারক (৩৫), রণবাঘা কইগাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এদিকে, শুক্রবার রাতে কাহালু উপজেলার মালঞ্চা এলাকার গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। নাশকতা চেষ্টার ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি আনোয়ার হোসেন রানা। ব্যাংকের সাইনবোর্ড ও মূল ফটক লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন