প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এক নারী পুলিশ সদস্য প্রতিদিনের মতো ডিউটি শেষ করে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তার বাসা থানার খুব কাছেই অবস্থিত। কিন্তু বাসার নিকটবর্তী পৌঁছানোর পর ঘটে বিপত্তি। অভিযোগ রয়েছে যে, আগে থেকেই ওঁৎ পেতে থাকা এক যুবক হঠাৎ করে তার পথ আটকে মুখ চেপে ধরে। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে আরেক যুবক অপেক্ষা করছিল বলেও জানান ওই পুলিশ সদস্য।
এমন আকস্মিক ঘটনায় প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও, ওই নারী পুলিশ সদস্য নিজেকে সামলে নিয়ে চিৎকার ও চেঁচামেচি শুরু করেন। তার চিৎকার শুনে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই যুবক।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা জুড়ীর হরিরামপুর এলাকায় এই ঘটনা ঘটেছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন। তার স্বামীও একই থানায় কর্মরত রয়েছেন।
ওসি জানান, রাত ৮টার দিকে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ ভবনের কাছাকাছি পৌঁছানোর পর এই ঘটনা ঘটে। তবে ওই নারী পুলিশ সদস্যের চিৎকার-চেঁচামেচিতে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন ওসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন