প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মেহেরপুর ২৫ নভেম্বর, ২০২৬ : জেলার কুষ্ঠরোগ সম্পর্কে আরও তথ্য ও উপাত্ত প্রদান করার উদ্দেশ্যে গণমাধ্যমকর্মীদের জন্য একটি কর্মশালার আয়োজন করেছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
আজ বুধবার, সদর উপজেলার বামনপাড়ায় অবস্থিত স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘কুষ্ঠরোগ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, চিকিৎসার মাধ্যমে কুষ্ঠরোগ নিরাময়যোগ্য হলেও সচেতনতার অভাব এবং সামাজিক বৈষম্যের কারণে আক্রান্ত ব্যক্তিরা এখনো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। মেহেরপুর কুষ্ঠরোগের ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে পড়ে। এই রোগের সাথে সম্পর্কিত সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করার জন্য সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন সংস্থাটির প্রকল্প কর্মকর্তা (এপিপি) মুশফিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. জ্যাকলিন রোজ, সিডিপির প্রোগ্রাম অফিসার জন প্রবঞ্জন বিশ্বাস, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, দিলরুবা খাতুন ও রাশেদুজ্জামান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন