বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১২:০০ এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী হাসিনার উসকানি প্রচারের ফলে নাশকতার ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে চিহ্নিত করা হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট তাদের পেজে এই তথ্য প্রকাশ করেছে।
বাংলাফ্যাক্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দণ্ডিত অপরাধী হাসিনার উসকানি প্রচারে নাশকতা বৃদ্ধি পাচ্ছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার সময় পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা জয় বাংলা শ্লোগান দিয়ে আগুন লাগায়। এই ঘটনায় ২৫ বছরের সিয়াম, যিনি বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন, পুড়ে মারা যান।
এর আগে ফরিদপুরে কৃষকদল নেতা রাজু মোল্লাকে হত্যা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই রাতে গোপালগঞ্জে তাদের সহিংসতার ফলে অন্তত ২৫ জন আহত হন।
অন্যদিকে, সকালে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালানো হয়েছে। নেত্রকোণাতে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
এছাড়া নয় দিন আগে ফরিদপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় প্রাণ হারান বাসচালক কালাচাঁন শেখ।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এসব নাশকতার ঘটনা বেড়েছে। ওই ঘোষণার প্রচারিত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছে, যা হত্যাকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের রূপ নিয়েছে।
এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
হাসিনার ওই ঘোষণা ও পরবর্তী বক্তব্য দেশের গণমাধ্যমে বারবার প্রচারিত হয়েছে। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ডিসেম্বরে হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং সরকার একাধিকবার গণমাধ্যমকে তার বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। তবুও তার বক্তব্য প্রচার করায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য ও গুজব ছড়ানোর ঘটনা শনাক্ত করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পর্কিত ৯ নভেম্বর তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে তাদের নিজস্ব আইন, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কমিশনের সদস্যরা এবং ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছিল। ওই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৃষ্ট ভুল-বোঝাবুঝি নিরসন এবং ভর্তি কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানাতে বুধবারের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং ভর্তি কার্যক্রম পরিচালনার স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে অন্যতম হলো, ৯ নভেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিল করা। সভায় আরও সিদ্ধান্ত হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে।
ইউজিসির সভায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্ল Claudio Tapia এবং কোষাধ্যক্ষ Pablo Tovigino-র সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি ব্যবসায়িক যোগাযোগও বন্ধ করতে চান। মেসি এমনকি বাণিজ্যিক কাজে অনুমতি ছাড়া তার নাম ও ছবি ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এই তথ্যটি আর্জেন্টাইন সাংবাদিক Nicolás Wiñasky সংবাদমাধ্যম A24-এর অনুষ্ঠান ‘Wi-Fi’-তে জানিয়েছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান Michelob-এর সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি থাকা সত্ত্বেও, এএফএর স্থানীয় একটি বিয়ার স্পন্সর তার ছবি ব্যবহার করে প্রচারণা চালিয়েছে। বিষয়টি নিয়ে মেসির প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা চাওয়ার পর তিনি ক্ষুব্ধ হন। ওই সাংবাদিকের দাবি, এএফএ সভাপতি Tapia-এর অনুমতিতেই এমনটি ঘটেছে।
এছাড়া, জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও তার অসন্তোষ ছিল। গত অক্টোবর মাসে Monumental Stadium-এ Benin-এর বিপক্ষে ম্যাচটির আগে অনুষ্ঠান ব্যবস্থাপনা ও ড্রোন প্রদর্শনীতে ত্রুটি ছিল বলে অভিযোগ উঠেছে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের চুক্তি নিয়েও আইনি জটিলতা দেখা দিয়েছে। এএফএর আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে। ক্লারিন প্রকাশ করেছে যে, ইয়ট ব্যবসার সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে ১২ লাখ ৭০ হাজার ডলারের বেশি পাঠানোর তথ্য রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মধ্য গাজার যুদ্ধবিধ্বস্ত নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশে নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। প্রাণ বাঁচাতে বহু পরিবার শরণার্থী শিবিরের উত্তরাঞ্চল ও অভিযানের আওতাধীন এলাকা ছেড়ে পালাচ্ছে।
ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এই প্রথমবারের মতো বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী মধ্য গাজায়।
গাজার আল জাজিরার সংবাদদাতারা বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরাইলি ট্যাংকের অবস্থান লক্ষ্য করেছেন। এ সময় ড্রোন থেকে গুলি বর্ষণ এবং গোলাবর্ষণের ঘটনা ঘটে।
আল-আওদা হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, নুসেইরাত শিবিরের উত্তরে আল-মুঘরাকা শহরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী বুধবার জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় তাদের সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি নির্মূল করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত করতে এই ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়।
এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজায় তাৎক্ষণিক কোনো হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অভিযান ও সামরিক তৎপরতা চালানোর স্বাধীনতা তাদের রয়েছে।
নতুন অভিযানের ঘোষণা দেয়ার আগে গাজায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করার পরও জোহানেসবার্গ টেস্টে তারা বড় বিপদের সম্মুখীন হয়েছে। দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের জবাবে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের রান ছিল ১০০, উইকেট হারিয়েছে ৫টি। আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশ ৫৭ রানে পিছিয়ে ছিল। তাদের হাতে রয়েছে মাত্র পাঁচটি উইকেট।
বাংলাদেশ ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে। দলীয় ১১ রানের মধ্যে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম (৪) এবং মুমিনুল হক (১)। তাদের ফেরান মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা।
এরপর নাজমুল হোসেন শান্ত (১১) এবং মাহফিজুল ইসলাম রবিন (৩২) আউট হয়ে যান। শান্ত রবিনের সঙ্গে ৩১ রানের একটি জুটি গড়েছিলেন। পরে রাবাদা তাওহীদ হৃদয়কে (২৩) ফিরিয়ে বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দেন। দিন শেষে লিটন দাস ১২ রান এবং মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৫৫৭ রানে শেষ হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ দুটি করে উইকেট পান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ