প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালীগঞ্জে বাল্য বিয়ের আয়োজনের জন্য কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে কনের পিতার বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
তথ্য অনুযায়ী, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের কন্যা চাঁদনী আক্তার, যিনি মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী, তার বিবাহের আয়োজন করা হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাধীন দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আফাজ উদ্দিনের পুত্র আরিফ মিয়ার সাথে। কনের জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ১২/১০/২০১৪ হলেও নোটারি পাবলিকের মাধ্যমে বয়স পরিবর্তন করে ১০/১০/২০০৭ করা হয়।
শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়ীতে আসলে, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা কনের বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় অপ্রাপ্ত বয়সে কনের বিয়ের আয়োজনের অপরাধে কনের পিতা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম এবং কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন