প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরগুনা, ২৫ নভেম্বর ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয় উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ‘ছায়া পরশ’ (অপেক্ষমাণ কক্ষ) নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে নিয়ে আসার সময় স্বস্তিতে বসতে ও অপেক্ষা করতে পারেন।
আজ বুধবার দুপুর ১২টায় বরগুনা জিলা স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ দায়িত্ব পালনকালে এ প্রকল্পটি বাস্তবায়ন করেন।
জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, "শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষারত অভিভাবকদের বসার জন্য একটি সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।" তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন