ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আলোর স্বল্পতায় খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ


আলোর স্বল্পতায় খেলা শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করার পরও জোহানেসবার্গ টেস্টে তারা বড় বিপদের সম্মুখীন হয়েছে। দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের জবাবে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের রান ছিল ১০০, উইকেট হারিয়েছে ৫টি। আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশ ৫৭ রানে পিছিয়ে ছিল। তাদের হাতে রয়েছে মাত্র পাঁচটি উইকেট।

বাংলাদেশ ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে। দলীয় ১১ রানের মধ্যে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম (৪) এবং মুমিনুল হক (১)। তাদের ফেরান মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা।

এরপর নাজমুল হোসেন শান্ত (১১) এবং মাহফিজুল ইসলাম রবিন (৩২) আউট হয়ে যান। শান্ত রবিনের সঙ্গে ৩১ রানের একটি জুটি গড়েছিলেন। পরে রাবাদা তাওহীদ হৃদয়কে (২৩) ফিরিয়ে বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দেন। দিন শেষে লিটন দাস ১২ রান এবং মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত রয়েছেন।

আরও পড়ুন: চতুর্থ দিনের খেলা আগেভাগে শেষ, ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৫৫৭ রানে শেষ হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ দুটি করে উইকেট পান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: কান্না থামাব কিভাবে, আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৬ এম


রিজভী: কান্না থামাব কিভাবে, আওয়ামী লীগকে কঠোর হুঁশিয়ারি

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্যার (৩৫) জানাজা নামাজে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আর কতো কান্না আমরা থামাব, কতো চোখের পানি আর ফেলবে মানুষ।”

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাসস্ট্যান্ডে রাজু মোল্যার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় নিহত রাজুর বাবাকে বুকে জড়িয়ে ধরে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে রিজভী বলেন, “আপনি ১৪’শ কিশোর-তরুণ, শ্রমিককে হত্যা করার পরও আজকে রাজুকে হত্যা করছে আপনারা লোকেরা। দেখুন রাজুর পিতার কান্না, এ কান্না আজ আকাশে-বাতাসে ধ্বনিত, আল্লাহর আরশ পর্যন্ত। দিল্লীর পদতলে কৃতদাসের মতো বসে থেকে নির্দেশ দিয়ে আপনি বাংলাদেশের মানুষদেরকে হত্যা করছেন-আল্লাহ আপনাকে ক্ষমা করবে না।”

এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ধৈর্যের বাধ কিন্তু একটা পর্যায়ে ভেঙে যায়, ধৈর্যেরও সীমা আছে। আমরা গণতন্ত্র বিশ্বাস করি, তারেক রহমানের সরকার গণতন্ত্রে বিশ্বাসী। আমরা ওদের মতো মহড়া দিয়ে, আগুন দিয়ে, সন্ত্রাস করে রাজনীতি করতে চাই না। আমরা চাই শান্তি, স্বস্তি এবং স্থিতিশীল অবস্থা। সুতরাং যারা অন্যের আশ্রিত, যারা অন্যের অন্ন খায়, যারা কারও আশ্রয়-প্রশ্রয়ে থেকে নিজের দেশের মধ্যে অরাজকতা করে, সন্ত্রাস করে- তাদের অবৈধ কাজ এদেশের মানুষ কখনও মেনে নিবে না।

রুহুল কবির রিজভী বলেন, “আমরা শুনি কেউ কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, দুবাইয়ে স্বর্ণের দোকান দিয়েছেন আবার কেউ ব্যাংককে ব্যবসা পেতেছেন। তারা বিদেশে মহান সুখে আছেন। আর এদেশে টুকাইদের দিয়ে মানুষ হত্যা করছেন। তারা টুকাইদের দিয়ে বোমাবাজি করছেন, পুলিশ বক্সে আগুন দিচ্ছেন, বাস-ট্রাকে অগ্নিসংযোগ করছেন। অফিস আদালতে বোমাবাজি করছেন। প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ এম


অস্ত্র সংকটে ইরান যুদ্ধে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে মার্কিন নৌবাহিনী

অস্ত্র সংকট বা ঘাটতির কারণে ইরানে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী আবারও মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত অস্ত্র ব্যবহার করেছে। এই অস্ত্রগুলোর মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন নৌবাহিনীর প্রধান হিসেবে হাং কাওয়ের নিয়োগ সংক্রান্ত শুনানিতে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্র সংকটের বিষয়টি উঠে এসেছে। একটি মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনটি প্রকাশ করেছে, যিনি অভিযানের বিষয়ে অবগত ছিলেন।

এই তথ্য প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের প্রকৃত অবস্থা প্রকাশিত হয়েছে। চলমান সংঘাতের কারণে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রের মজুতের ওপর চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বর মাসে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওকে পরবর্তী সচিব হিসেবে মনোনয়ন দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে নিয়োগ সংক্রান্ত শুনানিতে অংশগ্রহণ করেন হাং কাও। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কাও বলেছেন, মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযোগী অস্ত্রগুলোর কার্যক্রম সংক্রান্ত কোড পরিবর্তন করে সেগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’তে এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। পুরনো অস্ত্রগুলো কীভাবে আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে, তা বোঝাতে কাও একটি অস্বাভাবিক উদাহরণ দেন। তিনি মেয়াদোত্তীর্ণ রুটিকে আবার খাওয়ার উপযোগী করার সঙ্গে এর তুলনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহবাগে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির, সন্দেহে পুলিশ তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৮ এম


শাহবাগে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির, সন্দেহে পুলিশ তল্লাশি

রাজধানীর শাহবাগ এলাকা থেকে আটক করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে শাহবাগ মেট্রো স্টেশন চেকপোস্ট থেকে মহানগর দক্ষিণ ছাত্রলীগের ওই নেতাকে পুলিশ আটক করে।

আটক হওয়া নেতার নাম সাব্বির (৩২) এবং তিনি মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশের তথ্য অনুযায়ী, রাতে মেট্রো স্টেশন চেকপোস্টে পুলিশ একটি ব্যক্তির তল্লাশি করছিল। এ সময় চেকপোস্টের আশপাশে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যক্তিকে ছাত্রলীগের নেতা হিসেবে সন্দেহ করে আটক করেন এবং পরে শাহবাগ থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী আগামীকাল লালমনিরহাট সফরে, অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৯ এম


প্রধানমন্ত্রী আগামীকাল লালমনিরহাট সফরে, অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : আগামীকাল লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর তিস্তাপারের এই জেলায় সফরকালে তিনি একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। এর আগে, সকাল সাড়ে ৮টায় তিনি নিজ বাসভবন থেকে বিমানবন্দরের দিকে রওনা করবেন।

সকাল সাড়ে ১০ টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

পরে দুপুরে, প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। এই সময় তিনি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর, লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

কর্মসূচি শেষে, সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%