০৫:০৯ পি.এম
দেশের সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে হাম ও এর উপসর্গ দেখা গেছে ৯২৫ জনের শরীরে।
শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য প্রকাশ করেছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৫
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৩৮ জন। এছাড়া, মারা যাওয়াদের মধ্যে ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭০, খুলনায় ৬০ এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৯২৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৯৪ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। তাদের মধ্যে ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, ভর্তি ১,৬৭৪
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন