প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনা-ঢাকা রুটে নতুনভাবে চালু হতে যাওয়া আন্তনগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস এবং পাবনা গোধূলি এক্সপ্রেসের জন্য অনলাইন টিকিট বিক্রি আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে। ১৯ নভেম্বর এই দুটি ট্রেনের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে ক্রয় করা যাবে। এরপর থেকে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুসারে যাত্রার ১০ দিন আগে অনলাইনে বিক্রি করা হবে।
তবে, ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। এই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী যাত্রায় এই ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যে শুধুমাত্র ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।
২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে উল্লিখিত ট্রেন দুটি। এই দিন থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে পাবনার উদ্দেশে বেলা ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাবে। অপরদিকে, পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় যাত্রা করবে।
নিয়মিত চলাচলের সময়সূচী অনুযায়ী ঢাকা-পাবনা রুটে উল্লিখিত ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন