ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেহেরপুরে কুষ্ঠরোগ সচেতনতায় কর্মশালা আয়োজন করলো দি লেপ্রসি মিশন


মেহেরপুরে কুষ্ঠরোগ সচেতনতায় কর্মশালা আয়োজন করলো দি লেপ্রসি মিশন

মেহেরপুর ২৫ নভেম্বর, ২০২৬ : জেলার কুষ্ঠরোগ সম্পর্কে আরও তথ্য ও উপাত্ত প্রদান করার উদ্দেশ্যে গণমাধ্যমকর্মীদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

আজ বুধবার, সদর উপজেলার বামনপাড়ায় অবস্থিত স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘কুষ্ঠরোগ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, চিকিৎসার মাধ্যমে কুষ্ঠরোগ নিরাময়যোগ্য হলেও সচেতনতার অভাব এবং সামাজিক বৈষম্যের কারণে আক্রান্ত ব্যক্তিরা এখনো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। মেহেরপুর কুষ্ঠরোগের ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে পড়ে। এই রোগের সাথে সম্পর্কিত সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করার জন্য সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন সংস্থাটির প্রকল্প কর্মকর্তা (এপিপি) মুশফিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. জ্যাকলিন রোজ, সিডিপির প্রোগ্রাম অফিসার জন প্রবঞ্জন বিশ্বাস, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, দিলরুবা খাতুন ও রাশেদুজ্জামান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


পিরোজপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল নিয়ে সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুর, ২৫ নভেম্বর, ২০২৬ : জেলা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশের জন্য একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই অর্থনৈতিক শুমারি প্রতি দশ বছর পর পর অনুষ্ঠিত হয়।

আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর-রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে জেলা প্রশাসন এবং জেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হারুন -অর -রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্নালাল রায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহুরুল হক।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর চেম্বার এন্ড কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান অর্থনীতির আকার প্রায় ৫০০ বিলিয়ন ডলার। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনের জন্য মানসম্মত শিক্ষা, বাস্তবভিত্তিক গবেষণা এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আজ বুধবার ‘খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীকে সনদ দেওয়া নয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি গবেষণা ও দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন। সবাইকে চাকরিপ্রার্থী হিসেবে তৈরি না করে উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও গড়ে তোলার পরিবেশ তৈরি করতে হবে।’

গবেষণার ধরন ও উদ্দেশ্যে পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণাকে শুধু জ্ঞানের জগৎ সমৃদ্ধ করার জন্য নয়, দেশের বাস্তব সমস্যার সমাধানেও কাজে লাগাতে হবে। শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, মৎস্য, গৃহস্থালি ও প্রত্যন্ত অঞ্চলের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প নিতে হবে। গবেষণার প্রস্তাব জমা দিলে ইউজিসি ও সরকার প্রয়োজনীয় অর্থায়ন করবে। অর্থের অভাবে প্রয়োজনীয় গবেষণা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সহযোগিতা দেওয়া হবে।

খুলনা অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, সুন্দরবন, কৃষি, মৎস্য ও চিংড়ি চাষের মতো গুরুত্বপূর্ণ খাতের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগাতে হবে। মোংলা বন্দর ও বন্দর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যার সমাধানেও বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও স্থানীয় সমাজের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদনের তথ্য জানিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য ক্যাম্পাসে উপকূলীয় অঞ্চলসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে একটি স্কুল এবং সমুদ্রবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগেও সম্মতি দেওয়া হয়েছে।

এসব একাডেমিক ইউনিট পরিচালনায় প্রয়োজনীয় জনবল ও আর্থিক সহায়তা যথাসময়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও গবেষণার পরিবেশ শিক্ষার্থীদের জন্যই তৈরি করা হচ্ছে। এসবের যথাযথ ব্যবহার করে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রম আরও সক্রিয় করতে ইউজিসি বিশেষ বরাদ্দ দেবে, যা তাদের নেতৃত্ব, সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতা বিকাশে সহায়তা করবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং খুবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খুরশিদ আলম এবং খুবির ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন।

এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া কৃতী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সক্রিয় ক্লাব ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় ৩০ বিদ্যালয়ে অভিভাবকদের জন্য অপেক্ষমাণ কক্ষ নির্মাণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


বরগুনায় ৩০ বিদ্যালয়ে অভিভাবকদের জন্য অপেক্ষমাণ কক্ষ নির্মাণের উদ্যোগ

বরগুনা, ২৫ নভেম্বর ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয় উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ‘ছায়া পরশ’ (অপেক্ষমাণ কক্ষ) নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে নিয়ে আসার সময় স্বস্তিতে বসতে ও অপেক্ষা করতে পারেন।

আজ বুধবার দুপুর ১২টায় বরগুনা জিলা স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সদ্য বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ দায়িত্ব পালনকালে এ প্রকল্পটি বাস্তবায়ন করেন।

জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, "শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষারত অভিভাবকদের বসার জন্য একটি সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।" তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে টমাস (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষকলীগ নেতা ছিলেন।

পুলিশ জানায়, আজ বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে এলাকাবাসী দেখেন একজন নিহত হয়ে পড়ে আছে। এ ছাড়া বোমা তৈরির সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল বোমা তৈরির সময় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম ছড়িয়ে পড়েছিল। সেগুলো আলামত হিসেবে জব্দের কাজ চলমান আছে।

তিনি বলেন, টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস ছিলেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান আছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%