প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মধ্য গাজার যুদ্ধবিধ্বস্ত নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশে নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। প্রাণ বাঁচাতে বহু পরিবার শরণার্থী শিবিরের উত্তরাঞ্চল ও অভিযানের আওতাধীন এলাকা ছেড়ে পালাচ্ছে।
ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এই প্রথমবারের মতো বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী মধ্য গাজায়।
গাজার আল জাজিরার সংবাদদাতারা বুধবার (১৮ নভেম্বর) নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরাইলি ট্যাংকের অবস্থান লক্ষ্য করেছেন। এ সময় ড্রোন থেকে গুলি বর্ষণ এবং গোলাবর্ষণের ঘটনা ঘটে।
আল-আওদা হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, নুসেইরাত শিবিরের উত্তরে আল-মুঘরাকা শহরে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী বুধবার জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় তাদের সেনাদের জন্য তৈরি হওয়া হুমকি নির্মূল করতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরাইলি নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত করতে এই ‘ইয়েলো লাইন’ নির্ধারণ করা হয়।
এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজায় তাৎক্ষণিক কোনো হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অভিযান ও সামরিক তৎপরতা চালানোর স্বাধীনতা তাদের রয়েছে।
নতুন অভিযানের ঘোষণা দেয়ার আগে গাজায় ইসরাইলি ড্রোন হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন