ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০


হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০

দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ এবং ১৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৫ জন, এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭১৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের।

আরও পড়ুন: ওয়াল স্ট্রিটে বড় দরপতনের কারণে আবারও চাপে এশিয়ার প্রযুক্তি খাত, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা

১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জন।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৬৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

হামের প্রাদুর্ভাবের সময় উপসর্গ নিয়ে মৃত্যুগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলমান পরিস্থিতিতে ঢাকা বিভাগেই আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন: মদনে লাথির আঘাতে জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল বারেক নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম কিংবা হামের উপসর্গের ৪২ হাজার ১৭৪ জন রোগী শনাক্ত হয়েছিল। ওই সময়ে বিশ্বের অন্য কোনো দেশে এত বেশি রোগী পাওয়া যায়নি বলে সংস্থাটির তথ্যের বরাতে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিয়ের আয়োজনের জন্য কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে কনের পিতার বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

তথ্য অনুযায়ী, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের কন্যা চাঁদনী আক্তার, যিনি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার বিবাহের আয়োজন করা হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র আরিফ মিয়ার সাথে। কনের জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ১২/১০/২০১৪ হলেও নোটারি পাবলিকের মাধ্যমে বয়স পরিবর্তন করে ১০/১০/২০০৭ করা হয়।

শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়ীতে আসলে, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা কনের বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় অপ্রাপ্ত বয়সে কনের বিয়ের আয়োজনের অপরাধে কনের পিতা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ভাঙচুর ও নৈরাজ্য থেকে বাচাতে

কালিয়াকৈরে কারখানার গেটে বিজিবি ও শ্রমিক নেতাদের অবস্থান, শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


কালিয়াকৈরে কারখানার গেটে বিজিবি ও শ্রমিক নেতাদের অবস্থান, শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য এবং নাশকতা ও ভাঙচুর প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন কারখানার সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারখানার গেটে অবস্থান নিয়েছেন বিজিবি এবং শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি শ্রমিক নেতাদের সতর্ক অবস্থানে দেখা যায়। চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান মন্তব্য করেন, "শ্রমিকের নাম ব্যবহার করে যারা কারখানা ও যানবাহনে ভাঙচুর চালিয়েছে, তারা শ্রমিকের বন্ধু নয়।" তিনি আরও বলেন, "কোনো নিষিদ্ধ সংগঠনকে শিল্পাঞ্চলে নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।" তিনি জানান, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁরা মাঠে থেকে কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে কাজ করবেন।

কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন বলেন, "কোনো কারখানায় ভাঙচুর, দোকানে লুটপাট বা যানবাহনে অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না।" তিনি শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার অনুরোধও করেন।

কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। নাশকতা, ভাঙচুর বা অগ্নিসংযোগের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন কারখানার ফটকে শ্রমিক নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিচ্ছেন। পাশাপাশি শিল্পাঞ্চলের সড়কগুলোতে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, ২২ নভেম্বর ২০২৬ : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় গোপালগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

এতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এই জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রেখেছে। এই লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপায়ন গ্রুপে আকর্ষণীয় বেতনে চাকরি, থাকছে একাধিক সুযোগ-সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


রূপায়ন গ্রুপে আকর্ষণীয় বেতনে চাকরি, থাকছে একাধিক সুযোগ-সুবিধা

রূপায়ন গ্রুপ সেলস বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল ২১ নভেম্বর থেকে। প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক আকর্ষণীয় বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এবং কোম্পানির পরিবহনে আসন খালি থাকা সাপেক্ষে যাতায়াত (পিক অ্যান্ড ড্রপ) সুবিধা সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিএসসি

অন্যান্য যোগ্যতা হিসেবে প্রার্থীদের নির্দিষ্ট সফটওয়্যার প্রোগ্রামের মাধ্যমে বিক্রয় প্রক্রিয়া পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা ১২ নং সেক্টর)

বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা হিসেবে নির্বাচিত প্রার্থীদের টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এবং কোম্পানির পরিবহনে আসন খালি থাকা সাপেক্ষে যাতায়াত (পিক অ্যান্ড ড্রপ) সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২৬

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%